Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

কক্সবাজারে প্রধানমন্ত্রী, বৃষ্টিতেও ব্যাপক জনসমাগম

তাইওয়ানে আকাশছোঁয়া `স্বর্গ তরবারি’

চার গোলে ইতিহাস, প্যারাগুয়েকে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • কক্সবাজারে প্রধানমন্ত্রী, বৃষ্টিতেও ব্যাপক জনসমাগম
  • তাইওয়ানে আকাশছোঁয়া `স্বর্গ তরবারি’
  • চার গোলে ইতিহাস, প্যারাগুয়েকে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র
  • যে চিত্রকর্মে ফুটে উঠেছিল জার্মানির পতন
  • কেন পশ্চিমারা এখন চীনা গল্পে মুগ্ধ!
  • বিশ্বকাপে কানাডার ইতিহাস গড়া ড্র
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শনিবার, জুন ১৩, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

ডেঙ্গু মোকাবিলায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের আলোজুন ১, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে ডেঙ্গু মোকাবিলায় করণীয় বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে ডেঙ্গু মোকাবিলায় করণীয় বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি : বাসস

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, রোগীর সংখ্যা এখনো সীমিত থাকলেও আগাম সতর্কতা ও সমন্বিত ব্যবস্থার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে।

সোমবার (১ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ডেঙ্গু মোকাবিলায় করণীয় নির্ধারণে অনুষ্ঠিত এক বৈঠকে সভাপতিত্ব শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে প্রতিদিন দু-একজন ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছেন। মৌসুম বিবেচনায় ঝুঁকি বাড়তে পারে উল্লেখ করে তিনি বলেন, সময় নষ্ট না করে আগাম প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন কার্যক্রম জোরদার করা হচ্ছে।

তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ‘ডেঙ্গু কর্নার’ স্থাপন করা হচ্ছে। একই সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে একটি ফিল্ড হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে দেশের অন্যান্য স্থানেও এ ধরনের সুবিধা চালু করা হবে।

বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান এবং পরিচালক (হাসপাতাল) ডা. এএইচএম মইনুল আহসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরও জানান, ডেঙ্গু ব্যবস্থাপনা ও চিকিৎসা পরিকল্পনা বিষয়ে চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেবে সোসাইটি অব মেডিসিন। ইউনিসেফসহ বিভিন্ন উন্নয়ন সংস্থাও এ কার্যক্রমে সহযোগিতা করছে।

তিনি বলেন, ঢাকার বাইরে সাতটি বিভাগে এবং জেলায় পর্যায়ক্রমে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় রিএজেন্ট, টেস্ট কিট ও স্যালাইন সংগ্রহ ও সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

ডেঙ্গুর উৎস নিয়ন্ত্রণ বিষয়ে তিনি জানান, দুই মাস আগেই সিটি করপোরেশনের সঙ্গে সমন্বিতভাবে কাজ শুরু করা হয়েছে। এ ছাড়া ডেঙ্গু বিষয়ক একটি অ্যাপ চালুর বিষয়েও আলোচনা হয়েছে এবং গবেষণা কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

কক্সবাজারে প্রধানমন্ত্রী, বৃষ্টিতেও ব্যাপক জনসমাগম

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বিশ্বকাপ ২০২৬

চার গোলে ইতিহাস, প্যারাগুয়েকে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বিশ্বকাপ ২০২৬

বিশ্বকাপে কানাডার ইতিহাস গড়া ড্র

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বিশ্ব

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বাংলাদেশ

‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা অর্থমন্ত্রীর

By দেশের আলোজুন ১২, ২০২৬
বাংলাদেশ

বাজার নয়, সংস্কারেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: অর্থমন্ত্রী

By দেশের আলোজুন ১২, ২০২৬
অর্থনীতি

বাজেট সংস্কারমুখী ও ব্যবসাবান্ধব: বিসিআই

By দেশের আলোজুন ১২, ২০২৬
বাংলাদেশ

তৃতীয় ভাষা শেখা বাধ্যতামূলক: অর্থমন্ত্রী

By দেশের আলোজুন ১২, ২০২৬
রাজনীতি

বাজেট উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: জামায়াতে ইসলামী

By দেশের আলোজুন ১২, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১২ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১০ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ৯ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ৮ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

নতুন সরকারের প্রথম বাজেট পেশ আজ

By দেশের আলোজুন ১১, ২০২৬

ইউনেসকো কনফুসিয়াস পুরস্কার পেল সিধুলাই

অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ, দীর্ঘ অপেক্ষার অবসান

দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর

কক্সবাজারে প্রধানমন্ত্রী, বৃষ্টিতেও ব্যাপক জনসমাগম

Demo
আলোচিত

জিয়া হল, সানি এবং অনিবার্য সত্য

জুন ১২, ২০২৬২৬ Views

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

জুন ১০, ২০২৬৮ Views

পুশইনে মুখোমুখি ঢাকা-দিল্লি, আজ বিজিবি-বিএসএফ বৈঠক

জুন ৮, ২০২৬৭ Views

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে: বাণিজ্যমন্ত্রী

জুন ১১, ২০২৬৬ Views

লিংক রোডের পাশে ময়লার স্তূপ

জুন ১১, ২০২৬৬ Views

ছয় নবজাতকের মৃত্যুতে আদ্-দ্বীনকে শোকজ

জুন ৬, ২০২৬৫ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন