Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ফ্যামিলি-কৃষক কার্ডে দারিদ্র্য কমার আশা বিশ্বব্যাংক-আইএমএফের

    ফ্যাসিবাদের আমলে দুর্নীতি-স্বজনপ্রীতিতে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত: রাষ্ট্রপতি

    বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • ফ্যামিলি-কৃষক কার্ডে দারিদ্র্য কমার আশা বিশ্বব্যাংক-আইএমএফের
    • ফ্যাসিবাদের আমলে দুর্নীতি-স্বজনপ্রীতিতে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত: রাষ্ট্রপতি
    • বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
    • কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির
    • প্রধানমন্ত্রীর নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. ইউনূস
    • জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    দেশের আলো - Daily Desher Alo Advertisement
    বিশ্ব

    ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত

    মসজিদে নামিরাহ থেকে খুতবা দিচ্ছেন শায়খ আলী আল-হুজাইফি
    দেশের আলোমে ২৬, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads

    আন্তর্জাতিক ডেস্ক

    ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা পালনে আজ ৯ জিলহজ মঙ্গলবার সৌদি আরবের ঐতিহাসিক আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসা ১৬ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান।

    লাখ লাখ হাজির কণ্ঠে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক’ উচ্চারিত আকুল ও পুণ্যময় ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মাইলের পর মাইল বিস্তৃত আরাফাতের প্রান্তর। ভোর থেকেই শুভ্র ইহরাম পরিহিত আল্লাহর মেহমানরা চোখের পানিতে নিজের ও মুসলিম উম্মাহর গুনাহ মাফ, শান্তি ও সমৃদ্ধি কামনায় ইবাদত, কোরআন তিলাওয়াত, জিকির ও ক্রন্দনে মগ্ন রয়েছেন। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এই আধ্যাত্মিক আবহ ও বিশ্ব মুসলিমের মহামিলনের চিত্র তুলে ধরেছে।

    ইসলামি শরিয়াহ অনুযায়ী, ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রধান ফরজ কাজ (রোকন)। এর আগে গত সোমবার দিন ও রাতভর তাঁবু শহর মিনায় অবস্থানের মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল।

    আজ মঙ্গলবার ফজরের নামাজ আদায়ের পরপরই হাজিরা মিনার তাঁবু থেকে পায়ে হেঁটে কিংবা বিশেষ বাসে করে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হন। সকালের মধ্যেই পুরো প্রান্তর যেন এক সাদা সমুদ্রের রূপ ধারণ করে। আজ দুপুরে আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরাহ থেকে হজের মূল খুতবা দেওয়ার জন্য সৌদি রাজকীয় আদালতের বিশেষ ফরমান অনুযায়ী দায়িত্ব পেয়েছেন মদিনার পবিত্র মসজিদে নববীর প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি। প্রতি বছরের মতো এবারও এই খুতবাটি বাংলাসহ বিশ্বের ৩০টিরও বেশি ভাষায় সরাসরি অনুবাদ করে সম্প্রচার করা হচ্ছে।

    ঐতিহাসিক এই খুতবা শ্রবণ শেষে উপস্থিত হাজিরা একই আজানে এবং আলাদা একামতে কসর বা সংক্ষেপ করে জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করবেন। এরপর তারা সূর্যাস্ত পর্যন্ত এই প্রান্তরে দাঁড়িয়ে অত্যন্ত বিনম্র চিত্তে আল্লাহর দরবারে রোনাজারি ও বিশেষ মোনাজাত করবেন।

    সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই হাজিরা কোনো প্রকার বিরতি না দিয়ে আরাফাত থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে গিয়ে তারা মাগরিব ও এশার নামাজ একত্রে আদায় করবেন এবং খোলা আকাশের নিচে রাত যাপন করবেন। মূলত মিনায় শয়তানের উদ্দেশ্যে নিক্ষেপ করার জন্য প্রয়োজনীয় কঙ্কর বা পাথর হাজিরা এই মুজদালিফার প্রান্তর থেকেই সংগ্রহ করবেন।

    মুজদালিফায় রাত কাটানোর পর আগামী ১০ জিলহজ বুধবার সকালে হাজিরা পুনরায় মিনায় ফিরে আসবেন। সেখানে এসে তারা বড় শয়তানকে পাথর নিক্ষেপ, আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানি এবং মাথা মুণ্ডন করে ইহরামের কাপড় পরিবর্তন বা হালাল হবেন। এরপর মক্কায় গিয়ে পবিত্র কাবা শরিফ বিদায়ী ‘তাওয়াফে জিয়ারত’ এবং সাফা-মারওয়া পাহাড় সাঈ করার মধ্য দিয়ে হজের বাকি আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন করবেন।

    সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও কোটার কারণে এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৫ লাখ নিবন্ধিত আন্তর্জাতিক এবং ১ লাখের বেশি অভ্যন্তরীণ ও স্থানীয় পুণ্যার্থী হজে অংশ নিয়েছেন। এই বিশাল পুণ্যবাহিনীর মধ্যে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ থেকে এবার অংশ নিয়েছেন প্রায় ৭৮ হাজার ৫০০ জন ধর্মপ্রাণ মুসলমান।

    চিকিৎসাসেবা ও হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে মক্কা, মিনা ও আরাফাত জুড়ে সৌদি সরকারের হাজার হাজার স্বেচ্ছাসেবক ও বিশেষ নিরাপত্তা বাহিনী নিয়োজিত রয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বাংলাদেশ

    ফ্যাসিবাদের আমলে দুর্নীতি-স্বজনপ্রীতিতে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত: রাষ্ট্রপতি

    By দেশের আলোঅক্টোবর ১৬, ২০২৬
    বাংলাদেশ

    কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

    By দেশের আলোঅক্টোবর ১৬, ২০২৬
    বাংলাদেশ

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    By দেশের আলোঅক্টোবর ১৫, ২০২৬
    বিশ্ব

    হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও পারফিউম

    By দেশের আলোঅক্টোবর ১৫, ২০২৬
    বিশ্ব

    সিজেপি নেতাদের গ্রেফতারি নিয়ে সরব মমতা-অভিষেক

    By দেশের আলোঅক্টোবর ১৪, ২০২৬
    বিশ্ব

    বাংলাদেশের আন্দোলন ভারতের তরুণদের পথ দেখিয়েছে: নেহা বোরা

    By zamanঅক্টোবর ১৪, ২০২৬
    বাংলাদেশ

    দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

    By দেশের আলোঅক্টোবর ১৪, ২০২৬
    বাংলাদেশ

    ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটির পরামর্শ রাষ্ট্রপতির

    By দেশের আলোঅক্টোবর ১৪, ২০২৬
    বাংলাদেশ

    দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোঅক্টোবর ১৩, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    পর্যটন খাতে ১ হাজার ৪৯৮ আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি

    শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Demo
    আলোচিত

    কুরবানির বর্জ্য অপসারণ পরিস্থিতি ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

    মে ২৯, ২০২৬

    জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশ

    জুন ২, ২০২৬

    সাফল্যে পুরস্কার ও ব্যর্থতায় শাস্তি নীতি : স্বরাষ্ট্রমন্ত্রী

    জুন ৭, ২০২৬

    দিল্লির বৈঠকে সীমান্তে শান্তির অঙ্গীকার

    জুন ১২, ২০২৬

    আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা

    জুন ২০, ২০২৬

    প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আজ জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা

    জুলাই ৪, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন