Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

আইনশৃঙ্খলা বাহিনীতে ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী 

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যে থাইল্যান্ডের প্রাচীন বৌদ্ধবিহার

প্রবাসী আয়ে গতি: ২৫ দিনে ২৮ হাজার কোটি

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • আইনশৃঙ্খলা বাহিনীতে ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী 
  • ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যে থাইল্যান্ডের প্রাচীন বৌদ্ধবিহার
  • প্রবাসী আয়ে গতি: ২৫ দিনে ২৮ হাজার কোটি
  • নারায়ণগঞ্জে বৃদ্ধা হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
  • আধুনিক-প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
Monday, July 27, 2026
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

জ্বালানি তেলের নতুন দাম কার্যকর

দেশের আলোApril 19, 2026
Facebook Twitter Email WhatsApp Threads
পেট্রল পাম্পের প্রতীকী ছবি

বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাবে আজ থেকে বাংলাদেশে জ্বালানি তেলের নতুন মূল্য কার্যকর হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাতে সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের নতুন দাম ঘোষণা করে। নতুন মূল্য অনুযায়ী প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, যা আগে ছিল ৯৯ টাকা। কেরোসিন ১৩০ টাকা, আগে ছিল ১১২ টাকা। অকটেন ১৪০ টাকা, আগে ১২০ টাকা এবং পেট্রল ১৩৫ টাকা, যা আগে ছিল ১১৬ টাকা।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই মূল্য সমন্বয় করা হয়েছে। এর আগে ২০২২ সালের আগস্টে ডিজেলের দাম ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা তখন পর্যন্ত সর্বোচ্চ ছিল। এবার ১১৫ টাকা নির্ধারণের মাধ্যমে সেই রেকর্ড অতিক্রম করেছে।

বাজারে সরবরাহ কিছুটা কমে যাওয়ায় বিভিন্ন ফিলিং স্টেশনে ভিড় বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিপিসি অতিরিক্ত সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। সংস্থাটির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, তেল বিপণন কোম্পানিগুলোকে বাড়তি সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় তেলের চাহিদা প্রায় ৩০ শতাংশ বেড়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাজারে যে অস্বাভাবিক চাহিদা তৈরি হয়েছে তা পুরোপুরি যৌক্তিক নয়। মানুষের ভোগান্তি কমাতে সরবরাহ বাড়ানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের সংঘাত শুরু হওয়ার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়। পরে হরমুজ প্রণালি খোলার ঘোষণায় কিছুটা কমে ৯০ ডলারে এলেও পুনরায় প্রণালি বন্ধের ঘোষণা ঘিরে উদ্বেগ বাড়ছে।

বিপিসির তথ্যমতে, দেশে বর্তমানে প্রায় ১ লাখ ২ হাজার টন ডিজেল মজুত রয়েছে এবং পথে থাকা জাহাজে আরও ১ লাখ টনের বেশি ডিজেল যুক্ত হবে। পেট্রল ও অকটেনেরও পর্যাপ্ত মজুত রয়েছে। আজ থেকে ডিজেলের দৈনিক সরবরাহ ১১ হাজার ১০৭ টন থেকে বাড়িয়ে ১৩ হাজার ৪৮ টন এবং অকটেনের সরবরাহ ১ হাজার ১২৯ টন থেকে বাড়িয়ে আরও ২৩৭ টন করার কথা রয়েছে।

দেশে মোট ব্যবহৃত জ্বালানির ৬৩ শতাংশই ডিজেল হওয়ায় এর দাম বৃদ্ধির প্রভাব গণপরিবহন ও কৃষি খাতে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

আইনশৃঙ্খলা বাহিনীতে ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী 

By দেশের আলোJuly 26, 2026
বিশ্ব

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যে থাইল্যান্ডের প্রাচীন বৌদ্ধবিহার

By দেশের আলোJuly 26, 2026
অর্থনীতি

প্রবাসী আয়ে গতি: ২৫ দিনে ২৮ হাজার কোটি

By দেশের আলোJuly 26, 2026
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে বৃদ্ধা হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

By দেশের আলোJuly 26, 2026
বাংলাদেশ

আধুনিক-প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

By দেশের আলোJuly 26, 2026
বাংলাদেশ

গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

By দেশের আলোJuly 24, 2026
বাংলাদেশ

শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

By দেশের আলোJuly 23, 2026
বিশ্ব

দিল্লিতে আন্দোলনের নতুন অস্ত্র এখন মিম

By দেশের আলোJuly 23, 2026
বাংলাদেশ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারতের আমন্ত্রণ

By দেশের আলোJuly 23, 2026

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত শহর হবে নারায়ণগঞ্জ : নাসিক প্রশাসক

By দেশের আলোMarch 10, 2026

রূপগঞ্জে আনন্দ হাউজিংয়ের আগ্রাসন

শিশুরা টিকার বাইরে থাকবে না: এমপি মান্নান

৭ খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবি

নারায়ণগঞ্জে গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ ঘিরে হইচই

Demo
আলোচিত

ডেঙ্গু মোকাবিলায় প্রতিরোধ কৌশলে অগ্রাধিকার

June 8, 2026

কক্সবাজারে প্রধানমন্ত্রী, বৃষ্টিতেও ব্যাপক জনসমাগম

June 13, 2026

৬ জেলায় সেনা মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

June 22, 2026

প্রধানমন্ত্রী ও সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

July 6, 2026

মেলিসার তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৫০

October 30, 2025

ইরানে ফিরল আন্তর্জাতিক ইন্টারনেট

May 28, 2026
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© 2026 দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন