Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ভোজিনহা-স্পর্শে স্তব্ধ স্পেন, কেপ ভার্দের হাসি

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী

দিয়ালো-ম্যাজিকে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ভোজিনহা-স্পর্শে স্তব্ধ স্পেন, কেপ ভার্দের হাসি
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী
  • দিয়ালো-ম্যাজিকে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট
  • কুরাসাওয়ের জালে জার্মানির গোল তাণ্ডব
  • যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, খুলছে হরমুজ প্রণালি
  • দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

ঈদযাত্রায় দুর্ঘটনা ঠেকাতে সমন্বিত উদ্যোগের আহ্বান

মোটরসাইকেল, ক্লান্ত চালক ও ত্রুটিপূর্ণ সড়কব্যবস্থা নিয়ে উদ্বেগ
দেশের আলোমে ১৮, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের সড়ক ও মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে সম্ভাব্য সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি, সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, উৎসবকেন্দ্রিক অতিরিক্ত যাত্রীচাপ, ফিটনেসবিহীন যানবাহনের চলাচল, ক্লান্ত চালকদের দীর্ঘ সময় গাড়ি চালানো এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা মিলিয়ে ঈদযাত্রা প্রতি বছরই বড় ধরনের ঝুঁকির মুখে পড়ে।

বিশেষজ্ঞরা বলছেন, বড় ছুটিকে কেন্দ্র করে প্রতিবছর একই ধরনের সংকট তৈরি হলেও এখনো স্থায়ী ও কার্যকর সমাধান গড়ে ওঠেনি। ফলে ঈদ এলেই মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটে।

বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব আলম তালুকদার বলেন, দুর্ঘটনার কারণগুলো বহু আগেই চিহ্নিত হয়েছে, কিন্তু মাঠপর্যায়ে আইনের কার্যকর প্রয়োগ ও জবাবদিহির অভাব পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।

তিনি উল্লেখ করেন, ঈদযাত্রার সময় দূরপাল্লার রুটে প্রশিক্ষণহীন চালক দিয়ে সিটি বাস চালানো, অনুমোদনহীন যানবাহনের মহাসড়কে প্রবেশ এবং অতিরিক্ত গতিতে যান চলাচল দুর্ঘটনার বড় কারণ।

তিনি আরও বলেন, নসিমন-করিমনের মতো অননুমোদিত ও ফিটনেসবিহীন যানবাহন যেন কোনোভাবেই মহাসড়কে উঠতে না পারে, তা কঠোরভাবে নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মহাসড়কের নকশা, জনঘনত্ব ও যানবাহনের চাপ বিবেচনায় বৈজ্ঞানিক ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরামর্শ দেন। ঈদকেন্দ্রিক দূরপাল্লার রুটে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার নির্ধারণেরও প্রস্তাব দেন এই বিশেষজ্ঞ।

নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর মহাসচিব লিটন আরশাদ বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ঈদ মৌসুমের সড়ক দুর্ঘটনায় মোট প্রাণহানির ৫১ থেকে ৫৩ শতাংশের জন্য এককভাবে মোটরসাইকেল দায়ী। তাঁর ভাষ্য অনুযায়ী, বিপুলসংখ্যক তরুণ লাইসেন্স ও নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই দূরপাল্লার যাত্রায় মোটরসাইকেল ব্যবহার করছেন, যা পরিস্থিতিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলছে।

তিনি আরও বলেন, দেশের সড়ক অবকাঠামোর নকশাগত ত্রুটিও দুর্ঘটনার অন্যতম কারণ। অনেক এলাকায় গ্রামীণ বা ফিডার সড়ক কোনো নিরাপত্তাব্যবস্থা ছাড়াই সরাসরি দ্রুতগতির মহাসড়কে যুক্ত হয়েছে, যা প্রায়ই প্রাণঘাতী সংঘর্ষের কারণ হয়ে দাঁড়ায়।

ঈদযাত্রার বাড়তি চাপ সামাল দিতে তিনি বিআরটিসিসহ সরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাস প্রশিক্ষিত চালকসহ সাময়িকভাবে যাত্রী পরিবহনে যুক্ত করার সুপারিশ করেন।

সড়ক দুর্ঘটনার সাম্প্রতিক পরিসংখ্যানও উদ্বেগজনক চিত্র তুলে ধরছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, গত ঈদুল ফিতরকে কেন্দ্র করে মাত্র ১৪ দিনের যাতায়াতে দেশজুড়ে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৫১ জন নিহত এবং এক হাজার ৪৬ জন আহত হন। অন্যদিকে, রোড সেফটি ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী, গত মার্চ মাসে সারা দেশে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ৫৩২ জন।

বিশেষজ্ঞদের মতে, এই পরিসংখ্যান প্রমাণ করে যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিরোধমূলক ব্যবস্থা, কঠোর আইন প্রয়োগ এবং সমন্বিত জাতীয় উদ্যোগ এখন সময়ের দাবি।

এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকেও কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, রাজধানীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশপথে ৬৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মহাসড়কে হাইওয়ে পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোয়েন্দা সংস্থার অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে।

তিনি আরও জানান, যাত্রী ওঠানামায় বিশৃঙ্খলা ঠেকাতে পরিবহন মালিকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি মহাসড়কে একসঙ্গে অতিরিক্ত চাপ কমাতে তৈরি পোশাক কারখানাগুলোকে পর্যায়ক্রমে শ্রমিকদের ছুটি দেওয়ার অনুরোধ জানিয়েছে সরকার।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোজুন ১৫, ২০২৬
বাংলাদেশ

বেনজীর গ্রেপ্তার, দেশে আনা হবে দ্রুত : স্বরাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোজুন ১৫, ২০২৬
বাংলাদেশ

দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

By দেশের আলোজুন ১৫, ২০২৬
নারায়ণগঞ্জ

ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক

By দেশের আলোজুন ১৫, ২০২৬
বাংলাদেশ

বেটার বাংলাদেশ গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

By দেশের আলোজুন ১৪, ২০২৬
বাংলাদেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বাংলাদেশ

রাজনৈতিক নিয়োগ বন্ধের ঘোষণা অর্থমন্ত্রীর

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বাংলাদেশ

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার শীর্ষ বিনিয়োগ গন্তব্য হবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোজুন ১৩, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | রোববার, ১৪ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৩ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১২ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১০ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

By দেশের আলোজুন ১০, ২০২৬

লিংক রোডের পাশে ময়লার স্তূপ

নতুন সরকারের প্রথম বাজেট পেশ আজ

কক্সবাজারে প্রধানমন্ত্রী, বৃষ্টিতেও ব্যাপক জনসমাগম

নগরীতে গোয়েন্দা নজরদারি জোরদারের আহবান

Demo
আলোচিত

জিয়া হল, সানি এবং অনিবার্য সত্য

জুন ১২, ২০২৬২৯ Views

ভিক্টোরিয়ায় নোংরা পরিবেশ দেখে সিভিল সার্জনকে স্বাস্থ্যমন্ত্রীর জেরা

জুন ১৪, ২০২৬১২ Views

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬১১ Views

ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক

জুন ১৫, ২০২৬১১ Views

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

জুন ১৩, ২০২৬১১ Views

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

জুন ১০, ২০২৬৯ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন