Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

জনগণ থেকে দূরত্ব তৈরি না করার আহ্বান প্রধানমন্ত্রীর

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৯ জুন ২০২৬

কেইনের জোড়া গোলে ইংল্যান্ডের উড়ন্ত সূচনা

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • জনগণ থেকে দূরত্ব তৈরি না করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • কেইনের জোড়া গোলে ইংল্যান্ডের উড়ন্ত সূচনা
  • সংসদকে ‘ঋণখেলাপিদের সংসদ’ বলা মানহানিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শেষযাত্রার সেবায় জেলা পরিষদের মানবিক পদক্ষেপ
  • হয়রানি রোধে কঠোর নারায়ণগঞ্জ পুলিশ
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শুক্রবার, জুন ১৯, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: প্রধানমন্ত্রী

দেশের আলোএপ্রিল ১২, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনীর সদস্যদের দল ও মতের ঊর্ধ্বে থেকে দেশকে ধারণ করার এবং সংবিধানের মর্যাদা সমুন্নত রাখার নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পত্তি নয়; এটি একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি ও মর্যাদার প্রতীক।

আজ রবিবার (১২ এপ্রিল) সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে বলেন, “বিগত সময়ে নানা কর্মকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল ও বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে এই বাহিনীকে অপূরণীয় ক্ষতিগ্রস্ত করা হয়েছিল। সেনাবাহিনীর আধুনিকায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, সেই সময় থেকে যে দেশপ্রেম ও শক্তিশালী মনোভাব গড়ে উঠেছিল, তা অব্যাহত রাখা জরুরি।”

প্রধানমন্ত্রী ২০২৪ সালের আগস্ট পরবর্তী সময় থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুনিপুণভাবে সম্পন্ন করার জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “একটি ঐক্যবদ্ধ সশস্ত্র বাহিনী থাকলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না। আমরা এমন এক বাহিনী চাই যাদের বহিঃশক্তি সমীহ করবে আর দেশের জনগণ আস্থায় রাখবে।”

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণকে দেশের জন্য বড় অর্জন হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিএনপির সরকারের সময়েই এই অর্জন আন্তর্জাতিকভাবে উচ্চ পর্যায়ে পৌঁছেছিল। বর্তমানেও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা বিশ্বস্বীকৃত।

প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর ভবিষ্যৎ সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিকায়নের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি সদস্যদের সততা, শপথ ও ত্যাগের মাধ্যমে দেশকে ভালোবাসার আহ্বান জানান।

অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম (অব.), সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন স্বাগত জানান। দরবারে ঢাকার ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এবং দেশের অন্যান্য প্রান্ত থেকে সদস্যরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

জনগণ থেকে দূরত্ব তৈরি না করার আহ্বান প্রধানমন্ত্রীর

By দেশের আলোজুন ১৯, ২০২৬
বাংলাদেশ

সংসদকে ‘ঋণখেলাপিদের সংসদ’ বলা মানহানিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোজুন ১৮, ২০২৬
বাংলাদেশ

রিজার্ভ চুরিতে ড. আতিউরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা

By দেশের আলোজুন ১৮, ২০২৬
বিশ্ব

ইরান-যুক্তরাষ্ট্র খসড়া চুক্তির ১৪ দফায় যা আছে

By দেশের আলোজুন ১৮, ২০২৬
বিশ্ব

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তির খসড়া প্রকাশ

By দেশের আলোজুন ১৮, ২০২৬
বিশ্বকাপ ২০২৬

রোনালদোর রেকর্ডের রাতে পর্তুগালকে রুখে দিল ডিআর কঙ্গো

By দেশের আলোজুন ১৮, ২০২৬
বাংলাদেশ

শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা, ৪ তরুণের স্বীকারোক্তি

By দেশের আলোজুন ১৭, ২০২৬
বাংলাদেশ

বিএনপিকে পাঁচ বছরের ম্যান্ডেট দিয়েছে জনগণ: প্রধানমন্ত্রী

By দেশের আলোজুন ১৭, ২০২৬
বাংলাদেশ

জিআই স্বীকৃতি পেল মানিকগঞ্জের ‘হাজারি গুড়’

By দেশের আলোজুন ১৭, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১৭ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৪ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

শিশু নন্দিনী হত্যাকাণ্ড ঘিরে উত্তাল আদিতমারী, আহত ২০

By দেশের আলোজুন ১৭, ২০২৬

ইরান চুক্তিতে থাকছে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল

জিয়া হল, সানি এবং অনিবার্য সত্য

ইরান-যুক্তরাষ্ট্র খসড়া চুক্তির ১৪ দফায় যা আছে

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তির খসড়া প্রকাশ

Demo
আলোচিত

ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক

জুন ১৫, ২০২৬১৬ Views

ভিক্টোরিয়ায় নোংরা পরিবেশ দেখে সিভিল সার্জনকে স্বাস্থ্যমন্ত্রীর জেরা

জুন ১৪, ২০২৬১৪ Views

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬১৩ Views

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

জুন ১৩, ২০২৬১২ Views

স্বাস্থ্যমন্ত্রীর আল্টিমেটাম শেষে ভিক্টোরিয়ায় জেলা প্রশাসনের অভিযান

জুন ১৬, ২০২৬১১ Views

শিশু নন্দিনী হত্যাকাণ্ড ঘিরে উত্তাল আদিতমারী, আহত ২০

জুন ১৭, ২০২৬৯ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন