বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

ফতুল্লায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. মোস্তফা (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে তাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ফতুল্লার রামারবাগ এলাকায়। এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় উল্লেখ করা হয়, ভুক্তভোগী শিশুটির বাবা এবং অভিযুক্ত মোস্তফা একই বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছিলো। একই বাড়িতে বসবাস করার সুবাদে তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠে। ফলে নিয়মিত বাদির রুমে যাতায়াত ছিলো। শিশুটি অভিযুক্ত মোস্তফাকে আংকেল বলে ডাকতো। মঙ্গলবার বাদি নিজ ঘরে ঘুমিয়েছিলো। বেলা ১১টার দিকে অভিযুক্ত মোস্তফা বাদির রুমে গিয়ে তাকে ঘুম থেকে জেগে উঠার জন্য ডাকাডাকি করে। বাদি জেগে না উঠায় বারান্দায় খেলা করতে থাকা ভুক্তভোগী শিশুটিকে বাদির রুমে ডেকে এনে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটির ডাকচিৎকারে বাদির ঘুম ভেঙ্গে গেলে অভিযুক্ত মোস্তফা ঘর থেকে বেরিয়ে যায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব হোসেন বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। অভিযুক্ত আসামীকে রাতেই গ্রেফতার করা হয়েছে।

Share.
Exit mobile version