Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

৯/১১ হামলার ২৫ বছর, বদলে গেছে বৈশ্বিক সন্ত্রাসবাদের রূপ

ভেনিস উৎসবে ‘গাজা’ তথ্যচিত্রের নতুন রেকর্ড

দুটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল বাংলাদেশ ব্যাংক

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ৯/১১ হামলার ২৫ বছর, বদলে গেছে বৈশ্বিক সন্ত্রাসবাদের রূপ
  • ভেনিস উৎসবে ‘গাজা’ তথ্যচিত্রের নতুন রেকর্ড
  • দুটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল বাংলাদেশ ব্যাংক
  • দ্বিতীয় দফায় লংমার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
  • রাষ্ট্রপতির সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের সৌজন্য সাক্ষাৎ
  • আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলের লংমার্চ শুরু

দেশের আলোসেপ্টেম্বর ৫, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলের লংমার্চ শুরু।

নিজস্ব সংবাদাদাতা

গণভোটের মাধ্যমে প্রাপ্ত গণরায় দ্রুত বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে দীর্ঘ লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য জোট। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিরসনে জনমত গঠনের লক্ষ্যেই বিরোধীদের এই বৃহৎ কর্মসূচি পালিত হচ্ছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে এক উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই লংমার্চের সূচনা হয়। জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সমাবেশের শুরুতেই উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১ দলীয় ঐক্যের প্রধান সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। এরপর বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ জোটের শীর্ষ নেতারা সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন। শীর্ষ নেতাদের বক্তব্যের পরপরই লংমার্চের গাড়িবহর বন্দরনগরী চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে।

জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, এই লংমার্চের মূল দাবিগুলোর মধ্যে বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের চলমান তীব্র সংকট নিরসন অন্যতম। একই সঙ্গে সারা দেশে ক্রমবর্ধমান চাঁদাবাজি, দুর্নীতি বন্ধ এবং চরম অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়নও তাদের অন্যতম রাজনৈতিক দাবি। প্রশাসনে সংকীর্ণ দলীয়করণ বন্ধ করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার আহ্বানও জানানো হয়েছে এই কর্মসূচি থেকে।

দীর্ঘ এই যাত্রাপথে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে নির্ধারিত কয়েকটি পয়েন্টে পথসভার আয়োজন করেছে জোটটি। এর মধ্যে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের কাছে ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল এবং মিরসরাইয়ে বড় জমায়েত হবে। সবশেষে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে এক বিশাল জনসভার মধ্য দিয়ে এই লংমার্চ কর্মসূচির সমাপ্তি টানা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

রাজনীতি

দ্বিতীয় দফায় লংমার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
বাংলাদেশ

রাষ্ট্রপতির সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের সৌজন্য সাক্ষাৎ

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
বাংলাদেশ

আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
বাংলাদেশ

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটিয়ে সৌরশক্তিতে এগোবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
বাংলাদেশ

সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
রাজনীতি

শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন: শফিকুর রহমান

By দেশের আলোসেপ্টেম্বর ১০, ২০২৬
বাংলাদেশ

দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দুদককে রাষ্ট্রপতির আহ্বান

By দেশের আলোসেপ্টেম্বর ১০, ২০২৬
বাংলাদেশ

সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে চায় সরকার: তথ্যমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ১০, ২০২৬
বাংলাদেশ

নিজের দপ্তরেই ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করলেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ১০, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা

মার্চ ২২, ২০২৬

মার্চে কমেছে মূল্যস্ফীতি, খাদ্যে স্বস্তি

এপ্রিল ৬, ২০২৬

চাঁদাবাজদের ‘নিরপেক্ষ’ তালিকা করছে র‍্যাব, চলেছে অভিযান

এপ্রিল ১২, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন