সোনারগাঁ উপজেলার মেঘনা টোলপ্লাজা এলাকায় অবৈধভাবে পাচারের সময় ১৩টি বিভিন্ন সাইজের কচ্ছপ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) এসব কচ্ছপ উদ্ধারের পর জেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে উদ্ধার করা কচ্ছপগুলো বৈদ্যের বাজার ঘাট এলাকায় মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Previous Articleবাবুরাইলে ৩ ডাকাত আটক
Next Article সাবদীতে বিএনপি নেতার বালুবাণিজ্য


