Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

৯/১১ হামলার ২৫ বছর, বদলে গেছে বৈশ্বিক সন্ত্রাসবাদের রূপ

ভেনিস উৎসবে ‘গাজা’ তথ্যচিত্রের নতুন রেকর্ড

দুটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল বাংলাদেশ ব্যাংক

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ৯/১১ হামলার ২৫ বছর, বদলে গেছে বৈশ্বিক সন্ত্রাসবাদের রূপ
  • ভেনিস উৎসবে ‘গাজা’ তথ্যচিত্রের নতুন রেকর্ড
  • দুটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল বাংলাদেশ ব্যাংক
  • দ্বিতীয় দফায় লংমার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
  • রাষ্ট্রপতির সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের সৌজন্য সাক্ষাৎ
  • আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে গুলিবর্ষণ, যুবদলকর্মীকে কুপিয়ে জখম

দেশের আলোসেপ্টেম্বর ৬, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোহাম্মদ হোসেন নামে এক যুবদলকর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় তাঁর বাড়িতে তিন রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করা হয়। হামলায় মোহাম্মদ হোসেনসহ তাঁর পরিবারের চারজন আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত মোহাম্মদ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, বস্তল উত্তরপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি পদ নিয়ে স্থানীয় কয়েকজনের মধ্যে বিরোধ চলছিল। কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই সভাপতি পরিবর্তনের চেষ্টা নিয়ে মোহাম্মদ হোসেনের পরিবারের সঙ্গে কয়েকজনের বিরোধ তৈরি হয়। এর জেরে শুক্রবার জুমার নামাজের পর মসজিদ এলাকায় কথাকাটাকাটির ঘটনাও ঘটে।

পরে সন্ধ্যায় একদল লোক অস্ত্রশস্ত্র নিয়ে মোহাম্মদ হোসেনের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। হামলার সময় তিন রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করা হয়। পরে হামলাকারীরা বাড়িতে ঢুকে আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে।

এ সময় মোহাম্মদ হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাঁর মা নূর বানু, স্ত্রী তুলি আক্তার ও বোন ইয়াসমিনকেও মারধর করা হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহত মোহাম্মদ হোসেনকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহত ইয়াসমিন অভিযোগ করেন, হামলাকারীরা প্রথমে বাড়িতে গুলি করে আতঙ্ক সৃষ্টি করে। পরে ঘরে ঢুকে তাঁর ভাইকে কুপিয়ে গুরুতর আহত করে। হামলাকারীরা বাড়ির আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে বলেও তিনি অভিযোগ করেন। এসব অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করছে।

তালতলা বাজার তদন্তকেন্দ্রের উপপরিদর্শক সেলিম মিয়া জানান, হামলা ও গুলিবর্ষণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হামলায় এক যুবদলকর্মীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তালতলা তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক জসিমউদ্দীন জানান, মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবার গুলিবর্ষণের কথা জানিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক জানান, হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

নারায়ণগঞ্জ

ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার বিরোধে হিমঘরে সন্তানের লাশ

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে সওজের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

By দেশের আলোসেপ্টেম্বর ১০, ২০২৬
নারায়ণগঞ্জ

ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার যাবজ্জীবন

By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের সরকারি সেবা জানাতে ব্যতিক্রমী উদ্যোগ

By দেশের আলোসেপ্টেম্বর ২, ২০২৬
নারায়ণগঞ্জ

ফতুল্লায় গুম দুই যুবক, ১০ মাসেও মেলেনি সন্ধান

By দেশের আলোসেপ্টেম্বর ১, ২০২৬
নারায়ণগঞ্জ

টিকটকের ট্রেন্ডে বন্দুক হাতে, সেই দুই যুবক গ্রেফতার

By দেশের আলোআগস্ট ৩০, ২০২৬
নারায়ণগঞ্জ

টিকটকের ট্রেন্ডে বন্দুক হাতে দুই যুবক, নারায়ণগঞ্জে তোলপাড়

By দেশের আলোআগস্ট ২৮, ২০২৬
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলার তদারকিতে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

By দেশের আলোআগস্ট ২৮, ২০২৬
নারায়ণগঞ্জ সদর

প্রিপেইড মিটার বাতিলে গণ-অনশন, এমপির আশ্বাসে কর্মসূচি স্থগিত

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা

মার্চ ২২, ২০২৬

মার্চে কমেছে মূল্যস্ফীতি, খাদ্যে স্বস্তি

এপ্রিল ৬, ২০২৬

চাঁদাবাজদের ‘নিরপেক্ষ’ তালিকা করছে র‍্যাব, চলেছে অভিযান

এপ্রিল ১২, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন