নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) রাতে বিশনন্দী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. কালু হোসেন (৪৫) ও জহিরুল ইসলাম (৪০), উভয়ই ওই এলাকার স্থানীয় বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয় এবং তাদের কাছ থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে তাদের আদালতে হাজির করা হয়েছে।
জেলা পুলিশ বলেছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে এবং এই ধরনের অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

