Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

র‍্যাব ক্যাম্পে গুলি, জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান

রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত, আহত ১০

দৈনিক দেশের আলো | সোমবার, ২৫ মে ২০২৬

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • র‍্যাব ক্যাম্পে গুলি, জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান
  • রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত, আহত ১০
  • দৈনিক দেশের আলো | সোমবার, ২৫ মে ২০২৬
  • দেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী
  • ফতুল্লায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা
  • দৈনিক দেশের আলো | রোববার | ২৪ মে ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, মে ২৫, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

র‍্যাব ক্যাম্পে গুলি, জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান

দেশের আলোমে ২৫, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় নবপ্রতিষ্ঠিত র‌্যাব ক্যাম্প লক্ষ্য করে রোববার দিবাগত মধ্যরাতে সশস্ত্র হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। স্থানীয় একদল সন্ত্রাসী এ হামলা চালায় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে র‌্যাব ও পুলিশের অন্তত ১০ থেকে ১২ জন সদস্য আহত হয়েছেন।

হামলার পরপরই অপরাধীদের গ্রেপ্তারে রাত ৩টা থেকে জঙ্গল সলিমপুর ও আশপাশের পাহাড়ি এলাকায় যৌথ অভিযান শুরু হয়। র‌্যাব ও পুলিশের বিপুলসংখ্যক সদস্য চারদিক থেকে এলাকা ঘিরে অভিযান চালাচ্ছেন। র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন।

সোমবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, দুর্গম পাহাড়ি এলাকায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান ও তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে।

র‌্যাব ও স্থানীয় সূত্র জানায়, রোববার দিবাগত রাত ১টার পর জঙ্গল সলিমপুরে সদ্য স্থাপিত অস্থায়ী র‌্যাব ক্যাম্প লক্ষ্য করে পাহাড়ের ভেতর থেকে আচমকা গুলি ছোড়ে সন্ত্রাসীরা। আকস্মিক এ হামলায় ক্যাম্পে দায়িত্ব পালনরত র‌্যাব ও পুলিশের ১০ থেকে ১২ জন সদস্য আহত হন।

র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, প্রাথমিক তথ্য ও তদন্ত অনুযায়ী, জঙ্গল সলিমপুরের কুখ্যাত সন্ত্রাসী ইয়াসিন ও তার বাহিনী এই হামলার সঙ্গে জড়িত।

যৌথ বাহিনীর অভিযান শুরুর পর সন্ত্রাসীরা জঙ্গল সলিমপুরের কয়েকটি ভেতরের সড়কের মাটি কেটে ফেলে এবং কিছু কালভার্ট ভেঙে দেয় বলে জানা গেছে। তবে এসব প্রতিবন্ধকতা অতিক্রম করে হামলার ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে কয়েকজনকে আটক করেছে যৌথ বাহিনী। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

প্রায় তিন দশক ধরে দুর্গম জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকা বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল। অভিযোগ রয়েছে, তারা পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করেছে। পাশাপাশি জলবায়ু উদ্বাস্তুদের স্বল্পমূল্যে ঘর নির্মাণের প্রলোভন দেখিয়ে সেখানে অস্ত্র, জলদস্যুতা ও মাদককেন্দ্রিক অপরাধচক্র গড়ে তোলে।

সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে দাবি করেছিলেন, সরকার এলাকাটি পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে। এর ধারাবাহিকতায় গত ৮ মে নবনিযুক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম জঙ্গল সলিমপুর পরিদর্শনে গিয়ে স্থানীয়দের আশ্বস্ত করেন। তিনি বলেন, “আপনারা সহযোগিতা করলে কোনো বাপের বেটার ক্ষমতা নেই এখানে কিছু করার।”

প্রশাসন সূত্রে জানা গেছে, সরকার জঙ্গল সলিমপুর এলাকাকে অপরাধমুক্ত করে সেখানে বাংলাদেশ পুলিশের আধুনিক প্রশিক্ষণ একাডেমি, কেন্দ্রীয় কারাগারসহ একাধিক সরকারি স্থাপনা ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে।

এদিকে আগামী ৩০ মে পুলিশের আইজিপির জঙ্গল সলিমপুর সফরের কথা রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, সেই সফরের আগে নিজেদের অস্তিত্ব ও আধিপত্য জানান দিতেই ইয়াসিন বাহিনী রাষ্ট্রীয় বাহিনীর ওপর এ হামলা চালিয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত, আহত ১০

By দেশের আলোমে ২৫, ২০২৬
বাংলাদেশ

দেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী

By দেশের আলোমে ২৪, ২০২৬
বাংলাদেশ

দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

By দেশের আলোমে ২৩, ২০২৬
বিশ্ব

চীনে কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে নিহত ৯০

By দেশের আলোমে ২৩, ২০২৬
বাংলাদেশ

ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে ৩ স্তরের নিরাপত্তা

By দেশের আলোমে ২৩, ২০২৬
অর্থনীতি

আজ ও আগামীকাল খোলা থাকবে ব্যাংক

By দেশের আলোমে ২৩, ২০২৬
বাংলাদেশ

স্থানীয় নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, ইভিএম ও পোস্টার

By দেশের আলোমে ২২, ২০২৬
বাংলাদেশ

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব বিইআরসির

By দেশের আলোমে ২২, ২০২৬
বাংলাদেশ

ঈদে বায়তুল মোকাররমে ৫টি জামাত

By দেশের আলোমে ২২, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | রোববার | ২৪ মে ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার | ২৩ মে ২০২৬

দৈনিক দেশের আলো | ২২ মে ২০২৬

দৈনিক দেশের আলো | ২১ মে ২০২৬

দৈনিক দেশের আলো | ২০ মে ২০২৬

গুরুত্বপূর্ণ সংবাদ

তিন থানার ওসি বদলি ও পদায়ন

By দেশের আলোএপ্রিল ৮, ২০২৬

অবৈধ মোবাইল বন্ধে এনইআইআর সিস্টেম

Kevin Durant Pulled from Game Due to H&S Protocols

অধ্যাদেশ চাপে সংসদে দুই বেলা অধিবেশন

চাষাঢ়ায় অনলাইন জুয়ার এজেন্টসহ আটক ২

Demo
আলোচিত

ববি ছাত্রদলে জমজ চমক না’গঞ্জের হাসান-হোসেন

মে ৪, ২০২৬৩৪৪ Views

না’গঞ্জ ছাত্রদলের কমিটি শীঘ্রই

মে ৫, ২০২৬৩১ Views

জাতির ভরসাস্থল দেশনায়ক তারেক রহমান – আনিসুল ইসলাম সানি

মার্চ ১৬, ২০২৬৩১ Views

সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ

মার্চ ২৩, ২০২৬১৬ Views

আনিসুল ইসলাম সানির সাথে ১৮নং ওয়ার্ড জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ

মে ৭, ২০২৬১১ Views

নিরাপত্তাহীনতায় ঢাকা-না’গঞ্জ লিংক রোড

মে ৪, ২০২৬১১ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন