নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন (ইফা) জামাতগুলোর সময়সূচি ও দায়িত্বপ্রাপ্ত ইমাম-মুকাব্বিরদের তালিকা চূড়ান্ত করেছে।

বৃহস্পতিবার (২১ মে) ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইফার দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ স্বাক্ষরিত চিঠিতে জামাতগুলোর সময়সূচি প্রকাশ করা হয়েছে।

প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন ক্বারি ইসহাক।

দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমাম থাকবেন ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান এবং মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মো. নাসির উল্লাহ।

তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মুফতি মো. আব্দুল্লাহ এবং মুকাব্বির থাকবেন মো. রুহুল আমিন।

চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মো. আব্দুল হাদী।

পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করবেন জুবাইর আহাম্মদ আল-আযহারী এবং মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মো. আমির হোসেন।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, নির্ধারিত কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প হিসেবে মো. শহিদুল ইসলাম দায়িত্ব পালন করবেন। এছাড়া বিকল্প মুকাব্বির হিসেবে থাকবেন মো. শামসুল হক।

Share.
Exit mobile version