Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

দক্ষিণ এশিয়ার শীর্ষ বিনিয়োগ গন্তব্য হবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে প্রধানমন্ত্রী, বৃষ্টিতেও ব্যাপক জনসমাগম

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী
  • দক্ষিণ এশিয়ার শীর্ষ বিনিয়োগ গন্তব্য হবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
  • কক্সবাজারে প্রধানমন্ত্রী, বৃষ্টিতেও ব্যাপক জনসমাগম
  • তাইওয়ানে আকাশছোঁয়া `স্বর্গ তরবারি’
  • চার গোলে ইতিহাস, প্যারাগুয়েকে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র
  • যে চিত্রকর্মে ফুটে উঠেছিল জার্মানির পতন
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শনিবার, জুন ১৩, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
খেলা

ইউরোপে ঐতিহাসিক জয়, তপু বর্মণের জোড়া গোল

দেশের আলোজুন ৬, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

ক্রীড়া প্রতিবেদক

প্রথমবার ইউরোপের মাটিতে ইউরোপীয় কোনো দলের বিপক্ষে ম্যাচ খেলতে নেমে জয় পেয়েছে বাংলাদেশ। ফিফা প্রীতি ম্যাচে স্বাগতিক সান মারিনোকে ২–১ গোলে হারিয়ে সূচনা করেছে লাল-সবুজের দল।

শুক্রবার (৫ জুন) সেরাভালে শহরের স্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। তার জোড়া গোলেই ঐতিহাসিক জয় নিশ্চিত করে থমাস ডুলির শিষ্যরা। সান মারিনোর হয়ে একমাত্র গোল করেন নিকোলাস জাকোপেত্তি।

এই ম্যাচ দিয়েই বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে অভিষেক হয় জার্মান কোচ থমাস ডুলির। শুরুর একাদশে কয়েকটি পরিবর্তন এনে কৌশলগত ভিন্নতা আনলেও ম্যাচজুড়ে দলীয় সংগঠনের ওপর গুরুত্ব দেন তিনি।

ম্যাচের ১৯তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। ডান দিক থেকে মোরছালিনের ক্রসে দুর্দান্ত হেডে গোল করেন তপু বর্মণ। তবে ৩১তম মিনিটে ডান দিকের আক্রমণ থেকে নিকোলাস জাকোপেত্তি গোল করে সান মারিনোকে সমতায় ফেরান।

প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশও। ৩৮তম মিনিটে সাদ উদ্দিনের সামনে সহজ সুযোগ এলেও তিনি গোলপোস্টের ওপর দিয়ে শট মারেন। ফলে বিরতিতে দুই দলই ১–১ সমতায় যায়।

দ্বিতীয়ার্ধে ম্যাচে নিয়ন্ত্রণ পেতে বেশ কয়েকটি পরিবর্তন আনেন কোচ ডুলি। তবে গোলের সুযোগ তৈরি হলেও সেগুলো কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। একাধিক আক্রমণ প্রতিপক্ষ গোলরক্ষক ও রক্ষণভাগের দৃঢ়তায় ব্যর্থ হয়।

ম্যাচের শেষ দিকে গিয়ে আসে নির্ধারক মুহূর্ত। ৮৬তম মিনিটে ফ্রি-কিক থেকে বিশ্বনাথ ঘোষের হেডে বল পেয়ে আবারও জালের দেখা পান তপু বর্মণ। নিজের দ্বিতীয় গোলের পর উচ্ছ্বাসে ভেসে যান তিনি। গ্যালারিতে থাকা প্রবাসী বাংলাদেশি দর্শকরাও উদযাপনে মাতেন ঐতিহাসিক এই জয়ে।

শেষ পর্যন্ত ২–১ গোলের ব্যবধান ধরে রেখে ম্যাচ জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ। ইউরোপের মাটিতে প্রথম ম্যাচেই জয় দিয়ে শুরু করায় এটি জাতীয় দলের ইতিহাসে নতুন এক অর্জন হিসেবে যুক্ত হলো।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার শীর্ষ বিনিয়োগ গন্তব্য হবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বাংলাদেশ

কক্সবাজারে প্রধানমন্ত্রী, বৃষ্টিতেও ব্যাপক জনসমাগম

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বিশ্বকাপ ২০২৬

চার গোলে ইতিহাস, প্যারাগুয়েকে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বিশ্বকাপ ২০২৬

বিশ্বকাপে কানাডার ইতিহাস গড়া ড্র

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বিশ্ব

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বাংলাদেশ

‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা অর্থমন্ত্রীর

By দেশের আলোজুন ১২, ২০২৬
বাংলাদেশ

বাজার নয়, সংস্কারেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: অর্থমন্ত্রী

By দেশের আলোজুন ১২, ২০২৬
অর্থনীতি

বাজেট সংস্কারমুখী ও ব্যবসাবান্ধব: বিসিআই

By দেশের আলোজুন ১২, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১২ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১০ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ৯ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ৮ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

নতুন সরকারের প্রথম বাজেট পেশ আজ

By দেশের আলোজুন ১১, ২০২৬

ইউনেসকো কনফুসিয়াস পুরস্কার পেল সিধুলাই

অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ, দীর্ঘ অপেক্ষার অবসান

দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর

কক্সবাজারে প্রধানমন্ত্রী, বৃষ্টিতেও ব্যাপক জনসমাগম

Demo
আলোচিত

জিয়া হল, সানি এবং অনিবার্য সত্য

জুন ১২, ২০২৬২৬ Views

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

জুন ১০, ২০২৬৮ Views

পুশইনে মুখোমুখি ঢাকা-দিল্লি, আজ বিজিবি-বিএসএফ বৈঠক

জুন ৮, ২০২৬৭ Views

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে: বাণিজ্যমন্ত্রী

জুন ১১, ২০২৬৬ Views

লিংক রোডের পাশে ময়লার স্তূপ

জুন ১১, ২০২৬৬ Views

ছয় নবজাতকের মৃত্যুতে আদ্-দ্বীনকে শোকজ

জুন ৬, ২০২৬৫ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন