মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
রূপগঞ্জ সংবাদদাতা

পুলিশের বিশেষ অভিযানে একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার দীঘিবরাব এলাকার সোহেলের ছেলে জয়, বরাব এলাকার আকবর মিয়ার ছেলে হৃদয় ও একই এলাকার আশরাফ আলীর ছেলে মেহেদী হাসান।

অভিযানের সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র ২টি, রামদা ১টি, কাটার ১টি এবং ৪৯ পিস ইয়াবাসহ চুরি ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানটি রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার তারাব পৌরসভার দিঘীবরাব ৯নং ওয়ার্ডে পরিচালিত হয়।

স্থানীয় যুবদলের নেতৃবৃন্দ ও এলাকাবাসী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সহযোগিতা করেন। এতে অভিযানটি সফলভাবে সম্পন্ন হয় এবং এলাকায় স্বস্তি ফিরে এসেছে। সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধও বৃদ্ধি পেয়েছে।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাদেক জানান, যুবদলের সভাপতি রমজান হোসেন খানের সহযোগিতায় দীঘিবরাব এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।

Share.
Exit mobile version