মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ। আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) থেকে আবার কর্মমুখর হয়ে উঠবে সারা দেশ।

ঈদের দীর্ঘ ছুটি শেষে আগামীকাল সকাল থেকেই ব্যাংক, বিমা ও শেয়ারবাজার খুলবে। সকল সরকারি-বেসরকারি অফিস-আদালতেও স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য যে, গত ২১ মার্চ দেশে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে ঈদ। তবে গত ১৭ মার্চ থেকেই বিরতিহীন ছুটি শুরু হয়েছিল। উৎসবের আমেজ কাটিয়ে সবাই এখন প্রাত্যহিক কর্মব্যস্ততায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

তবে মঙ্গলবার অফিস খোলার ঠিক একদিন পরেই আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস। তার পরদিনই আবার দুই দিনের সাপ্তাহিক ছুটি। ফলে টানা সাদ দিনের ছুটি কাটিয়ে অফিস খোলার একদিন পরই চাকরিজীবীদের জন্য রয়েছে টানা তিন দিনের আরও একটি বিরতি ছুটি।

Share.
Exit mobile version