মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

নিউ ইয়র্কের আদালতে শেখ হাসিনার শাসনকালে সংঘটিত রিজার্ভ চুরি মামলায় জবানবন্দি (ডিপোজিশন) দেবেন ড. আহসান এইচ মনসুর। আদালতের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ১০ এপ্রিল তিনি গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রদান করবেন।

সাবেক গর্ভনরের এই রাষ্ট্রীয় সফরের যাবতীয় ব্যয়ভার বহন করবে বাংলাদেশ ব্যাংক। বিমান ভাড়া, হোটেল খরচ ও প্রটোকলসহ ড. মনসুর বর্তমান গভর্নরের সমমানের সুবিধা পাবেন। সহায়তার জন্য তিনি একজন কর্মকর্তাকে নেওয়ার অনুমতি চেয়েছেন। আগামী ১২ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।

মামলার আইনি প্রক্রিয়া ও কৌশলগত আলোচনার জন্য মো. মফিজুর রহমান খান চৌধুরীকেও একই সময়ে যুক্তরাষ্ট্রে উপস্থিত থাকার জন্য আইনজীবীরা অনুরোধ করেছেন। তিনি বিশেষজ্ঞ সাক্ষী হিসেবে অংশ নেবেন এবং ‘কোজেন ও’কনর’ এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন।

জবানবন্দি সংক্রান্ত খরচ বাবদ কিস্টোনের আইনজীবী ধর্মেন্দ্র নায়ার ১৫ হাজার ব্রিটিশ পাউন্ড বিল পাঠিয়েছেন। এছাড়া, ব্যারিস্টার সৈয়দ আফজাল হাসান উদ্দিনকেও ৮ থেকে ১০ এপ্রিল যুক্তরাষ্ট্র সফরের অনুমোদন দেওয়া হয়েছে।

সংবেদনশীলতার কারণে এই সফর সংক্রান্ত কোনো দাপ্তরিক আদেশ বাংলাদেশ ব্যাংক-এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে না। তবে অভিবাসন কর্তৃপক্ষকে নিয়ম অনুযায়ী অবহিত করা হবে। রিজার্ভ পুনরুদ্ধারের আইনি প্রক্রিয়ায় আরও একজন কর্মকর্তাকে মনোনয়নের প্রস্তাব দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ড. মনসুরের জবানবন্দি এই মামলার ভবিষ্যৎ মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে তাঁর পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Share.
Exit mobile version