Author: দেশের আলো

ফতুল্লা ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের ৫ লক্ষাধিক মানুষের নিত্যসঙ্গী হলো জলাবদ্ধতা। এই অভিশাপ থেকে স্থায়ী মুক্তিসহ টেকসই ড্রেনেজ ব্যবস্থার দাবিতে রাজপথে নেমেছেন ভুক্তভোগী এলাকাবাসী। রোববার (১২ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফতুল্লার ভুক্তভোগী এলাকাবাসী তাদের দীর্ঘদিনের ক্ষোভ ও যন্ত্রণার কথা তুলে ধরে মানববন্ধন পালন করেন। ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ফতুল্লাকে বাসযোগ্য করার দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, ফতুল্লা এখন এক পরিত্যক্ত জনপদে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। মাসের পর মাস জমে থাকা ময়লা পানিতে সয়লাব হয়ে থাকে মানুষের ঘরবাড়ি। ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর…

বিস্তারিত

বিগত ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষাখাতে কোনো উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, স্বৈরাচারী হাসিনা সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তাদের শাসনামলে শিক্ষার মানোন্নয়নে কোনো লক্ষ্য বা ভিশন ছিল না। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করতে ভিশন নিয়ে কাজ করছেন। রোববার (১২ এপ্রিল) দুপুরে রূপগঞ্জের তারাব পৌর অডিটোরিয়ামে রূপগঞ্জ উপজেলা প্রশাসন ও তারাব পৌরসভা আয়োজিত শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, বর্তমানে ৬৫ শতাংশ মানুষ ভালো করে বাংলা বলতে পারে না। আমরা লাখ লাখ টাকা খরচ…

বিস্তারিত

প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো নারায়ণগঞ্জে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর উদ্যোগে তাদের ঐতিহ্যবাহী বৈসাবি-বিজু উৎসব। পার্বত্য চট্টগ্রাম থেকে আগত চাকমা, মারমা ও ত্রিপুরাসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। রোববার (১২ এপ্রিল) ভোর ৬টা থেকে শীতলক্ষ্যা নদীর পূর্বতীরে বর্ণাঢ্য র‌্যালি ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। পরে শীতলক্ষ্যা নদীতে ফুল ভাসিয়ে সকলের মঙ্গল কামনা করা হয় যা উৎসবের অন্যতম আকর্ষণ ছিলো। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর অন্যতম প্রধান সামাজিক ও সাংস্কৃতিক উৎসব বৈসাবি চাকমাদের বিজু, মারমাদের সাংগ্রাই এবং ত্রিপুরাদের বৈসু—এই ৩টি উৎসবের সম্মিলিত রূপ। নতুন বছরকে বরণ এবং পুরনো বছরকে বিদায় জানাতেই এ উৎসব উদযাপন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা…

বিস্তারিত

সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় করতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক সভায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। সভার শুরুতেই জেলার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির একটি সার্বিক পর্যালোচনা উপস্থাপন করা হয়। এতে অপরাধ প্রবণতা, মাদক নিয়ন্ত্রণ, যানজট সমস্যা, বাজার পরিস্থিতি ও জননিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় উঠে আসে। জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন কার্যক্রম জোরদার করা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার ওপর সভায় বিশেষ গুরুত্ব দেয়া হয়। এছাড়া বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয় আরো শক্তিশালী করতে প্রয়োজনীয়তার কথাও…

বিস্তারিত

ফতুল্লায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের জেটিতে একটি জাহাজে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। শনিবার (১১ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন। আব্দুল্লাহ আল আরিফিন জানান, করিম গ্রুপের একটি জাহাজ থেকে ডিজেল খালাসের সময় জাহাজের ইঞ্জিনরুমে বেয়ারিংয়ের ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়। এসময় জাহাজে থাকা কর্মচারীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। খবর পেয়ে ফতুল্লা বিসিক ফায়ার স্টেশন ও পাগলা ফায়ার স্টেশনের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। আব্দুল্লাহ আল আরিফিন আরো জানান, দ্রুত পদক্ষেপের কারণে আগুন ছড়িয়ে…

বিস্তারিত

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোঃ রায়হান কবির বলেছেন, মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। গতকাল শনিবার (১১ এপ্রিল) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথার কারণেই আমরা আজ একটি স্বাধীন দেশ ও জাতীয় পতাকা পেয়েছি। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া এবং মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব।” নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মামুন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে…

বিস্তারিত

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম বলেছেন, আজকের শিক্ষশার্থীরাই আগামী দিনে নেতা হবে। আমি আশা করি তোমরা শুধু রাষ্ট্র প্রধান হওয়ার যোগ্যতাই অর্জন করবে না, বরং জাতি গঠনে ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার যোগ্যতা অর্জন করতে হবে। গতকাল শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় বন্দর বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “আজকের এই মহতি অনুষ্ঠানে একটি কথা বলতে হয় যে, আমি তোমাদের কাছ থেকে বিচ্ছিন্ন কেউ নই। আমার বয়স অনুযায়ী আজকে তোমাদের মতো এ রকম প্রতিষ্ঠান থেকে ৫৯ বছর আগে ১৯৬৭ সালে এসএসসি…

বিস্তারিত

সোনারগাঁয়ে ২৮ মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী মাহবুবুর রহমান ওরফে ‘কাইল্লা রক্সি’কে করেছে র‌্যাব। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিএসসি’র একটি আভিযানিক দল সোনারগাঁয়ের কেওডালা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাহবুবুর রহমান ওরফে কাইল্লা রক্সি (৩৫) সোনারগাঁয়ের মোগড়াপাড়া ইউনিয়নের নজরুল ইসলাম নজুর ছেলে। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও নথিপত্র পর্যালোচনায় জানা যায়, কাইল্লা রক্সি দীর্ঘদিন ধরে সোনারগাঁসহ এর আশপাশের এলাকায় সন্ত্রাসী বাহিনী পরিচালনা করে আসছিল। সে এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত ছিল। এছাড়া টেকনাফসহ সীমান্ত এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ ও ঢাকায় সরবরাহের একটি শক্তিশালী…

বিস্তারিত

স্থানীয় জনসাধারণের জমির ওপর আনন্দ হাউজিং নামের একটি আবাসন প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াব এলাকায় আনন্দ হাউজিং আবাসন প্রকল্পের ভিতরে এ প্রতিবাদ ও বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকালে বক্তারা বলেন, তাদের সম্মতি ছাড়া জোরপূর্বক জমি দখলের চেষ্টা করা হচ্ছে। এসময় তারা ব্যানার ও লিফলেট প্রদর্শন করে প্রকল্পের কার্যক্রম বন্ধের দাবি জানান। বিক্ষোভকারীরা আরও বলেন, জনগণের জমির ওপর কোনো প্রকল্প আমরা মেনে নেব না। অবিলম্বে আনন্দ হাউজিং প্রকল্পের সকল কার্যক্রম বন্ধ করতে হবে এবং জমির প্রকৃত মালিকদের অধিকার নিশ্চিত করতে হবে। ‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন তারা।…

বিস্তারিত

ফিরোজ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দু’জন শিক্ষার্থী অনশন করছেন। দাবিটি রাজনৈতিক, কর্মসূচিটি শান্তিপূর্ণ। গণতান্ত্রিক রাষ্ট্রে এটি সম্পূর্ণ বৈধ এবং স্বাভাবিক। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে একটি প্রশ্ন জোরালো হয়ে উঠেছে যে প্রশ্নটি আসলে শুধু এই দুইজনের নয়, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির গভীরে প্রোথিত। অনশনরত এই দুইজন ছাত্রশিবিরের কর্মী। তারা জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠনের সদস্য। এটি কোনো গোপন তথ্য নয়, কোনো অপরাধও নয়। কিন্তু তাদের পরিচয় উপস্থাপনের ক্ষেত্রে একটি লক্ষণীয় প্যাটার্ন দেখা যাচ্ছে। ডাকসুর নির্বাচিত শিবির সদস্যরা এবং বিভিন্ন সুশীল ব্যক্তিত্ব যারা সংহতি জানাতে গেছেন, তারা বারবার বলছেন ‘দুইজন সাধারণ শিক্ষার্থী’ অনশন করছেন। সাংগঠনিক পরিচয়টি সুকৌশলে অনুচ্চারিত রাখা হচ্ছে।…

বিস্তারিত