Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

আদ্-দ্বীনে শিশু মৃত্যুর তদন্ত প্রতিবেদনের সময় বাড়ল

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • আদ্-দ্বীনে শিশু মৃত্যুর তদন্ত প্রতিবেদনের সময় বাড়ল
  • জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল
  • আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী
  • জিয়াউর রহমানের আদর্শ জাতিকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শনিবার, মে ৩০, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দেশের আলোমে ৩০, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

নিজস্ব প্রতিবেদক

বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও বীর উত্তম শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আহ শনিবার (৩০ মে) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত সমাধিস্থলে যান তারেক রহমান। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিএনপির চেয়ারম্যান হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ ও অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনসহ জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ১১টার দিকে সমাধিস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ তালুকদার, সারদার মো. সাখাওয়াত হোসেন, খায়রুল কবির খোকন, হাবিব-ই-রশীদ হাবিব, আমিনুল হক, এস এম জাহাঙ্গীর, রফিকুল আলম মজনু, তানভীর আহমেদ রবিন, শিরিন সুলতানা, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, আরিফা সুলতানা রুমা, মীর সরাফত আলী সপু, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম খান ও রফিকুল ইসলাম বাচ্চুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

শ্রদ্ধা নিবেদনের পর তারেক রহমান, বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে শহীদ জিয়াউর রহমানের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন। পরে তিনি তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এরপর জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে সমাধিস্থলে আয়োজিত দোয়া মাহফিলে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে দেশ, জাতি এবং প্রয়াত নেতাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

শাহাদাতবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটে। দিবসটি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করছে।

উল্লেখ্য, ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একদল সদস্যের হাতে তিনি নিহত হন। বিএনপি দিনটিকে প্রতি বছর ‘শাহাদাতবার্ষিকী’ হিসেবে পালন করে।

দিবসটি উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব), ওলামা দল এবং ছাত্রদলের নেতাকর্মীরাও শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান।

শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি গত ২৫ মে থেকে আটদিনব্যাপী কর্মসূচি পালন করছে। কর্মসূচির অংশ হিসেবে আগামী রোববার বিকেলে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এদিকে শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে রাজধানী উচ্চ বিদ্যালয়ের সামনে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, বিএনপি চেয়ারম্যান দিনব্যাপী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ১৬টি স্থানে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

আদ্-দ্বীনে শিশু মৃত্যুর তদন্ত প্রতিবেদনের সময় বাড়ল

By দেশের আলোমে ৩০, ২০২৬
বাংলাদেশ

জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল

By দেশের আলোমে ৩০, ২০২৬
বাংলাদেশ

আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

By দেশের আলোমে ৩০, ২০২৬
বাংলাদেশ

By দেশের আলোমে ৩০, ২০২৬
বাংলাদেশ

জিয়াউর রহমানের আদর্শ জাতিকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি

By দেশের আলোমে ২৯, ২০২৬
বাংলাদেশ

কুরবানির বর্জ্য অপসারণ পরিস্থিতি ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোমে ২৯, ২০২৬
বাংলাদেশ

নানামুখী চক্রান্ত চলছে: রুহুল কবির রিজভী

By দেশের আলোমে ২৯, ২০২৬
বাংলাদেশ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী আগামীকাল

By দেশের আলোমে ২৯, ২০২৬
বাংলাদেশ

জিয়াউর রহমানের ‘একটি জাতির জন্ম’ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির পরামর্শ

By দেশের আলোমে ২৯, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | সোমবার, ২৫ মে ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার | ২৪ মে ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার | ২৩ মে ২০২৬

দৈনিক দেশের আলো | ২২ মে ২০২৬

দৈনিক দেশের আলো | ২১ মে ২০২৬

গুরুত্বপূর্ণ সংবাদ

দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে : আনিসুল ইসলাম সানি (Anisul Islam Sany)

By দেশের আলোমার্চ ১৫, ২০২৬

কালাপাহাড়িয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, আহত ৮

রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলারের সহায়তা আহ্বান

রূপগঞ্জে সাংবাদিক অপহরণ, ৫ ঘণ্টায় উদ্ধার

সব ব্যাংকের শাখায় ছেঁড়া-ফাটা ও ময়লা নোট গ্রহণ বাধ্যতামূলক

Demo
আলোচিত

ববি ছাত্রদলে জমজ চমক না’গঞ্জের হাসান-হোসেন

মে ৪, ২০২৬৩৪৪ Views

না’গঞ্জ ছাত্রদলের কমিটি শীঘ্রই

মে ৫, ২০২৬৩১ Views

জাতির ভরসাস্থল দেশনায়ক তারেক রহমান – আনিসুল ইসলাম সানি

মার্চ ১৬, ২০২৬৩১ Views

সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ

মার্চ ২৩, ২০২৬১৬ Views

আনিসুল ইসলাম সানির সাথে ১৮নং ওয়ার্ড জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ

মে ৭, ২০২৬১১ Views

নিরাপত্তাহীনতায় ঢাকা-না’গঞ্জ লিংক রোড

মে ৪, ২০২৬১১ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন