Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

বেকারত্ব দূর করতে কারিগরি-প্রযুক্তি শিক্ষায় জোর রাষ্ট্রপতির

বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে ২৬ সেপ্টেম্বর থেকে ক্যাম্পেইন

সাড়ে পাঁচ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • বেকারত্ব দূর করতে কারিগরি-প্রযুক্তি শিক্ষায় জোর রাষ্ট্রপতির
  • বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে ২৬ সেপ্টেম্বর থেকে ক্যাম্পেইন
  • সাড়ে পাঁচ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
  • তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী
  • বন্দরে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বিশাল কুমির, এলাকাজুড়ে আতঙ্ক
  • জাতিসংঘে মোদি নন, ভারতের প্রতিনিধিত্ব করবেন জয়শঙ্কর
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

পেঁয়াজ বীজ উৎপাদনে বিশেষ প্রণোদনা

দেশের আলোজুন ১১, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

নিজস্ব প্রতিবেদক

শীতকালীন পেঁয়াজ বীজ উৎপাদন বাড়াতে বিশেষ প্রণোদনা কর্মসূচি নিয়েছে কৃষি মন্ত্রণালয়। ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ২০টি জেলার ৮ হাজার ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষককে এ সুবিধা দেওয়া হবে।

সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের উপকরণ–২ শাখা থেকে জারি করা নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রতিটি নির্বাচিত কৃষক ২০ শতক জমিতে শীতকালীন পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণ পাবেন। এর মধ্যে রয়েছে ১৬০ কেজি পেঁয়াজ বীজ (কন্দ), ২০ কেজি ডিএপি সার, ২০ কেজি এমওপি সার, একটি বীজ সংরক্ষণ পাত্র এবং পরিচর্যা ও আনুষঙ্গিক খরচের জন্য নগদ সহায়তা। এতে প্রতি কৃষকের জন্য সরকারের ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ৮২৫ টাকা।

রাজশাহী ও ফরিদপুর জেলার ১ হাজার জন করে কৃষক এ সুবিধা পাবেন। ঠাকুরগাঁওয়ে ৯০০, পাবনা ও সিরাজগঞ্জে ৬০০ জন করে, বগুড়ায় ৫০০, মাদারীপুরে ৪০০ এবং মানিকগঞ্জ ও পঞ্চগড়ে ৩০০ জন করে কৃষক  কর্মসূচির আওতায় আসবেন। এছাড়ো গোপালগঞ্জ, যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ অন্যান্য জেলায় প্রতিটিতে ২০০ জন করে কৃষক অন্তর্ভুক্ত থাকবেন।

নির্দেশনায় বলা হয়েছে, বরাদ্দ ব্যয়ের ক্ষেত্রে সরকারি ক্রয় আইন (পিপিএ–২০০৬) ও সরকারি ক্রয় বিধিমালা অনুসরণ বাধ্যতামূলক। কোনোভাবেই নির্ধারিত সীমার বাইরে ব্যয় করা যাবে না।

জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি উপজেলা পর্যায়ে বরাদ্দ নির্ধারণ করবে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে কার্যক্রম পরিচালিত হবে।

উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে গত বছরের চাষাবাদ তথ্য ও চলতি মৌসুমের উৎপাদন সম্ভাবনা বিবেচনায় নিয়ে তালিকা তৈরি করা হবে। উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে তালিকা প্রস্তুত করবেন এবং উপজেলা কমিটির অনুমোদনের পর চূড়ান্ত হবে।

কৃষকের জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর, জমির অবস্থান ও প্রাপ্ত উপকরণের তথ্য ‘কৃষক তথ্য ছক’-এ সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। এই কর্মসূচিতে  কৃষক কার্ডধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতি পাঁচজন কৃষককে একটি গ্রুপ হিসেবে ধরে সার বিতরণ করা হবে। স্থানীয় পরিবেশ ও উপযোগিতা বিবেচনায় উন্নত জাতের পেঁয়াজ কন্দ বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বা অনুমোদিত উৎস থেকে সংগ্রহ করা হবে।

কর্মসূচির আওতায় সার সরবরাহ করবে বিসিআইসি’র কারখানা ও বাফার গুদামগুলো। সব উপকরণের হিসাব সংরক্ষণ এবং উপকারভোগীদের তালিকা অনলাইনে প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয় জানায়, এ উদ্যোগের মাধ্যমে দেশে মানসম্মত পেঁয়াজ বীজ উৎপাদন বাড়বে, উৎপাদন খরচ কমবে এবং আমদানি নির্ভরতা ধীরে ধীরে হ্রাস পাবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মসূচির বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব পালন করবে। ফসল কাটার ১০ কর্মদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে হবে। কোনো অনিয়ম হলে সংশ্লিষ্টদের দায় বহন করতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

বেকারত্ব দূর করতে কারিগরি-প্রযুক্তি শিক্ষায় জোর রাষ্ট্রপতির

By দেশের আলোসেপ্টেম্বর ২১, ২০২৬
স্বাস্থ্য

বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে ২৬ সেপ্টেম্বর থেকে ক্যাম্পেইন

By দেশের আলোসেপ্টেম্বর ২১, ২০২৬
অর্থনীতি

সাড়ে পাঁচ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা

By দেশের আলোসেপ্টেম্বর ২১, ২০২৬
অর্থনীতি

তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২১, ২০২৬
রাজনীতি

নৈরাজ্য রুখতে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী

By দেশের আলোসেপ্টেম্বর ২১, ২০২৬
বাংলাদেশ

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২১, ২০২৬
বাংলাদেশ

কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন ৮ জুন

জুন ২, ২০২৬

প্রধানমন্ত্রীর সম্ভাব্য চীন সফরে বহুমাত্রিক সমঝোতার আভাস

জুন ৬, ২০২৬

ইউনেসকো কনফুসিয়াস পুরস্কার পেল সিধুলাই

জুন ১০, ২০২৬

শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা, ৪ তরুণের স্বীকারোক্তি

জুন ১৭, ২০২৬

নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায়: মন্ত্রী

জুন ৩০, ২০২৬

আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি : সভাপতি স্মৃতি, সম্পাদক হারুন

জুলাই ১৯, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন