বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

সোনারগাঁয়ে ইয়াবাসহ নজরুল ইসলাম ওরফে রবিন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সোনারগাঁ থানার পশ্চিম হাবিবপুর গোলাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সোনারগাঁ পশ্চিম হাবিবপুর এলাকার হিরো সাহেবের বাড়িতে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নি:) পারভেজ বিন কামালের নেতৃত্বে একটি পুলিশ টিম সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে রবিনকে ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত রবিনকে বুধবার (২২ এপ্রিল) সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share.
Exit mobile version