Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী

দিয়ালো-ম্যাজিকে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট

কুরাসাওয়ের জালে জার্মানির গোল তাণ্ডব

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী
  • দিয়ালো-ম্যাজিকে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট
  • কুরাসাওয়ের জালে জার্মানির গোল তাণ্ডব
  • যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, খুলছে হরমুজ প্রণালি
  • দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬
  • বেনজীর গ্রেপ্তার, দেশে আনা হবে দ্রুত : স্বরাষ্ট্রমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

সন্ত্রাস ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

‘রাষ্ট্রের ভেতর রাষ্ট্র’ গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা
দেশের আলোমে ২৬, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

নিজস্ব প্রতিবেদক

আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও সব ধরনের অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অতীত সরকারের দীর্ঘ ১৭ বছরের অব্যবস্থাপনা ও দুর্বৃত্তায়নের অবসান ঘটিয়ে দেশে পূর্ণ শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ও তৎপর রয়েছে।

আজ মঙ্গলবার (২৬ মে) সকালে রাজধানীর পুলিশ সদরদপ্তরে অবস্থিত ‘ন্যাশনাল অপারেশন মনিটরিং সেন্টার’ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে কেন্দ্রীয় মনিটরিং সেল আরও শক্তিশালী করা হয়েছে। ঈদের সাত দিন আগে থেকে সাত দিন পর পর্যন্ত দেশের সব মহাসড়ক, পশুর হাট, যমুনা ও পদ্মা সেতুসহ সব এক্সপ্রেসওয়ে সার্বক্ষণিক নজরদারির আওতায় থাকবে। পর্যাপ্ত জনবল মোতায়েনের পাশাপাশি যেসব এলাকায় স্থায়ী সিসিটিভি ক্যামেরা নেই, সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যদের ‘বডি-ওর্ন’ ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা করা হচ্ছে।

সম্প্রতি নওগাঁয় লোহার রডবাহী ট্রাকের ছাদে ঝুঁকিপূর্ণ ভ্রমণের কারণে ঘটে যাওয়া দুর্ঘটনার প্রসঙ্গ টেনে মন্ত্রী নিরাপদ যাতায়াতে জনগণকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। এছাড়া অনুমোদনহীন কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, সম্প্রতি মিরপুরে মেট্রোরেল লাইনের নিচে বসা একটি অবৈধ হাট তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়েছে এবং জালনোট প্রতিরোধে বিভিন্ন হাটে বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ে শনাক্তকারী মেশিন বসানো হয়েছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে গত রোববার গভীর রাতে যৌথ বাহিনীর ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি ও ভাঙচুরের ঘটনার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত শক্ত অবস্থান ব্যক্ত করেন। তিনি বলেন, সেখানে দীর্ঘ তিন দশক ধরে গড়ে ওঠা ‘রাষ্ট্রের ভেতর রাষ্ট্র’ তৈরির অপচেষ্টা ও কোটি কোটি টাকার অবৈধ সাম্রাজ্য যৌথ অভিযানের মাধ্যমে পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে।

অভিযান ঠেকাতে সন্ত্রাসীরা এক্সক্যাভেটর দিয়ে অন্তত চারটি স্থানে রাস্তা কেটে প্রতিবন্ধকতা তৈরি করলেও সোমবার ভোররাতে যৌথ বাহিনী সাঁড়াশি অভিযান চালিয়ে কুখ্যাত ‘ইয়াছিন বাহিনী’র বেশ কয়েকজন সদস্যকে আটক করেছে। সন্ত্রাসীদের গুলির জবাবে পুলিশ আত্মরক্ষার্থে ১০৪ রাউন্ড গুলি ছুড়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম স্পষ্ট করেছেন যে, ইয়াছিন বা রোকন যেই জড়িত থাকুক না কেন, সবাইকে আইনের আওতায় আনা হবে এবং এখান থেকে পুলিশের পিছু হটার কোনো সুযোগ নেই। মন্ত্রী আরও জানান, প্রায় সাড়ে তিন হাজার একর খাসজমি উদ্ধার করে জঙ্গল সলিমপুরে পুলিশ ও র‍্যাব অ্যাকাডেমি, পুলিশ স্পোর্টস কমপ্লেক্স এবং একটি আধুনিক কেন্দ্রীয় কারাগারসহ সমন্বিত প্রশাসনিক হাব গড়ে তোলা হবে।

ব্রিফিংয়ে যমুনা সেতুর টোল প্লাজায় চলমান যানজট নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মূলত সনাতন বা ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায়ের কারণে এই সমস্যা তৈরি হচ্ছে। এর স্থায়ী সমাধানে দ্রুত কার্ডভিত্তিক বা ডিজিটাল অটোমেশন পদ্ধতি চালু করতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হবে।

অন্যদিকে, ঢাকার সাভারে মাদক ব্যবসার খবর সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী জানান, ইতিমধ্যে এই ঘটনায় দায়িত্বহীনতার দায়ে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে।

সাংবাদিকদের কাছে সুনির্দিষ্ট তথ্য আহ্বান করে স্বরাষ্ট্রমন্ত্রী দৃঢ়তার সাথে বলেন যে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই ন্যক্কারজনক হামলার সাথে জড়িত সব অপরাধীর বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোজুন ১৫, ২০২৬
বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, খুলছে হরমুজ প্রণালি

By দেশের আলোজুন ১৫, ২০২৬
বাংলাদেশ

বেনজীর গ্রেপ্তার, দেশে আনা হবে দ্রুত : স্বরাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোজুন ১৫, ২০২৬
বাংলাদেশ

দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

By দেশের আলোজুন ১৫, ২০২৬
নারায়ণগঞ্জ

ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক

By দেশের আলোজুন ১৫, ২০২৬
বিশ্বকাপ ২০২৬

শেষ মুহূর্তে সুইসদের জয় রুখে দিল কাতার

By দেশের আলোজুন ১৪, ২০২৬
বাংলাদেশ

বেটার বাংলাদেশ গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

By দেশের আলোজুন ১৪, ২০২৬
অর্থনীতি

বাজেট বাস্তবায়নযোগ্য, প্রয়োজন দক্ষতা ও সুশাসন

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বাংলাদেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

By দেশের আলোজুন ১৩, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | রোববার, ১৪ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৩ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১২ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১০ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

By দেশের আলোজুন ১০, ২০২৬

লিংক রোডের পাশে ময়লার স্তূপ

নতুন সরকারের প্রথম বাজেট পেশ আজ

কক্সবাজারে প্রধানমন্ত্রী, বৃষ্টিতেও ব্যাপক জনসমাগম

নগরীতে গোয়েন্দা নজরদারি জোরদারের আহবান

Demo
আলোচিত

জিয়া হল, সানি এবং অনিবার্য সত্য

জুন ১২, ২০২৬২৯ Views

ভিক্টোরিয়ায় নোংরা পরিবেশ দেখে সিভিল সার্জনকে স্বাস্থ্যমন্ত্রীর জেরা

জুন ১৪, ২০২৬১২ Views

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬১১ Views

ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক

জুন ১৫, ২০২৬১১ Views

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

জুন ১৩, ২০২৬১১ Views

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

জুন ১০, ২০২৬৯ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন