বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে জেলা প্রশাসন ও র‌্যাবের যৌথ অভিযানে নারীসহ ৩ দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে শহরের ৩শ’ শয্যা হাসপাতাল প্রাঙ্গণে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, খানপুর এলাকার মোজাম্মেল হক বাদল, বন্দর উপজেলার আম্বিয়া বেগম এবং পশ্চিম মাসদাইরের রাসেল। এছাড়া ফতুল্লার গাবতলী নতুন বাজার এলাকার আব্দুল মান্নানকে ১ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম এবং র‌্যাব-১১ এর কোম্পানী কমান্ডার মো. আল মাসুদ খান।
সূত্র জানায়, ৩শ’ শয্যা হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে দালালচক্র সক্রিয় ছিল। রোগীদের বিভিন্ন প্রলোভণ দেখিয়ে বিভ্রান্ত করার অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়।
জেলা প্রশাসনের সহকারি কমিশনার মো. তারিকুল ইসলাম জানান, হাসপাতাল এলাকায় দালালচক্রের তৎপরতা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share.
Exit mobile version