বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
নিজস্ব প্রতিবেদক

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানিয়েছেন, আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণার মাধ্যমে হজ কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্যাকেজ অনুযায়ী, সৌদি আরব ও বাংলাদেশের পর্যায়ের বিভিন্ন খরচ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে এবং সৌদি আরবের সময়ানুযায়ী ভিসাসহ সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট কার্যক্রম শুরু হবে। ২০২৭ সালের হজ প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় হজযাত্রীদের সুযোগ-সুবিধা ও চাহিদার ভিত্তিতে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে।

Share.
Exit mobile version