Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

বিশ্বকাপে কানাডার ইতিহাস গড়া ড্র

দৈনিক দেশের আলো | শনিবার, ১৩ জুন ২০২৬

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • বিশ্বকাপে কানাডার ইতিহাস গড়া ড্র
  • দৈনিক দেশের আলো | শনিবার, ১৩ জুন ২০২৬
  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক
  • ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা অর্থমন্ত্রীর
  • বাজার নয়, সংস্কারেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: অর্থমন্ত্রী
  • বাজেট সংস্কারমুখী ও ব্যবসাবান্ধব: বিসিআই
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শনিবার, জুন ১৩, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বিশ্ব

সামরিক খাতে ১.৫ ট্রিলিয়ন ডলার চান ট্রাম্প, সামাজিক খাতে কাঁটছাট

দেশের আলোএপ্রিল ৪, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
ট্রাম্প ক্লাস যুদ্ধজাহাজ ও মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের একটি কোলাজ ছবি।

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার প্রস্তাব দিয়েছে হোয়াইট হাউস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি হতে পারে সামরিক ব্যয়ের সবচেয়ে বড় বৃদ্ধি।

এই প্রস্তাবে ট্রাম্প প্রশাসনের পরিকল্পিত ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে দেশীয়ভাবে জাহাজ নির্মাণে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে, যার মধ্যে নতুন ‘ট্রাম্প-ক্লাস’ যুদ্ধজাহাজ নির্মাণের বিষয়টি উল্লেখযোগ্য।

প্রশাসন জানিয়েছে, প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর পাশাপাশি বিভিন্ন অভ্যন্তরীণ খাতে ব্যয় কমানোর প্রস্তাব রাখা হয়েছে। জলবায়ু, আবাসন ও শিক্ষা খাতের কিছু কর্মসূচি বাতিল বা সংকুচিত করার পরিকল্পনা রয়েছে।

এই বাজেট প্রস্তাব কার্যকর করতে হলে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে। উল্লেখ্য, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ব্যয়ের জন্য পেন্টাগনের চাওয়া অতিরিক্ত ২০০ বিলিয়ন ডলার এই প্রস্তাবের বাইরে রাখা হয়েছে।

প্রকাশিত বাজেটের সারসংক্ষেপে বলা হয়েছে, ব্যয় সংকোচন করা হবে তথাকথিত ‘অপ্রয়োজনীয় ও অপচয়মূলক’ কর্মসূচি কমিয়ে এবং স্থানীয় দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য সরকারের কাছে ফিরিয়ে দিয়ে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই প্রতিরক্ষা বাজেট বাড়ানো এবং দেশীয় প্রতিরক্ষা শিল্প শক্তিশালী করার পক্ষে অবস্থান নিয়ে আসছেন। সম্প্রতি হোয়াইট হাউসে এক ব্যক্তিগত অনুষ্ঠানে তিনি বলেন, ভবিষ্যতে সামরিক ব্যয়কে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা উচিত।

তিনি আরও বলেন, শিশু পরিচর্যা, মেডিকেইড বা মেডিকেয়ারের মতো সামাজিক কর্মসূচিগুলো রাজ্য পর্যায়ে পরিচালিত হতে পারে, তবে কেন্দ্রীয়ভাবে গুরুত্ব দেওয়া উচিত সামরিক নিরাপত্তাকে।

প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা বহির্ভূত খাতে ব্যয় প্রায় ১০ শতাংশ বা ৭৩ বিলিয়ন ডলার কমানো হয়েছে। নতুন বাজেট অনুযায়ী মোট প্রতিরক্ষা ব্যয় আগের অর্থবছরের তুলনায় প্রায় ৪২ শতাংশ বৃদ্ধি পাবে। এর মধ্যে প্রায় ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলার পেন্টাগনের জন্য ঐচ্ছিক ব্যয় হিসেবে নির্ধারণ করা হয়েছে, যা রেকর্ড পরিমাণ।

এছাড়া প্রতিরক্ষা শিল্পভিত্তি শক্তিশালী করতে অতিরিক্ত ৩৫০ বিলিয়ন ডলার বরাদ্দের পরিকল্পনা রয়েছে, যা ‘বাজেট রিকনসিলিয়েশন’ প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদনের চেষ্টা করা হবে। এই প্রক্রিয়ায় সিনেটে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে আইন পাস করা সম্ভব।

বাজেটে সেনাসদস্যদের বেতন বৃদ্ধি এবং জাহাজ নির্মাণে ৬৫ দশমিক ৮ বিলিয়ন ডলার বরাদ্দের প্রস্তাব রয়েছে। এর মধ্যে ভবিষ্যৎ প্রজন্মের জাহাজ নিয়ে গঠিত ‘গোল্ডেন ফ্লিট’ তৈরির পরিকল্পনাও রয়েছে। ডিসেম্বরে উন্মোচিত ট্রাম্প-ক্লাস যুদ্ধজাহাজ এই পরিকল্পনার অংশ। ট্রাম্প জানিয়েছেন, ‘ইউএসএস ডিফায়ান্ট’ নামের প্রথম জাহাজটির নির্মাণ শিগগিরই শুরু হবে এবং আড়াই বছরের মধ্যে এটি কার্যকর হতে পারে।

প্রশাসনের কর্মকর্তারা একাধিকবার সতর্ক করেছেন, জাহাজ নির্মাণ সক্ষমতা ও উৎপাদনের দিক থেকে যুক্তরাষ্ট্র বর্তমানে চীনের তুলনায় পিছিয়ে রয়েছে।

এছাড়া বাজেটে ‘গোল্ডেন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থার জন্যও বড় অঙ্কের বরাদ্দের কথা বলা হয়েছে। এই প্রকল্পে স্থল, সমুদ্র ও মহাকাশভিত্তিক সেন্সর ও প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে, যা আধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে সক্ষম হবে বলে দাবি করা হচ্ছে। তবে কংগ্রেশনাল বাজেট অফিসের হিসাব অনুযায়ী, কেবল মহাকাশভিত্তিক ব্যবস্থার পেছনেই আগামী ২০ বছরে প্রায় ৫৪২ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, প্রকল্পটির মোট ব্যয় শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিশাল প্রতিরক্ষা বাজেটের একটি বড় অংশ গ্রাস করতে পারে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিশ্বকাপ ২০২৬

বিশ্বকাপে কানাডার ইতিহাস গড়া ড্র

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বিশ্ব

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বাংলাদেশ

‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা অর্থমন্ত্রীর

By দেশের আলোজুন ১২, ২০২৬
বাংলাদেশ

বাজার নয়, সংস্কারেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: অর্থমন্ত্রী

By দেশের আলোজুন ১২, ২০২৬
অর্থনীতি

বাজেট সংস্কারমুখী ও ব্যবসাবান্ধব: বিসিআই

By দেশের আলোজুন ১২, ২০২৬
বাংলাদেশ

তৃতীয় ভাষা শেখা বাধ্যতামূলক: অর্থমন্ত্রী

By দেশের আলোজুন ১২, ২০২৬
রাজনীতি

বাজেট উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: জামায়াতে ইসলামী

By দেশের আলোজুন ১২, ২০২৬
প্রযুক্তি

ফেসবুক ও মেটা সেবা স্বাভাবিকের পথে

By দেশের আলোজুন ১২, ২০২৬
রাজনীতি

কাল্পনিক ও প্রতারণামূলক বাজেট: এনসিপি

By দেশের আলোজুন ১২, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১২ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১০ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ৯ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ৮ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

নতুন সরকারের প্রথম বাজেট পেশ আজ

By দেশের আলোজুন ১১, ২০২৬

ইউনেসকো কনফুসিয়াস পুরস্কার পেল সিধুলাই

অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ, দীর্ঘ অপেক্ষার অবসান

দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর

তৃতীয় ভাষা শেখা বাধ্যতামূলক: অর্থমন্ত্রী

Demo
আলোচিত

জিয়া হল, সানি এবং অনিবার্য সত্য

জুন ১২, ২০২৬২৫ Views

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

জুন ১০, ২০২৬৮ Views

পুশইনে মুখোমুখি ঢাকা-দিল্লি, আজ বিজিবি-বিএসএফ বৈঠক

জুন ৮, ২০২৬৭ Views

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে: বাণিজ্যমন্ত্রী

জুন ১১, ২০২৬৬ Views

লিংক রোডের পাশে ময়লার স্তূপ

জুন ১১, ২০২৬৬ Views

ছয় নবজাতকের মৃত্যুতে আদ্-দ্বীনকে শোকজ

জুন ৬, ২০২৬৫ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন