মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
নিজস্ব প্রতিবেদক

দেশের ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থিতিভিত্তিক হিসাব অনুযায়ী এই তথ্য জানা গেছে।

আজ সোমবার (০৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এ তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাতের এক প্রশ্নের জবাবে তিনি এই পরিসংখ্যান দেন।

অর্থমন্ত্রী জানান, বর্তমান সংসদ সদস্য এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মোট ঋণের পরিমাণ ১১ হাজার ১১৭ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৩ হাজার ৩৩০ কোটি টাকা।

ব্যাংক খাতে ক্রমবর্ধমান খেলাপি ঋণ আর্থিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Share.
Exit mobile version