Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

নির্বাচিত সরকারের প্রথম বাজেট আগামীকাল

হামের টিকা কেনায় ৪১২ কোটি টাকা অনুমোদন

বিশ্বকাপ ২০২৬: ৮০ বিলিয়ন ডলারের মহাযজ্ঞ

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • নির্বাচিত সরকারের প্রথম বাজেট আগামীকাল
  • হামের টিকা কেনায় ৪১২ কোটি টাকা অনুমোদন
  • বিশ্বকাপ ২০২৬: ৮০ বিলিয়ন ডলারের মহাযজ্ঞ
  • কৃষকদের ১৬ লাখ চারা দেবে সরকার
  • বিশ্বকাপ ২০২৬: রেকর্ড প্রাইজমানি
  • বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর বাংলাদেশের শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
বুধবার, জুন ১০, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

সাফল্যে পুরস্কার ও ব্যর্থতায় শাস্তি নীতি : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আলোজুন ৭, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
ছবি : স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফেসবুক পেজ

নিজস্ব প্রতিবেদক

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার এবং গাফিলতির ক্ষেত্রে তিরস্কার ও বিভাগীয় শাস্তির নীতি বহাল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (৭ জুন) রাজধানীর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তিনি বলেন, পুলিশ বাহিনীর পেশাদারিত্ব বজায় রাখতে স্বীকৃতি ও জবাবদিহি ব্যবস্থাই কার্যকর থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ দমনে সফলভাবে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে। একই সঙ্গে কোনো গাফিলতি, নিষ্ক্রিয়তা বা অনিয়মের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সম্প্রতি কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার দ্রুত তদন্ত ও আসামি গ্রেফতারে পুলিশ পেশাদার ভূমিকা রেখেছে। এসব কাজের স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট সদস্যদের পুরস্কারের আওতায় আনা হবে।

রামিসা হত্যা মামলার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, এটি তদন্ত ও বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। তাঁর ভাষায়, “স্বল্প সময়ের মধ্যে ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্ত সম্পন্ন করে দ্রুত চার্জশিট দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে আদালত সংশ্লিষ্ট কর্মকর্তারা ছুটির দিনেও দায়িত্ব পালন করেছেন, যা রাষ্ট্রীয় ও সামাজিক দায়বদ্ধতার উদাহরণ।

রায় কার্যকরের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ডেথ রেফারেন্স শুনানি আইনগত প্রক্রিয়া অনুসরণ করে যথাসময়ে এগিয়ে আনার বিষয়ে সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি জেনারেলের দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হবে।

সীমান্ত পরিস্থিতি নিয়ে আসন্ন বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্ত হত্যা, পুশ-ইনসহ বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনা হবে জানিয়ে তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সতর্ক অবস্থানে রয়েছে। অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইনের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, নিয়মিত অভিযান চলমান রয়েছে। তবে কৌশলগত কারণে বিশেষ অভিযানের তথ্য আগাম প্রকাশ করা হয় না। এছাড়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জুয়া প্রতিরোধে আধুনিক ও যুগোপযোগী আইন প্রণয়নের কাজ চলছে, যাতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সহজ হয়।

গোয়ালন্দ ঘাটে পুলিশ সদস্যদের ভূমিকার প্রসঙ্গে তিনি বলেন, তাদের সতর্কতা ও আন্তরিকতায় একটি বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। একইভাবে মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি কিশোরী হত্যার ক্লুলেস মামলার দ্রুত রহস্য উদঘাটনও পুলিশের সক্ষমতার প্রমাণ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

অর্থনীতি

নির্বাচিত সরকারের প্রথম বাজেট আগামীকাল

By দেশের আলোজুন ১০, ২০২৬
বাংলাদেশ

হামের টিকা কেনায় ৪১২ কোটি টাকা অনুমোদন

By দেশের আলোজুন ১০, ২০২৬
বিশ্ব

বিশ্বকাপ ২০২৬: ৮০ বিলিয়ন ডলারের মহাযজ্ঞ

By দেশের আলোজুন ১০, ২০২৬
বাংলাদেশ

কৃষকদের ১৬ লাখ চারা দেবে সরকার

By দেশের আলোজুন ১০, ২০২৬
খেলা

বিশ্বকাপ ২০২৬: রেকর্ড প্রাইজমানি

By দেশের আলোজুন ১০, ২০২৬
বাংলাদেশ

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর বাংলাদেশের শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী

By দেশের আলোজুন ১০, ২০২৬
বাংলাদেশ

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

By দেশের আলোজুন ১০, ২০২৬
বিশ্ব

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

By দেশের আলোজুন ১০, ২০২৬
বাংলাদেশ

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকার অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

By দেশের আলোজুন ১০, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ৯ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ৮ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ৭ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ৬ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ৫ জুন ২০২৬

গুরুত্বপূর্ণ সংবাদ

স্বাধীনতা দিবস গৌরব ও আত্মত্যাগের স্মারক: মান্নান

By দেশের আলোমার্চ ২৮, ২০২৬

নির্বিঘ্ন ঈদযাত্রায় সরকারের ব্যাপক কর্মপরিকল্পনা ও কড়াকড়ি

আদ্‌-দ্বীন হাসপাতালে গ্যাস লিকেজে ৬ শিশুর মৃত্যু

জ্বালানি আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক : মীর শাহে আলম

চলতি অর্থবছরে ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস এডিবির

Demo
আলোচিত

ববি ছাত্রদলে জমজ চমক না’গঞ্জের হাসান-হোসেন

মে ৪, ২০২৬৩৪৭ Views

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জাসাসের শ্রদ্ধা নিবেদন

মে ৩০, ২০২৬৩৩০ Views

না’গঞ্জ ছাত্রদলের কমিটি শীঘ্রই

মে ৫, ২০২৬৩১ Views

জাতির ভরসাস্থল দেশনায়ক তারেক রহমান – আনিসুল ইসলাম সানি

মার্চ ১৬, ২০২৬৩১ Views

সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ

মার্চ ২৩, ২০২৬১৬ Views

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রিয় নারায়ণগঞ্জ

মে ২৮, ২০২৬১৫ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন