মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়া ও সিঙ্গাপুর থেকে আসা দুটি জাহাজে করে ৬০ হাজার টনের বেশি ডিজেল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে, যা দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বস্তি ফেরাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাতে চীনের পতাকাবাহী ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের একটি জাহাজ বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছায়। জাহাজটিতে প্রায় ৩৪ হাজার টন ডিজেল রয়েছে। এর আগে একই দিন দুপুর ২টায় সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে ‘ইয়ান জিং হে’ নামের আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরের পদ্মা অয়েলের ডলফিন জেটি-৬-এ ভিড়েছে।

জাহাজ দুটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইন্স। প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, মালয়েশিয়া থেকে আসা ‘শান গ্যাং ফা জিয়ান’ জাহাজটি ইতোমধ্যে কুতুবদিয়ায় অবস্থান করছে এবং শনিবার এটি জেটিতে ভিড়ার কথা রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে অস্থিরতার মধ্যে বড় আকারে ডিজেল আমদানি দেশের জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে সহায়ক হবে।

Share.
Exit mobile version