Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

বৃটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহাম

শিল্প ছাড়া অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া: তথ্যমন্ত্রী

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • বৃটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহাম
  • শিল্প ছাড়া অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
  • রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া: তথ্যমন্ত্রী
  • পরীক্ষার খাতা নিয়ে বিরোধে সহপাঠীকে হত্যাচেষ্টা
  • নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
  • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শনিবার, জুলাই ১১, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

প্রকল্প ব্যয় ও মেয়াদ নিয়ে কঠোর অবস্থানে প্রধানমন্ত্রী

দেশের আলোজুন ৯, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
তারেক রহমানের ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বারবার প্রকল্পের মেয়াদ বৃদ্ধি এবং ব্যয় বাড়ানোর প্রবণতায় বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। তিনি প্রকল্প বিলম্বের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) রাজধানীর বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় মোট ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকার ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করা হয়। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৮১০ কোটি ৬২ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৮০ কোটি ৩৫ লাখ টাকা।

সভায় একনেক চেয়ারপারসনের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একনেক সভায় খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের তৃতীয় সংশোধনী প্রস্তাব উপস্থাপন করা হলে প্রধানমন্ত্রী এতে বিরক্তি প্রকাশ করেন। তিনি প্রকল্পটি অনুমোদন না দিয়ে ফেরত পাঠান এবং বারবার মেয়াদ বৃদ্ধির কারণ অনুসন্ধানের নির্দেশ দেন।

তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, প্রকল্পের মেয়াদ কেন বারবার বাড়ানো হচ্ছে, তা নির্দিষ্টভাবে চিহ্নিত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

সভায় প্রধানমন্ত্রী প্রকল্প ব্যয় কমানোরও নির্দেশ দেন এবং অনেক প্রকল্পের ব্যয়কে অস্বাভাবিক বলে মন্তব্য করেন। তিনি এলজিইডি, পিডব্লিউডিসহ বিভিন্ন সংস্থার আলাদা রেট শিডিউল নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত তা একীভূত করার তাগিদ দেন।

সভায় সড়ক ও পরিবহন খাতে চট্টগ্রামের আনোয়ারা থেকে কক্সবাজারের ঈদমনি পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্পসহ একাধিক প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এ প্রকল্পের আওতায় আনোয়ারা–বাঁশখালী–টইটং–পেকুয়া–বদরখালী–চকরিয়া (ঈদমনি) সড়ককে মানসম্মত ও প্রশস্ত করা হবে।

এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (প্রথম পর্যায়), ভূমি মন্ত্রণালয়ের আওতায় সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ, এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর ভবন নির্মাণ প্রকল্প অনুমোদিত হয়।

স্বাস্থ্য খাতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্প, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় ঢাকা সিএমএইচে ক্যান্সার সেন্টার নির্মাণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্প সংশোধন এবং শিক্ষা মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন পায়।

এগুলোর মধ্যে রয়েছে মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এমইএমআইএস) সাপোর্ট প্রকল্পের তৃতীয় সংশোধন এবং ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন প্রকল্পের তৃতীয় সংশোধন।

বিদ্যুৎ খাতে বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধন প্রকল্পের প্রথম সংশোধিত প্রস্তাবও অনুমোদিত হয়।

সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের ছয়টি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়। এর মধ্যে রয়েছে ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন উন্নয়ন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ও যানজট নিরসন, ডাকসেবার সম্প্রসারণ, ঢাকা সেনানিবাসে অবকাঠামো সম্প্রসারণ, বাল্যবিবাহ প্রতিরোধ কর্মসূচির দ্বিতীয় পর্যায় এবং খুলনায় পাইকগাছা কৃষি কলেজ স্থাপন প্রকল্প।

সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিপরিষদের সদস্য এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
বাংলাদেশ

জনগণের জীবনমান উন্নয়নই সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
বাংলাদেশ

তত্ত্বাবধায়কের অধীনেই আগামী নির্বাচন: আইনমন্ত্রী

By দেশের আলোজুলাই ৯, ২০২৬
বাংলাদেশ

পরিবেশ ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর

By দেশের আলোজুলাই ৯, ২০২৬
বাংলাদেশ

পঞ্চদশ সংশোধনীর ভাগ্য নির্ধারণী রায় কাল

By দেশের আলোজুলাই ৮, ২০২৬
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর ওপর সন্তুষ্ট ৭৫ শতাংশ মানুষ: জরিপ

By দেশের আলোজুলাই ৮, ২০২৬
বাংলাদেশ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

By দেশের আলোজুলাই ৭, ২০২৬
বাংলাদেশ

এনআইডির ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ

By দেশের আলোজুলাই ৭, ২০২৬
বাংলাদেশ

ইইউ ফোরামে মূল বক্তব্য দেওয়ার আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

By দেশের আলোজুলাই ৭, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৯ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১৭ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

সিদ্ধিরগঞ্জে সাড়ে ১৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

By দেশের আলোএপ্রিল ১০, ২০২৬

না’গঞ্জ ক্লাবের সভাপতি সোলায়মানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রতিটি আন্দোলনে অংশগ্রহণ করেছে জাসাস: চিত্রনায়ক হেলাল খান

ফতুল্লায় গ্যাস লিকেজে ৩ শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

বন্দরে যুবকের মৃত্যু, থানা ঘেরাও

Demo
আলোচিত

শর্ত মেনে নির্বাচন করতে পারবেন আ.লীগ নেতা-কর্মীরা

জুন ৯, ২০২৬

ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক

জুন ১৫, ২০২৬

দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

জুন ২৪, ২০২৬

প্রধানমন্ত্রীর ওপর সন্তুষ্ট ৭৫ শতাংশ মানুষ: জরিপ

জুলাই ৮, ২০২৬

এভারেস্টে দুই নেপালির নতুন ইতিহাস, ভাঙলেন নিজেদের রেকর্ড

মে ১৮, ২০২৬

খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৪, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন