Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

বিশ্বকাপ ২০২৬: ইরান খেলবে যুক্তরাষ্ট্রে, বেজক্যাম্প মেক্সিকো

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে: বাণিজ্যমন্ত্রী

প্রবাসীদের জন্য ‘সম্মানজনক সম্বোধন’ নির্ধারণের আহ্বান

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • বিশ্বকাপ ২০২৬: ইরান খেলবে যুক্তরাষ্ট্রে, বেজক্যাম্প মেক্সিকো
  • বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে: বাণিজ্যমন্ত্রী
  • প্রবাসীদের জন্য ‘সম্মানজনক সম্বোধন’ নির্ধারণের আহ্বান
  • বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি
  • ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • লিংক রোডের পাশে ময়লার স্তূপ
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি

স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাতে দুই প্রকল্পে বিনিয়োগ
দেশের আলোজুন ১১, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
বিশ্বব্যাংক ভবনের ছবি।

নিজস্ব প্রতিবেদক

দেশের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাতের উন্নয়নে বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ।

বুধবার (১০ জুন) অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে ঢাকাস্থ বিশ্বব্যাংক অফিসের ডিভিশন ডিরেক্টর জঁ পেসমে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, বিশ্বব্যাংক ২৮৪ দশমিক ৭০ মিলিয়ন স্পেশাল ড্রয়িং রাইটস, যা প্রায় ৩৭৯ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ, ঋণ দেবে। পাশাপাশি গ্লোবাল ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (জিএফএফ) থেকে আরও ২৫ মিলিয়ন ডলার অনুদান দেওয়া হবে।

অর্থ মন্ত্রণালয় জানায়, এ অর্থায়নের আওতায় ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত দুইটি প্রকল্প বাস্তবায়ন করা হবে।

প্রথম প্রকল্পটি হলো স্বাস্থ্য ও পুষ্টি পরিষেবা উন্নয়ন ও ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প, যা স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হবে। এর উদ্দেশ্য সারাদেশে, বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে স্বাস্থ্য ও পুষ্টি সেবার মান ও প্রাপ্যতা বৃদ্ধি এবং স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা জোরদার করা।

দ্বিতীয় প্রকল্পটি হলো জলবায়ু-সংবেদনশীল প্রজনন স্বাস্থ্য ও জনসংখ্যা পরিষেবা উন্নয়ন ও ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প, যা পরিবার পরিকল্পনা অধিদপ্তর বাস্তবায়ন করবে। এর লক্ষ্য প্রজনন স্বাস্থ্য ও জনসংখ্যা সেবার মান বৃদ্ধি এবং জলবায়ু সহনশীল ব্যবস্থাপনা কাঠামো শক্তিশালী করা।

ঋণের শর্ত অনুযায়ী, ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ৩০ বছরে ঋণ পরিশোধ করতে হবে। উত্তোলিত অর্থের ওপর বার্ষিক ০.৭৫ শতাংশ সার্ভিস চার্জ এবং ১.২৫ শতাংশ সুদ প্রযোজ্য হবে। অনুত্তোলিত অংশের ওপর ০.৫০ শতাংশ কমিটমেন্ট ফি নির্ধারিত থাকলেও বিশ্বব্যাংক দীর্ঘদিন ধরে এ ফি আদায় করছে না।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

অর্থনীতি

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে: বাণিজ্যমন্ত্রী

By দেশের আলোজুন ১১, ২০২৬
বাংলাদেশ

‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

By দেশের আলোজুন ১১, ২০২৬
বাংলাদেশ

পেঁয়াজ বীজ উৎপাদনে বিশেষ প্রণোদনা

By দেশের আলোজুন ১১, ২০২৬
নারায়ণগঞ্জ

জাসাস নেতা সাত্তারের মায়ের মৃত্যুতে আনিসুল ইসলাম সানি’র শোক

By দেশের আলোজুন ১০, ২০২৬
বাংলাদেশ

সিএমজি সম্মেলন উদ্বোধন করলেন বাংলাদেশের তথ্যমন্ত্রী, চীনা উপমন্ত্রী

By দেশের আলোজুন ১০, ২০২৬
অর্থনীতি

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ 

By দেশের আলোজুন ১০, ২০২৬
অর্থনীতি

বিদেশি বিনিয়োগ আনলে দেড় শতাংশ কমিশন: প্রধানমন্ত্রী

By দেশের আলোজুন ১০, ২০২৬
বাংলাদেশ

ইউনেসকো কনফুসিয়াস পুরস্কার পেল সিধুলাই

By দেশের আলোজুন ১০, ২০২৬
বাংলাদেশ

দ্রুতই শুরু হবে সরকারি শূন্য পদে নিয়োগ : প্রধানমন্ত্রী

By দেশের আলোজুন ১০, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ৯ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ৮ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ৭ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ৬ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ৫ জুন ২০২৬

গুরুত্বপূর্ণ সংবাদ

পহেলা বৈশাখে ১০ জেলায় ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

By দেশের আলোএপ্রিল ৯, ২০২৬

সংরক্ষিত নারী আসন: বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

৩০ উপজেলায় হামের টিকা শুরু, ৩ মে দেশজুড়ে

পরিবারই উন্নয়নের মূল একক: প্রধানমন্ত্রী

ঢাকার নামছে ৬৯০টি নতুন এসি বাস

Demo
আলোচিত

ববি ছাত্রদলে জমজ চমক না’গঞ্জের হাসান-হোসেন

মে ৪, ২০২৬৩৪৭ Views

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জাসাসের শ্রদ্ধা নিবেদন

মে ৩০, ২০২৬৩৩০ Views

না’গঞ্জ ছাত্রদলের কমিটি শীঘ্রই

মে ৫, ২০২৬৩১ Views

জাতির ভরসাস্থল দেশনায়ক তারেক রহমান – আনিসুল ইসলাম সানি

মার্চ ১৬, ২০২৬৩১ Views

সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ

মার্চ ২৩, ২০২৬১৬ Views

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রিয় নারায়ণগঞ্জ

মে ২৮, ২০২৬১৫ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন