Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

এবার হেমোরেজিক ডেঙ্গুর আশঙ্কা: স্বাস্থ্যমন্ত্রী

নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে জাতিসংঘের পদক

দৈনিক দেশের আলো | শনিবার, ৬ জুন ২০২৬

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • এবার হেমোরেজিক ডেঙ্গুর আশঙ্কা: স্বাস্থ্যমন্ত্রী
  • নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে জাতিসংঘের পদক
  • দৈনিক দেশের আলো | শনিবার, ৬ জুন ২০২৬
  • প্রধানমন্ত্রীর সম্ভাব্য চীন সফরে বহুমাত্রিক সমঝোতার আভাস
  • আজ বাংলাদেশ-ভারত ফাইনাল, বেঙ্গল টাইগ্রেসের লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা
  • ইউরোপে ঐতিহাসিক জয়, তপু বর্মণের জোড়া গোল
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শনিবার, জুন ৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে জাতিসংঘের পদক

দেশের আলোজুন ৬, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
নিহত শান্তিরক্ষীদের পদক জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর হাতে তুলে দেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

অনলাইন ডেস্ক

সুদানের কাদুগলিতে জাতিসংঘের আবেই অঞ্চলের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে দায়িত্ব পালনকালে নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর জাতিসংঘের মর্যাদাপূর্ণ দাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (৫ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস নিহত শান্তিরক্ষীদের পদক জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর হাতে তুলে দেন। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তাদের সাহস, নিষ্ঠা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।

মরণোত্তর সম্মাননাপ্রাপ্ত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী হলেন করপোরাল মো. মাসুদ রানা, প্রাইভেট মো. জাহাঙ্গীর আলম, প্রাইভেট মো. সবুজ মিয়া, প্রাইভেট মো. মোমিনুল ইসলাম, প্রাইভেট শামীম রেজা এবং প্রাইভেট সান্তো মন্ডল। তারা ২০২৫ সালের ১৩ ডিসেম্বর জাতিসংঘের পতাকাতলে দায়িত্ব পালনকালে এক ড্রোন হামলায় নিহত হন।

অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব ১৯৪৮ সাল থেকে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত প্রায় ৪ হাজার ৫০০ শান্তিরক্ষীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। তিনি বিশ্বের বিভিন্ন মিশনে কর্মরত ৫০ হাজারের বেশি শান্তিরক্ষীর অবদানের কথাও গভীর শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেন।

চলতি বছর ৩৩টি সদস্যরাষ্ট্রের ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে মরণোত্তর দাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত করা হয়।

অনুষ্ঠান শেষে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী নিহত শান্তিরক্ষীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মূল শোক বইতে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, দাগ হ্যামারশোল্ড পদক ১৯৯৭ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক প্রবর্তিত একটি মরণোত্তর সম্মাননা। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালনকালে বিশ্বশান্তি রক্ষায় নিহত সামরিক, পুলিশ ও বেসামরিক সদস্যদের আত্মত্যাগের সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে প্রতিবছর এই পদক প্রদান করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

এবার হেমোরেজিক ডেঙ্গুর আশঙ্কা: স্বাস্থ্যমন্ত্রী

By দেশের আলোজুন ৬, ২০২৬
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সম্ভাব্য চীন সফরে বহুমাত্রিক সমঝোতার আভাস

By দেশের আলোজুন ৬, ২০২৬
খেলা

আজ বাংলাদেশ-ভারত ফাইনাল, বেঙ্গল টাইগ্রেসের লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

By দেশের আলোজুন ৬, ২০২৬
খেলা

ইউরোপে ঐতিহাসিক জয়, তপু বর্মণের জোড়া গোল

By দেশের আলোজুন ৬, ২০২৬
বাংলাদেশ

সংসদ ভবন এলাকায় মিছিল ও সমাবেশ নিষিদ্ধ

By দেশের আলোজুন ৫, ২০২৬
বাংলাদেশ

পরিবেশ বিষয়ক চলচ্চিত্রকে সরকারি অনুদানে বিশেষ গুরুত্ব

By দেশের আলোজুন ৫, ২০২৬
রাজনীতি

সাড়ে ৮ লাখ কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা এনসিপির

By দেশের আলোজুন ৫, ২০২৬
রাজনীতি

হাদি হত্যা বিচার: সরকারকে সাত দিনের আলটিমেটাম

By দেশের আলোজুন ৫, ২০২৬
বাংলাদেশ

প্রতিরক্ষা, চিকিৎসা ও প্রযুক্তি খাতে ঢাকা–আঙ্কারার সহযোগিতা জোরদার

By দেশের আলোজুন ৫, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | শুক্রবার, ৫ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ৩ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২৬ মে ২০২৬

গুরুত্বপূর্ণ সংবাদ

দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, ২১ জনের মৃত্যু

By দেশের আলোজুন ৩, ২০২৬

ঘোষনা করা হলো এনসিপির জেলা কমিটি

সম্মিলিত ইসলামী ব্যাংক: চিকিৎসার প্রয়োজনে উত্তোলন ১০ লাখ

নভেম্বরে ঢাকায় বসছে পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপ

ওমানে গাড়ির ভেতরে প্রবাসী চার ভাইয়ের মৃত্যু

Demo
আলোচিত

ববি ছাত্রদলে জমজ চমক না’গঞ্জের হাসান-হোসেন

মে ৪, ২০২৬৩৪৭ Views

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জাসাসের শ্রদ্ধা নিবেদন

মে ৩০, ২০২৬৩৩০ Views

না’গঞ্জ ছাত্রদলের কমিটি শীঘ্রই

মে ৫, ২০২৬৩১ Views

জাতির ভরসাস্থল দেশনায়ক তারেক রহমান – আনিসুল ইসলাম সানি

মার্চ ১৬, ২০২৬৩১ Views

সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ

মার্চ ২৩, ২০২৬১৬ Views

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রিয় নারায়ণগঞ্জ

মে ২৮, ২০২৬১৫ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন