Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    শিশুদের প্রথম বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ৮ বই

    ভারতীয় দর্শকদের মধ্যে বাড়ছে পাকিস্তানি নাটকের জনপ্রিয়তা

    পরীক্ষায় নকল ঠেকাতে দক্ষিণ কোরিয়ায় মোবাইল অ্যালার্ট

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • শিশুদের প্রথম বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ৮ বই
    • ভারতীয় দর্শকদের মধ্যে বাড়ছে পাকিস্তানি নাটকের জনপ্রিয়তা
    • পরীক্ষায় নকল ঠেকাতে দক্ষিণ কোরিয়ায় মোবাইল অ্যালার্ট
    • চুলের রং নিয়ে সমালোচনার জবাব দিলেন নেইমার
    • অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির
    • ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময় অনুষ্ঠিত
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    মতামত

    ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রিয় নারায়ণগঞ্জ

    দেশের আলোমে ২৮, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads

    আনিসুল ইসলাম সানি

    পবিত্র ঈদুল আজহা আমাদের দ্বারে সমাগত। কোরবানি কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি আত্মশুদ্ধি, ত্যাগ, তাকওয়া এবং মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের এক অনন্য শিক্ষা। মানুষের ভেতরের অহংকার, স্বার্থপরতা ও কুপ্রবৃত্তিকে পরিত্যাগ করে স্রষ্টার সন্তুষ্টি অর্জন এবং মানবকল্যাণে নিজেকে নিবেদন করাই কোরবানির মূল তাৎপর্য। এই ত্যাগের চেতনা আমাদের একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সমতার সমাজ গঠনে অনুপ্রেরণা জোগায়, তাগিদ দেয়।

    নারায়ণগঞ্জ এক ঐতিহ্যবাহী, প্রাচীন এবং আবহমানকাল ধরেই অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ জনপদ। নদীবিধৌত এই শহর যুগে যুগে শ্রম, মেধা ও সংগ্রামের গৌরবময় ইতিহাস বহন করে আসছে। শিল্প, বাণিজ্য, সংস্কৃতি এবং শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনে নারায়ণগঞ্জের অবদান দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তবে সময়ের পরিবর্তনে এই নগরী আজ নানা নাগরিক সমস্যার মুখোমুখি। এর মধ্যে রয়েছে যানজট, পরিবেশ দূষণ, জলাবদ্ধতা এবং নগর ব্যবস্থাপনায় সীমাবদ্ধতা।

    এই বাস্তবতায় একটি বাসযোগ্য, পরিচ্ছন্ন ও আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তোলা এখন সময়ের দাবি। নাগরিক সেবা নিশ্চিত করা, অবকাঠামো উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা এবং পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ ছাড়া টেকসই নগর উন্নয়ন সম্ভব নয়।  একই সঙ্গে গণসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের অংশগ্রহণও অপরিহার্য।

    গণতান্ত্র ও ভোটাধিকার রক্ষা, বাকস্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক ন্যায়বিচার, শান্তি ও অর্থনৈতিক অগ্রগতি অর্জনে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। ব্যক্তিগত এবং গোষ্ঠীস্বার্থের ঊর্ধ্বে উঠে জনস্বার্থকে অগ্রাধিকার দিতে পারলেই সম্ভব হবে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তোলা।

    নারায়ণগঞ্জের নাগরিক জীবনে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে ঈদের সময় বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জনস্বাস্থ্য রক্ষায় সচেতন থাকা অত্যন্ত জরুরি। একটি সুন্দর নগর গঠনে প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব এবং সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

    ঈদের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে আমরা সবাই পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা এবং দায়িত্ববোধের প্রতি আন্তরিকভাবে দায়বদ্ধ হই। বিভিন্ন সংকটে যাদের জন্য ঈদের আনন্দ সীমিত হয়ে পড়েছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। কোরবানির আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সমাজে সহমর্মিতা ও ভাগাভাগির মাধ্যমে ছড়িয়ে পড়ে।

    নারায়ণগঞ্জকে আরও সমৃদ্ধ ও বাসযোগ্য শহরে রূপান্তরিত করতে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। দলমত নির্বিশেষে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক।

    পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি, মানবিকতাবোধ ও কল্যাণ।

    সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা, ঈদ মোবারক।

     

    আনিসুল ইসলাম সানি
    সম্পাদক ও প্রশাসক, দৈনিক দেশের আলো
    যুগ্ম আহ্বায়ক, জাসাস কেন্দ্রীয় কমিটি।
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বাংলাদেশ

    ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময় অনুষ্ঠিত

    By দেশের আলোনভেম্বর ২৬, ২০২৬
    বাংলাদেশ

    একনেক সভায় ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

    By দেশের আলোনভেম্বর ২৬, ২০২৬
    বাংলাদেশ

    পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

    By দেশের আলোনভেম্বর ২৫, ২০২৬
    বাংলাদেশ

    গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

    By দেশের আলোনভেম্বর ২৫, ২০২৬
    বাংলাদেশ

    সশস্ত্র বাহিনীর সক্ষমতা বিশ্বদরবারে তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ২৫, ২০২৬
    বাংলাদেশ

    স্বর্ণদ্বীপে সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ২৪, ২০২৬
    ফতুল্লা

    নারায়ণগঞ্জে ঝুটভর্তি ট্রাকে আগুন, পুড়ল মালামাল

    By দেশের আলোনভেম্বর ২৪, ২০২৬
    বাংলাদেশ

    প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক

    By দেশের আলোনভেম্বর ২৪, ২০২৬
    বাংলাদেশ

    দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখতে হবে: রাষ্ট্রপতি

    By দেশের আলোনভেম্বর ২৪, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    পর্যটন খাতে ১ হাজার ৪৯৮ আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি

    শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল

    অক্টোবর ৩০, ২০২৫
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন