Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী

দিয়ালো-ম্যাজিকে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট

কুরাসাওয়ের জালে জার্মানির গোল তাণ্ডব

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী
  • দিয়ালো-ম্যাজিকে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট
  • কুরাসাওয়ের জালে জার্মানির গোল তাণ্ডব
  • যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, খুলছে হরমুজ প্রণালি
  • দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬
  • বেনজীর গ্রেপ্তার, দেশে আনা হবে দ্রুত : স্বরাষ্ট্রমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় বিচার শুরু

দেশের আলোজুন ১, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে আলোচিত এ মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।

সোমবার (১ জুন) ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ আদেশ দেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামীকাল মঙ্গলবার (২ জুন) দিন ধার্য করা হয়েছে।

চার্জ গঠন শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজিজুল রহমান দুলু আদালতে অভিযোগপত্র পাঠ করে শোনান। এর আগে সকাল পৌনে ৮টার দিকে প্রিজনভ্যানে করে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগপত্র অনুযায়ী, সোহেল রানার বিরুদ্ধে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা এবং স্বপ্না আক্তারের বিরুদ্ধে ওই অপরাধে সহায়তার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। মামলায় ১৮ জনকে সাক্ষী করা হয়েছে।

এর আগে গত ২৪ মে আদালত মামলার অভিযোগপত্র আমলে নিয়ে বিচার কার্যক্রমের জন্য তা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন। একই দিন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান আদালতে দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার নথি থেকে জানা যায়, গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে বাসা থেকে বের হয় শিশু রামিসা। অভিযোগ রয়েছে, সোহেল রানা কৌশলে তাকে ভবনের তৃতীয় তলার একটি কক্ষে নিয়ে যায়। পরে মেয়েকে স্কুলে পাঠানোর জন্য খুঁজতে গিয়ে রামিসার মা আসামিদের কক্ষের সামনে তার জুতা দেখতে পান। কোনো সাড়া না পেয়ে ভবনের অন্যান্য বাসিন্দাদের সঙ্গে নিয়ে কক্ষে প্রবেশ করলে সোহেল রানা ও স্বপ্না আক্তারের শোবার ঘরে রামিসার মরদেহ দেখতে পান। এ সময় স্বপ্না আক্তার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পরদিন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। প্রথমে স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে আটক করে পুলিশ।

পরদিন ২০ মে সোহেল রানা আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন। একই দিন আদালতের নির্দেশে স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে হত্যা করা হয়। তদন্তে তার শরীরে ধর্ষণের আলামতও পাওয়া গেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। মামলাটির বিচারিক কার্যক্রম এখন নিয়মিতভাবে চলবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোজুন ১৫, ২০২৬
বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, খুলছে হরমুজ প্রণালি

By দেশের আলোজুন ১৫, ২০২৬
বাংলাদেশ

বেনজীর গ্রেপ্তার, দেশে আনা হবে দ্রুত : স্বরাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোজুন ১৫, ২০২৬
বাংলাদেশ

দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

By দেশের আলোজুন ১৫, ২০২৬
নারায়ণগঞ্জ

ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক

By দেশের আলোজুন ১৫, ২০২৬
বিশ্বকাপ ২০২৬

শেষ মুহূর্তে সুইসদের জয় রুখে দিল কাতার

By দেশের আলোজুন ১৪, ২০২৬
বাংলাদেশ

বেটার বাংলাদেশ গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

By দেশের আলোজুন ১৪, ২০২৬
অর্থনীতি

বাজেট বাস্তবায়নযোগ্য, প্রয়োজন দক্ষতা ও সুশাসন

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বাংলাদেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

By দেশের আলোজুন ১৩, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | রোববার, ১৪ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৩ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১২ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১০ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

By দেশের আলোজুন ১০, ২০২৬

লিংক রোডের পাশে ময়লার স্তূপ

নতুন সরকারের প্রথম বাজেট পেশ আজ

কক্সবাজারে প্রধানমন্ত্রী, বৃষ্টিতেও ব্যাপক জনসমাগম

নগরীতে গোয়েন্দা নজরদারি জোরদারের আহবান

Demo
আলোচিত

জিয়া হল, সানি এবং অনিবার্য সত্য

জুন ১২, ২০২৬২৯ Views

ভিক্টোরিয়ায় নোংরা পরিবেশ দেখে সিভিল সার্জনকে স্বাস্থ্যমন্ত্রীর জেরা

জুন ১৪, ২০২৬১২ Views

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬১১ Views

ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক

জুন ১৫, ২০২৬১১ Views

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

জুন ১৩, ২০২৬১১ Views

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

জুন ১০, ২০২৬৯ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন