বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

আজ সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় ।

সাক্ষাতের পর প্রধানমন্ত্রী উপদেষ্টা হুমায়ুন কবির জানান, বৈঠকে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি সংক্রান্ত বিষয় আলোচনা হয়েছে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং দুই দেশের মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা আমাদের মূল লক্ষ্য। দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক থাকলে অনেক সমস্যা সমাধান সম্ভব।”

হুমায়ুন কবির আরও বলেন, “শেখ হাসিনার সঙ্গে যে ধরনের সম্পর্ক ছিল, তা আর থাকবে না। তাঁর রাজনৈতিক দল বাংলাদেশে শেষ।”

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের আসন্ন ভারত সফর সম্পর্কেও হুমায়ুন কবির জানান, মঙ্গলবার তিনি ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিতে ভারত যাচ্ছেন। সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের স্বার্থে সীমান্ত হত্যা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ও বৈঠকে আলোচিত হবে।

Share.
Exit mobile version