Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রধানমন্ত্রীর সম্ভাব্য চীন সফরে বহুমাত্রিক সমঝোতার আভাস

আজ ভারত-বাংলাদেশ ফাইনাল, বেঙ্গল টাইগ্রেসের লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

ইউরোপে ঐতিহাসিক জয়, তপু বর্মণের জোড়া গোল

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • প্রধানমন্ত্রীর সম্ভাব্য চীন সফরে বহুমাত্রিক সমঝোতার আভাস
  • আজ ভারত-বাংলাদেশ ফাইনাল, বেঙ্গল টাইগ্রেসের লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা
  • ইউরোপে ঐতিহাসিক জয়, তপু বর্মণের জোড়া গোল
  • নারায়ণগঞ্জে হবে সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • সংসদ ভবন এলাকায় মিছিল ও সমাবেশ নিষিদ্ধ
  • পরিবেশ বিষয়ক চলচ্চিত্রকে সরকারি অনুদানে বিশেষ গুরুত্ব
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শনিবার, জুন ৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

দেশের আলোজুন ১, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

নিজস্ব প্রতিবেদক

জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্যসম্পদের প্রজনন সুরক্ষায় আগামী তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ। এ সময়ে জেলে, মৌয়ালী, বাওয়ালী, পর্যটকসহ কোনো ব্যক্তি সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন না।

সোমবার (১ জুন) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে এবং আগামী ৩১ আগস্ট পর্যন্ত বহাল থাকবে। প্রতিবছরের মতো এবারও প্রজনন মৌসুমে সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জুন থেকে আগস্ট পর্যন্ত সময়টি সুন্দরবনের মাছ, বন্যপ্রাণী ও উদ্ভিদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রজননকাল। এ সময়ে নদী-খালে মাছ ডিম ছাড়ে, বিভিন্ন বন্যপ্রাণীর বংশবিস্তার ঘটে এবং বনাঞ্চলে নতুন গাছপালা জন্ম নেয়। ফলে প্রাকৃতিক পরিবেশ নির্বিঘ্ন রাখতে বনাঞ্চলে মানুষের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা প্রয়োজন।

নিষেধাজ্ঞা চলাকালে সুন্দরবনে প্রবেশের জন্য কোনো ধরনের পাস বা পারমিট ইস্যু করা হবে না। নির্দেশনা অমান্য করে কেউ বনে প্রবেশ করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বন বিভাগ।

বন কর্মকর্তাদের ভাষ্য, পর্যটক ও বনজীবীদের নৌযান চলাচল বন্যপ্রাণীর স্বাভাবিক বিচরণ এবং প্রজনন কার্যক্রমে বিরূপ প্রভাব ফেলতে পারে। তিন মাসের এই বিরতিতে বনাঞ্চল একটি স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন পরিবেশ পাবে, যা মাছ, বন্যপ্রাণী ও উদ্ভিদের সংখ্যা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

তবে এ সিদ্ধান্তে সুন্দরবননির্ভর হাজারো জেলে, মৌয়ালী ও বাওয়ালী পরিবারের জীবিকায় সাময়িক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বনজ সম্পদ আহরণের ওপর নির্ভরশীল অনেক পরিবার এ সময়ে আয় সংকটে পড়তে পারে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বনজীবীদের জন্য সম্ভাব্য সহায়তার বিষয়ে বন বিভাগ ও মৎস্য বিভাগ কাজ করছে।

সাতক্ষীরার বুড়িগোয়ালিনী এলাকার কাঁকড়া জেলে জামাল হোসেন বলেন, “তিন মাস সুন্দরবনে প্রবেশের অনুমতি না থাকলে আমাদের মতো জেলেদের জন্য সংসার চালানো খুবই কঠিন হয়ে পড়ে।” একই এলাকার জেলে আনিসুর রহমান বলেন, “এই সময়ে অনেক পরিবারকে ধার-দেনা করে জীবিকা নির্বাহ করতে হয়।”

নিষেধাজ্ঞার প্রভাব পড়বে পর্যটন খাতেও। নীলডুমুর এলাকার পর্যটকবাহী ট্রলারের মাঝি রিপন গাজী বলেন, “পারমিট বন্ধ থাকায় তিন মাস সুন্দরবনে পর্যটক নেওয়া যায় না। এতে নৌযান মালিক, মাঝি ও শ্রমিকদের আয় প্রায় বন্ধ হয়ে যায়।”

বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবন পুনরায় সবার জন্য উন্মুক্ত করা হবে। এ সময়ের মধ্যে জীববৈচিত্র্য সংরক্ষণে বন বিভাগ, কোস্ট গার্ড, নৌপুলিশ ও মৎস্য বিভাগ যৌথভাবে নজরদারি কার্যক্রম পরিচালনা করবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সম্ভাব্য চীন সফরে বহুমাত্রিক সমঝোতার আভাস

By দেশের আলোজুন ৬, ২০২৬
খেলা

আজ ভারত-বাংলাদেশ ফাইনাল, বেঙ্গল টাইগ্রেসের লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

By দেশের আলোজুন ৬, ২০২৬
খেলা

ইউরোপে ঐতিহাসিক জয়, তপু বর্মণের জোড়া গোল

By দেশের আলোজুন ৬, ২০২৬
বাংলাদেশ

সংসদ ভবন এলাকায় মিছিল ও সমাবেশ নিষিদ্ধ

By দেশের আলোজুন ৫, ২০২৬
বাংলাদেশ

পরিবেশ বিষয়ক চলচ্চিত্রকে সরকারি অনুদানে বিশেষ গুরুত্ব

By দেশের আলোজুন ৫, ২০২৬
রাজনীতি

সাড়ে ৮ লাখ কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা এনসিপির

By দেশের আলোজুন ৫, ২০২৬
রাজনীতি

হাদি হত্যা বিচার: সরকারকে সাত দিনের আলটিমেটাম

By দেশের আলোজুন ৫, ২০২৬
বাংলাদেশ

প্রতিরক্ষা, চিকিৎসা ও প্রযুক্তি খাতে ঢাকা–আঙ্কারার সহযোগিতা জোরদার

By দেশের আলোজুন ৫, ২০২৬
রাজনীতি

গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

By দেশের আলোজুন ৫, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ৩ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২৬ মে ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২৫ মে ২০২৬

গুরুত্বপূর্ণ সংবাদ

না’গঞ্জ ছাত্রদলের কমিটি শীঘ্রই

By দেশের আলোমে ৫, ২০২৬

সুশাসনের ভিত্তি গড়েছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল

EU Looking to Relax Rules to Allow Funding of Cutting Edge Chip

উত্তরপ্রদেশে ঝড়-বৃষ্টির তাণ্ডব, নিহত ৮৯

জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল

Demo
আলোচিত

ববি ছাত্রদলে জমজ চমক না’গঞ্জের হাসান-হোসেন

মে ৪, ২০২৬৩৪৭ Views

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জাসাসের শ্রদ্ধা নিবেদন

মে ৩০, ২০২৬৩৩০ Views

না’গঞ্জ ছাত্রদলের কমিটি শীঘ্রই

মে ৫, ২০২৬৩১ Views

জাতির ভরসাস্থল দেশনায়ক তারেক রহমান – আনিসুল ইসলাম সানি

মার্চ ১৬, ২০২৬৩১ Views

সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ

মার্চ ২৩, ২০২৬১৬ Views

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রিয় নারায়ণগঞ্জ

মে ২৮, ২০২৬১৫ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন