Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই জুলাই আন্দোলন সফল: প্রধানমন্ত্রী

৫৫ বছরে ‘কনসার্ট ফর বাংলাদেশ’, ‘দ্য লিগ্যাসি’র সুরে শ্রদ্ধা

বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে কেন্দ্রীয় ব্যাংক

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই জুলাই আন্দোলন সফল: প্রধানমন্ত্রী
  • ৫৫ বছরে ‘কনসার্ট ফর বাংলাদেশ’, ‘দ্য লিগ্যাসি’র সুরে শ্রদ্ধা
  • বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে কেন্দ্রীয় ব্যাংক
  • হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক নেই: জয়সোয়াল
  • জেলের জালে উঠল পুলিশের লুট হওয়া শটগান
  • বাংলাদেশের অবস্থান সবসময় বিশ্বশান্তির পক্ষে: প্রধানমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
Wednesday, August 5, 2026
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

রমিসা ধর্ষণ-হত্যা মামলায় মায়ের সাক্ষ্য

দেশের আলোJune 2, 2026
Facebook Twitter Email WhatsApp Threads
সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।মঙ্গলবার (২ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার দ্বিতীয় সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন ভুক্তভোগী শিশুটির মা পারভীন আক্তার।

আদালতে দেওয়া সাক্ষ্যে পারভীন আক্তার জানান, ঘটনার দিন তিনি বাসায় রান্না করছিলেন। রান্নার শেষ পর্যায়ে এসে মেয়েকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। এ সময় বড় মেয়ে রামিসাকে বাসায় থাকতে বলেছিল বলে তিনি জানতে পারেন, তবে শিশুটি বাইরে গেছে কি না তা বুঝতে পারেননি।

তিনি বলেন, রান্না করার সময় একটি চিৎকার শুনেছিলেন। তখন তিনি ভেবেছিলেন, পাশের বাসার কোনো শিশু হয়তো চিৎকার করছে। পরে বড় মেয়ে ফিরে এলে রামিসার খোঁজ করলে সে জানায়, রামিসা তার সঙ্গে যায়নি।

সাক্ষ্যে পারভীন আক্তার আরও বলেন, এরপর তিনি ভবনের নিচতলা, একটি অফিস কক্ষ, ব্যাচেলর বাসাসহ বিভিন্ন স্থানে মেয়েকে খুঁজতে থাকেন। একপর্যায়ে তৃতীয় তলায় পাশের একটি ফ্ল্যাটের সামনে গিয়ে মেয়ের একটি জুতা দেখতে পান। তখন তার মনে হয়, আগে শোনা চিৎকারটি হয়তো তার মেয়েরই ছিল।

কান্নাজড়িত কণ্ঠে তিনি আদালতকে বলেন, “আমি বারবার স্বপ্নাকে বলেছি, বোন দরজাটা খুলে দে। কিন্তু সে দরজা খোলেনি।”

তিনি জানান, তিনি ও আশপাশের লোকজন বারবার দরজায় ধাক্কা দিলেও ভেতর থেকে কেউ সাড়া দেয়নি। পরে আরও লোকজন এসে দরজা খোলার চেষ্টা করেন। একপর্যায়ে ফ্ল্যাটের ভেতরে রক্ত দেখতে পান তারা। পরে সেখান থেকে রামিসার মরদেহ উদ্ধার করা হয়।

পারভীন আক্তারের ভাষ্য অনুযায়ী, পরে অভিযুক্ত স্বপ্না আক্তার উপস্থিত লোকজনকে জানিয়েছিল যে সোহেল রানা ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে গেছে।

সাক্ষ্যগ্রহণের সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী জব্দ তালিকায় থাকা স্বাক্ষর সম্পর্কে জানতে চাইলে পারভীন আক্তার সেটি নিজের বলে শনাক্ত করেন। একই সঙ্গে আদালতে উপস্থিত স্বপ্না আক্তারকে মামলার আসামি হিসেবেও শনাক্ত করেন।

সাক্ষ্য দেওয়ার একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন রামিসার মা। পরে বিচারক এবং রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীরা তাকে আরও কয়েকটি প্রশ্ন করেন।

এর আগে মামলার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন ভুক্তভোগী শিশুটির বাবা। বর্তমানে শিশুটির বড় বোন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার সাক্ষ্য ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে।

আদালত সূত্রে জানা গেছে, মামলায় মোট ১৭ জন সাক্ষী রয়েছেন। পর্যায়ক্রমে তাদের সাক্ষ্যগ্রহণের মাধ্যমে বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই জুলাই আন্দোলন সফল: প্রধানমন্ত্রী

By দেশের আলোAugust 4, 2026
বিনোদন

৫৫ বছরে ‘কনসার্ট ফর বাংলাদেশ’, ‘দ্য লিগ্যাসি’র সুরে শ্রদ্ধা

By দেশের আলোAugust 4, 2026
অর্থনীতি

বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে কেন্দ্রীয় ব্যাংক

By দেশের আলোAugust 4, 2026
বিশ্ব

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক নেই: জয়সোয়াল

By দেশের আলোAugust 4, 2026
বাংলাদেশ

বাংলাদেশের অবস্থান সবসময় বিশ্বশান্তির পক্ষে: প্রধানমন্ত্রী

By দেশের আলোAugust 4, 2026
বিশ্ব

ট্রাম্পকে ব্যঙ্গ করে নিউইয়র্কে ‘পার্টিসিপেশন ট্রফি’

By দেশের আলোAugust 3, 2026
বাংলাদেশ

৫ আগস্ট ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোAugust 3, 2026
অর্থনীতি

চলতি অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স বেড়েছে ২৩.৪ শতাংশ

By দেশের আলোAugust 3, 2026
নারায়ণগঞ্জ

শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

By দেশের আলোAugust 3, 2026

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোMay 26, 2026

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

June 1, 2026

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

June 30, 2026

বিচারপতি খায়রুল হকের মুক্তির পথ খুলল

March 11, 2026

অনলাইন ক্লাস : আগামী মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

April 5, 2026

লুটপাটে ধ্বংসের মুখে অর্থনীতি, শিল্প প্রবৃদ্ধি তলানিতে: অর্থমন্ত্রী

April 10, 2026

নির্বিঘ্ন ঈদযাত্রায় সরকারের ব্যাপক কর্মপরিকল্পনা ও কড়াকড়ি

May 12, 2026
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© 2026 দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন