Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

দিল্লিতে আন্দোলনের নতুন অস্ত্র এখন মিম

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • দিল্লিতে আন্দোলনের নতুন অস্ত্র এখন মিম
  • নারায়ণগঞ্জে কার চালকের ঘুসিতে ইজিবাইক চালকের মৃত্যু
  • ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারতের আমন্ত্রণ
  • দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি করার লক্ষ্য প্রধানমন্ত্রীর
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
Sunday, July 26, 2026
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

ডেঙ্গু মোকাবিলায় প্রতিরোধ কৌশলে অগ্রাধিকার

দেশের আলোJune 8, 2026
Facebook Twitter Email WhatsApp Threads
ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহিদ ড. মিলন হলে ডেঙ্গুর ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট বিষয়ক একটি জাতীয় ট্রেনিং অব ট্রেইনার্স কার্যক্রমের প্রথম ব্যাচের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: স্বাস্থ্য মন্ত্রণালয়
ডেঙ্গুর ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট বিষয়ক জাতীয় ট্রেনিং অব ট্রেইনার্স কার্যক্রমের প্রথম ব্যাচের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: স্বাস্থ্য মন্ত্রণালয়ের সৌজন্যে

নিজস্ব প্রতিবেদক

’স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ডেঙ্গু এখন আর মৌসুমি বা সাধারণ রোগ নয়; এটি একটি জাতীয় জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে। এ সংকট মোকাবিলায় প্রতিরোধ ব্যবস্থাকেই মূল কৌশল হিসেবে নিতে হবে, কারণ শতভাগ নিয়ন্ত্রণ বাস্তবে সম্ভব নয়।

রোববার (৭ জুন) ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহিদ ড. মিলন হলে ডেঙ্গুর ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট বিষয়ক জাতীয় ট্রেনিং অব ট্রেইনার্স কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ইউনিসেফ বাংলাদেশ এবং বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

মন্ত্রী বলেন, শহর ও গ্রামজুড়ে নালা-নর্দমা, ডোবা, জলাবদ্ধ স্থান এবং বিভিন্ন স্থানে জমে থাকা পানি এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ তৈরি করছে। এসব উৎস পুরোপুরি নির্মূল না করা গেলে ডেঙ্গু নিয়ন্ত্রণ কঠিন হবে। তিনি আরও বলেন, এ সংকট মোকাবিলা কোনো একক সংস্থা বা প্রশাসনিক কাঠামোর পক্ষে সম্ভব নয়; বরং সিটি করপোরেশন, জেলা প্রশাসন এবং সাধারণ নাগরিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তিনি জোর দিয়ে বলেন, প্রতিরোধ ব্যবস্থা যতটা সম্ভব জোরদার করতে হবে, পাশাপাশি চিকিৎসা ব্যবস্থাও হতে হবে কার্যকর ও প্রস্তুত। ডেঙ্গু রোগীর ক্ষেত্রে সময়মতো প্লাজমা লিকেজ শনাক্ত করা, ধারাবাহিক পর্যবেক্ষণ এবং সঠিক ক্লিনিক্যাল প্রটোকল অনুসরণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

ডেঙ্গু টিকার বিষয়টি প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি নীতিগতভাবে বিবেচনায় থাকলেও এর ব্যাপক প্রয়োগ অত্যন্ত ব্যয়বহুল এবং স্বাস্থ্য বাজেটের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে চার মাস পরপর টিকাদানের প্রয়োজন হলে তা আর্থিকভাবে দীর্ঘমেয়াদে টেকসই নাও হতে পারে। এ কারণে টিকাকে আপাতত সহায়ক উপাদান হিসেবে দেখা হলেও মূল গুরুত্ব থাকবে প্রতিরোধ ও ব্যবস্থাপনায়।

অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এফ এম সিদ্দিকী বলেন, ডেঙ্গু রোগীর ক্ষেত্রে নিয়মিত পর্যবেক্ষণ অত্যন্ত জরুরি। বিশেষ করে সিবিসি পরীক্ষা ও প্লাজমা লিকেজ মনিটরিংয়ের মাধ্যমে রোগীর অবস্থা দ্রুত পরিবর্তন হচ্ছে কি না তা শনাক্ত করতে হবে, কারণ অবনতি হলে রোগী দ্রুত শকে চলে যেতে পারে।

বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের আহ্বায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ডেঙ্গু ব্যবস্থাপনায় এবার প্রতিক্রিয়াশীল নয়, বরং আগাম প্রস্তুতিমূলক (প্রো-অ্যাকটিভ) কৌশল গ্রহণ করা হয়েছে, যাতে রোগ ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণ সম্ভব হয়।

স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক বছরগুলোতে দেশে ডেঙ্গুর পরিস্থিতি ওঠানামা করলেও এটি এখন দীর্ঘমেয়াদি জনস্বাস্থ্য চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। এ প্রেক্ষাপটে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়াতে এবং জেলা-উপজেলা পর্যায়ে মানসম্মত ডেঙ্গু ব্যবস্থাপনা নিশ্চিত করতে ধারাবাহিক প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের কনভেনর অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিসেফ বাংলাদেশের হেলথ ব্যবস্থাপক ড. রিয়াদ মাহমুদ। কার্যক্রমটি সামগ্রিকভাবে সমন্বয় করেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ পরিচালক অধ্যাপক ড. মো. হালিমুর রশিদ।এ ছাড়াও বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

By দেশের আলোJuly 24, 2026
বাংলাদেশ

শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

By দেশের আলোJuly 23, 2026
বিশ্ব

দিল্লিতে আন্দোলনের নতুন অস্ত্র এখন মিম

By দেশের আলোJuly 23, 2026
বাংলাদেশ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারতের আমন্ত্রণ

By দেশের আলোJuly 23, 2026
বাংলাদেশ

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি করার লক্ষ্য প্রধানমন্ত্রীর

By দেশের আলোJuly 23, 2026
বাংলাদেশ

জাতিসংঘে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমানোর কথা জানালেন সেতুমন্ত্রী

By দেশের আলোJuly 21, 2026
বাংলাদেশ

আন্তর্জাতিক শ্রমমান নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

By দেশের আলোJuly 21, 2026
বাংলাদেশ

সরকারি হাসপাতালকে একমাত্র ভরসাস্থল করার আহ্বান প্রধানমন্ত্রীর

By দেশের আলোJuly 20, 2026
বাংলাদেশ

ময়নাতদন্তে নারী ডোম নিয়োগে হাইকোর্টের রুল

By দেশের আলোJuly 19, 2026

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোMay 26, 2026

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

সাফ শিরোপা হাতছাড়া বাংলাদেশের

June 6, 2026

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

June 13, 2026

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

June 22, 2026

বাংলাদেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে হবে: অর্থমন্ত্রী

July 6, 2026

প্রিন্স উপাধি হারালেন অ্যান্ড্রু, ছাড়তে হচ্ছে রয়েল লজ

October 31, 2025

ক্যানসার চিকিৎসায় অভূতপূর্ব সাফল্য: ‘স্মার্ট’ ইনজেকশনে টিউমার নির্মূল

May 31, 2026
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© 2026 দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন