Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

জিয়াউর রহমানের আদর্শ জাতিকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি

কুরবানির বর্জ্য অপসারণ পরিস্থিতি ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

নানামুখী চক্রান্ত চলছে: রুহুল কবির রিজভী

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • জিয়াউর রহমানের আদর্শ জাতিকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি
  • কুরবানির বর্জ্য অপসারণ পরিস্থিতি ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী
  • নানামুখী চক্রান্ত চলছে: রুহুল কবির রিজভী
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী আগামীকাল
  • জিয়াউর রহমানের ‘একটি জাতির জন্ম’ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির পরামর্শ
  • সাইপ্রাসে এস আলমের সম্পত্তি অবরুদ্ধ
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শনিবার, মে ৩০, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
খেলা

ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ

দেশের আলোএপ্রিল ৩, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়ন বাংলাদেশ দল।
ক্রীড়া প্রতিবেদক

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য দেখিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ।

শুক্রবার (০৩ এপ্রিল) মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে ভারতকে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা।

ফাইনালের নির্ধারিত ৯০ মিনিটে উভয় দল গোল করতে ব্যর্থ হলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী অতিরিক্ত সময় ছাড়াই ম্যাচ গড়ায় সরাসরি টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপের লড়াইয়ে শেষ হাসি হাসে বাংলাদেশ।

টাইব্রেকারের পঞ্চম ও শেষ শটে যুক্তরাষ্ট্রপ্রবাসী ফুটবলার রোনান সুলিভান গোল করে বাংলাদেশের শিরোপা নিশ্চিত করেন। তার আগেই বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন ভারতের ঋষি সিংয়ের নেওয়া প্রথম শটটি রুখে দিয়ে ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বাংলাদেশের হয়ে মোর্শেদ, চন্দন ও বদলি খেলোয়াড় রিয়াদ ফাহিম ঠাণ্ডা মাথায় গোল করেন। তবে চতুর্থ শটে স্যামুয়েল রাকসামের শট ক্রসবারে লেগে ফিরলে কিছুটা শঙ্কা তৈরি হয়। পরে ভারতের ওমাং দোদাম পঞ্চম শটে বল পোস্টের ওপর দিয়ে মারলে বাংলাদেশের সামনে শিরোপার সুযোগ তৈরি হয়, যা কাজে লাগান রোনান সুলিভান।

ম্যাচের নির্ধারিত সময়ে বাংলাদেশই ছিল বেশি আক্রমণাত্মক। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি দলটি। অধিনায়ক মিঠু চৌধুরীর হেড এবং রোনানের প্রচেষ্টা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

খেলা শেষে বাংলাদেশ দলের খেলোয়াড়রা জাতীয় পতাকা নিয়ে উল্লাসে মেতে ওঠেন। গ্যালারিতে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরাও উদযাপনে যোগ দেন।

অধিনায়ক মিঠু চৌধুরী বলেন, দেশের জন্য শিরোপা জেতা গর্বের বিষয়। পুরো ম্যাচজুড়ে সমর্থন দেওয়ার জন্য দর্শকদের ধন্যবাদ জানান তিনি।

দলের কোচ মার্ক কক্স বলেন, তার খেলোয়াড়রা কখনো হার মানে না এবং শেষ পর্যন্ত লড়াই করে। এই মনোভাবই তাদের জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে।

উল্লেখ্য, ২০২২ সালে ভারতের কাছে ফাইনালে হারার পর এবার একই প্রতিপক্ষকে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ। বয়সভিত্তিক ফুটবলে ধারাবাহিক এই সাফল্য দেশের ফুটবলে নতুন আশার সঞ্চার করছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

জিয়াউর রহমানের আদর্শ জাতিকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি

By দেশের আলোমে ২৯, ২০২৬
বাংলাদেশ

কুরবানির বর্জ্য অপসারণ পরিস্থিতি ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোমে ২৯, ২০২৬
বাংলাদেশ

নানামুখী চক্রান্ত চলছে: রুহুল কবির রিজভী

By দেশের আলোমে ২৯, ২০২৬
বাংলাদেশ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী আগামীকাল

By দেশের আলোমে ২৯, ২০২৬
বাংলাদেশ

জিয়াউর রহমানের ‘একটি জাতির জন্ম’ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির পরামর্শ

By দেশের আলোমে ২৯, ২০২৬
বাংলাদেশ

সাইপ্রাসে এস আলমের সম্পত্তি অবরুদ্ধ

By দেশের আলোমে ২৯, ২০২৬
বিশ্ব

ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ

By দেশের আলোমে ২৯, ২০২৬
বাংলাদেশ

ঈদের নামাজ শেষে স্বজনদের কবর জিয়ারতে প্রধানমন্ত্রীর

By দেশের আলোমে ২৮, ২০২৬
মতামত

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রিয় নারায়ণগঞ্জ

By দেশের আলোমে ২৮, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | সোমবার, ২৫ মে ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার | ২৪ মে ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার | ২৩ মে ২০২৬

দৈনিক দেশের আলো | ২২ মে ২০২৬

দৈনিক দেশের আলো | ২১ মে ২০২৬

গুরুত্বপূর্ণ সংবাদ

মাসদাইরে র‌্যাবের উপর দুর্বৃত্তদের হামলা

By দেশের আলোমে ৫, ২০২৬

প্রকাশ করা হবে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

খেলোয়াড়দের কোন রাজনৈতিক দলের সদস্য না হতে প্রধানমন্ত্রীর আহ্বান

চিকিৎসক সুরক্ষায় হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

Mercedes’ Lead Designer Talks to Euronews About Future

Demo
আলোচিত

ববি ছাত্রদলে জমজ চমক না’গঞ্জের হাসান-হোসেন

মে ৪, ২০২৬৩৪৪ Views

না’গঞ্জ ছাত্রদলের কমিটি শীঘ্রই

মে ৫, ২০২৬৩১ Views

জাতির ভরসাস্থল দেশনায়ক তারেক রহমান – আনিসুল ইসলাম সানি

মার্চ ১৬, ২০২৬৩১ Views

সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ

মার্চ ২৩, ২০২৬১৬ Views

আনিসুল ইসলাম সানির সাথে ১৮নং ওয়ার্ড জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ

মে ৭, ২০২৬১১ Views

নিরাপত্তাহীনতায় ঢাকা-না’গঞ্জ লিংক রোড

মে ৪, ২০২৬১১ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন