সোনারগাঁ সংবাদদাতা
জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সোনারগাঁয়ের দুই ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
গত রোববার (২৯ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিবুল্লাহসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অভিযানে মেসার্স চাঁন ও সূর্য ফিলিং স্টেশনের বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হওয়ায় মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত জানিয়েছেন, ভোক্তার আস্থা অটুট রাখা এবং স্বচ্ছ বাণিজ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

