Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

জনগণের অর্থের প্রতিটি পয়সা জনকল্যাণে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

মমতা-কেজরিওয়ালকে ছেড়ে দিল দিল্লি পুলিশ

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা জনকল্যাণে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
  • মমতা-কেজরিওয়ালকে ছেড়ে দিল দিল্লি পুলিশ
  • এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন পরিকল্পনা: মাহদী আমিন
  • ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
রবিবার, অক্টোবর ১১, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

শৃঙ্খলা বজায় রাখলেই জনআস্থা টিকে থাকবে: প্রধানমন্ত্রী

৪৬তম জাতীয় সমাবেশে প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনী গড়ার প্রত্যয়
দেশের আলোমে ২০, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, কমান্ড চেইন ও শৃঙ্খলা যে কোনো সুশৃঙ্খল বাহিনীর মূল ভিত্তি, এবং সামান্য শৃঙ্খলাভঙ্গও জনআস্থায় প্রভাব ফেলতে পারে।

আজ বুধবার (২০ মে) কাশিমপুরের সাফিপুরে কালিয়াকৈর উপজেলায় আনসার-ভিডিপি একাডেমিতে অনুষ্ঠিত ৪৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর অবদান স্মরণ করে ৬৭০ জন শহীদের প্রতি শ্রদ্ধা জানান এবং স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

তারেক রহমান বলেন, দায়িত্ব, পেশাদারিত্ব ও দেশপ্রেমের মাধ্যমে আনসার-ভিডিপি ভবিষ্যতে একটি প্রযুক্তিনির্ভর মানবিক সামাজিক শক্তিতে পরিণত হবে। তিনি বলেন, “শৃঙ্খলা ও কমান্ড চেইন যেকোনো বাহিনীর অপরিহার্য শর্ত। এগুলোতে শিথিলতা দেখা দিলে জনগণের আস্থা ক্ষুণ্ন হয়।”

তিনি আরও বলেন, দেশের তৃণমূল নিরাপত্তা, সামাজিক উন্নয়ন ও জনসেবায় আনসার-ভিডিপি এখন একটি বহুমাত্রিক ও জনগণমুখী বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

গত ৫ আগস্ট ২০২৪ সালের পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, ওই সময় আনসার-ভিডিপি সদস্যরা থানা নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করেছে।

সমাজ সচেতনতামূলক কার্যক্রমেও বাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম এবং নারী নির্যাতন রোধে ইউনিয়ন পর্যায়ের ভিলেজ ডিফেন্স পার্টি (ভিডিপি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে শহরাঞ্চলে টাউন ডিফেন্স পার্টি (টিডিপি) নগর নিরাপত্তা জোরদারে কাজ করছে।

তারেক রহমান জানান, প্রযুক্তিনির্ভর সেবার অংশ হিসেবে বিশেষ সফটওয়্যার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে দেশি-বিদেশি কর্মসংস্থান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, যা সময়োপযোগী পদক্ষেপ।

তিনি আরও বলেন, বন্যা, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে প্রথম সাড়া প্রদানকারী হিসেবে আনসার-ভিডিপির ভূমিকা জনগণের আস্থা অর্জন করেছে।

পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, বৃষ্টির পানি সংরক্ষণ, সৌরবিদ্যুৎ ব্যবহার এবং বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মতো কার্যক্রম বাহিনীকে আরও টেকসই করছে।

বর্তমানে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল, ব্যাংক ও বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন স্থানে প্রায় ৫২ হাজার অঙ্গীভূত আনসার সদস্য দায়িত্ব পালন করছেন বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখতে হাজারো সদস্য কাজ করছেন বলেও জানান তিনি।

সমাবেশে তিনি বাহিনীর উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে ২০২৬ সালের নতুন বিধিমালা ও সংস্কার প্রক্রিয়ার কথাও তুলে ধরেন। অনুষ্ঠান শেষে তিনি একাডেমির বিভিন্ন প্রশিক্ষণ ও উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন এবং সদস্যদের কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।

এর আগে সকালে তিনি প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মতলেব সাজ্জাদ মাহমুদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী তাকে স্বাগত জানান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

জনগণের অর্থের প্রতিটি পয়সা জনকল্যাণে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বিশ্ব

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন পরিকল্পনা: মাহদী আমিন

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

সৌদি আরবকে সহযোগিতার আশ্বাস বাংলাদেশ সরকারের

By zamanঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

তাজমিনকে শ্বাসরোধ করে খুন : পুলিশ

By zamanঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্তদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোঅক্টোবর ৯, ২০২৬
বাংলাদেশ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

By দেশের আলোঅক্টোবর ৯, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

অধ্যাদেশ চাপে সংসদে দুই বেলা অধিবেশন

By দেশের আলোএপ্রিল ৭, ২০২৬

ঐক্যবদ্ধ অসাম্প্রদায়িক সমাজ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

দেশে ভোটার সংখ্যা বেড়ে ১২ কোটি ৮৩ লাখ

ভূমি সেবাকে জনবান্ধব করার তাগিদ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

Demo
আলোচিত

সোনারগাঁয়ের সাবেক এমপি বাহাউল হক আর নেই

এপ্রিল ২৫, ২০২৬

পুলিশের হাতকড়াসহ ছিনতাইকৃত যুবদলের সেই নেতা গ্রেফতার

মে ৯, ২০২৬

এনায়েতনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন হাফেজ

জুন ৫, ২০২৬

তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ‘দেশের আলো’ পরিবারের শোক

জুন ১৭, ২০২৬

মাদক বিক্রিতে বাধা, বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

জুলাই ২০, ২০২৬

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্রেন একনেকে পাস

সেপ্টেম্বর ১৮, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন