Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘মাইকেল’ বায়োপিকের আয় এক বিলিয়ন ডলার ছাড়াল

দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ‘ভেন্টাস’র ট্রায়াল সফল

জেন-জি বিক্ষোভে উত্তাল নেপাল, বালেন্দ্রের পদত্যাগ দাবি

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ‘মাইকেল’ বায়োপিকের আয় এক বিলিয়ন ডলার ছাড়াল
  • দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ‘ভেন্টাস’র ট্রায়াল সফল
  • জেন-জি বিক্ষোভে উত্তাল নেপাল, বালেন্দ্রের পদত্যাগ দাবি
  • পে স্কেল নিয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী
  • ‘ফার্মের মুরগিরাই রাস্তায় নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী’
  • ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগে বিস্ফোরণ, দগ্ধ ৪
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

জাতীয় চিড়িয়াখানায় থাকবে ‘ডোনাল্ড ট্রাম্প’

দেশের আলোমে ২৮, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

নিজস্ব প্রতিবেদক

আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে আর কোরবানি করা হচ্ছে না। সরকারের সিদ্ধান্তে মহিষটিকে ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষণের জন্য নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু।

বুধবার (২৭ মে) বিকেলে কেরানীগঞ্জের জিনজিরার ইসলামপুর থেকে মহিষটিকে কেরানীগঞ্জ মডেল থানায় নেওয়া হয়। পরে রাতেই সেটিকে জাতীয় চিড়িয়াখানার উদ্দেশে পাঠানো হয়। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুছ গণমাধ্যমকে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মহিষটিকে কোরবানি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং চিড়িয়াখানায় রাখার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, বিরল জাতের হওয়ায় এবং মানুষের ব্যাপক আগ্রহের কারণে মহিষটিকে সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আপাতত পশুটি কিনে নিয়েছেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরকে এর যথাযথ পরিচর্যার নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় চিড়িয়াখানার কিউরেটর চিকিৎসক মো. আতিকুর রহমান জানান, মহিষটিকে গ্রহণের জন্য চিড়িয়াখানায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জীবাণুনাশক ছিটানোসহ বড় শেডে রাখার ব্যবস্থা করা হয়েছে। প্রথম দুই সপ্তাহ মহিষটিকে কোয়ারেন্টিনে রাখা হবে এবং কোনো রোগ আছে কি না তা পরীক্ষা করা হবে।

এর আগে বুধবার বিকালে কেরানীগঞ্জ জেলা পুলিশের এক কর্মকর্তা মনিরুজ্জামানের বাড়িতে গিয়ে জানান, ওপরের নির্দেশ অনুযায়ী মহিষটি আপাতত থানায় নিয়ে যেতে হবে। পরে মনিরুজ্জামান নিজেই মহিষটিকে থানায় পৌঁছে দেন।

বিশ্বব্যাপী আলোচিত এই মহিষটি নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া অ্যাগ্রো ফার্মে লালন-পালন করা হচ্ছিল। খামারের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই মহিষটির গোলাপি ঢেউখেলানো চুল ও চোখের গড়ন দেখে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের নামানুসারে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

চার বছর বয়সী অ্যালবিনো মহিষটির ওজন প্রায় ৭০০ কেজি বা প্রায় ১ হাজার ৫০০ পাউন্ড। গত ১২ মে প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, লাইভ ওয়েট হিসেবে প্রতিকেজি ৫৫০ টাকা দরে মহিষটি ৩ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি হয়েছিল।

সোমবার (২৫ মে) কেরানীগঞ্জের জিনজিরার বাসিন্দা মনিরুজ্জামান কোরবানির জন্য মহিষটি নিজের বাড়িতে নিয়ে যান। তার আগে মহিষটিকে বিদায় জানাতে খামারে লালগালিচা বিছানো, রঙিন ধোঁয়া উড়ানো ও রাজকীয় আয়োজন করা হয়। সরকারের পক্ষ থেকে মহিষটি নেওয়ার বিনিময়ে ক্ষতিপূরণের বিষয়ে মনিরুজ্জামান বলেন, সরকার জানিয়েছে মূল্য পরিশোধ করা হবে, না হলে কোরবানির জন্য বিকল্প পশু দেওয়া হবে।

মহিষটি নিয়ে দেশ-বিদেশে ব্যাপক আগ্রহ তৈরি হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ, দ্য ইনডিপেনডেন্ট, বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ফ্রান্সের গণমাধ্যম টিএফওয়ানের ফেসবুক পেজে মহিষটি নিয়ে তৈরি একটি রিল ৬২ লাখের বেশি বার দেখা হয়েছে। মে মাসজুড়ে ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ খামারে গিয়ে মহিষটি দেখতে ভিড় করেন।

মহিষটির বিশেষ সাদা রঙ সম্পর্কে আতিকুর রহমান বলেন, শরীরে রঞ্জক পদার্থ মেলানিন কম থাকলে এমন অ্যালবিনো বৈশিষ্ট্য দেখা দিতে পারে। একই বংশের মধ্যে প্রজননের কারণেও এমন হওয়ার সম্ভাবনা থাকে। প্রতি ১০ হাজার মহিষের মধ্যে একটি এমন হতে পারে বলেও জানান তিনি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিনোদন

‘মাইকেল’ বায়োপিকের আয় এক বিলিয়ন ডলার ছাড়াল

By দেশের আলোজুলাই ১৪, ২০২৬
স্বাস্থ্য

দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ‘ভেন্টাস’র ট্রায়াল সফল

By দেশের আলোজুলাই ১৪, ২০২৬
বিশ্ব

জেন-জি বিক্ষোভে উত্তাল নেপাল, বালেন্দ্রের পদত্যাগ দাবি

By দেশের আলোজুলাই ১৪, ২০২৬
অর্থনীতি

পে স্কেল নিয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী

By দেশের আলোজুলাই ১৪, ২০২৬
রাজনীতি

‘ফার্মের মুরগিরাই রাস্তায় নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী’

By দেশের আলোজুলাই ১৪, ২০২৬
নারায়ণগঞ্জ

ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগে বিস্ফোরণ, দগ্ধ ৪

By দেশের আলোজুলাই ১৪, ২০২৬
বাংলাদেশ

সরকারের প্রধান লক্ষ্য দক্ষ মানবসম্পদ: প্রধানমন্ত্রী

By দেশের আলোজুলাই ১৪, ২০২৬
বাংলাদেশ

জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোজুলাই ১২, ২০২৬
বিনোদন

বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে টেইলর-ট্রাভিস

By দেশের আলোজুলাই ১২, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৯ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১৭ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

খেলোয়াড়দের কোন রাজনৈতিক দলের সদস্য না হতে প্রধানমন্ত্রীর আহ্বান

মার্চ ৩০, ২০২৬

সংরক্ষিত নারী আসনের তফসিল ৮ এপ্রিল, ভোট ১২ মে

এপ্রিল ৬, ২০২৬

আজ নুসুক কার্ড বিতরণ শুরু, আন্তর্জাতিক মানের ডিজিটাল সেবা

এপ্রিল ১৩, ২০২৬

জনগণের অর্থের সুরক্ষা নিশ্চিত করতে হবে : মির্জা ফখরুল

মে ১৪, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন