Close Menu
দেশের আলোদেশের আলো
  • হোম
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

আনসার-ভিডিপি জননিরাপত্তার অতন্দ্র প্রহরী: রাষ্ট্রপতি

আনসার-ভিডিপির ৬০ লাখ সদস্য নতুন বাংলাদেশের শক্তি: প্রধানমন্ত্রী

কার্ড থেকে এমএফএসে টাকা আনায় নতুন কড়াকড়ি

Facebook X (Twitter) Instagram
দেশের আলোদেশের আলো
ENG
Daily Desher Alo
বুধবার, মে ২০, ২০২৬
  • হোম
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার
দেশের আলোদেশের আলো
ENG
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত

১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত
দেশের আলোমে ২০, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের ছবি।

নিজস্ব প্রতিবেদক 

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এই সচিবালয়ের সিনিয়র সচিবসহ জুডিশিয়াল সার্ভিসের ১৫ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে পুনরায় আইন মন্ত্রণালয়ে ফেরত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে আনুষ্ঠানিক পরামর্শক্রমে সরকার এই নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

মঙ্গলবার (১৯ মে) এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগ থেকে একটি সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ অনুযায়ী জুডিশিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যদের পরবর্তী উপযুক্ত পদে পদায়নের নিমিত্ত পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হলো।

প্রকাশিত প্রজ্ঞাপনে একটি সুনির্দিষ্ট ছকের মাধ্যমে কর্মকর্তাদের নাম, বিলুপ্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ের সাবেক পদ এবং আইন মন্ত্রণালয়ে সংযুক্ত পদের বিবরণ উল্লেখ করা হয়েছে। এই আদেশটি মে মাসের মাঝামাঝিতে জারি করা হলেও এর ভূতাপেক্ষ কার্যকারিতা দেখানো হয়েছে গত ১০ এপ্রিল থেকে।

পৃথক একটি অফিস আদেশে বলা হয়, জুডিশিয়াল সার্ভিসের এই কর্মকর্তাদের দাখিল করা যোগদানপত্র ১০ এপ্রিল থেকে ভূতাপেক্ষভাবে গ্রহণ করা হলো। মূলত এর আগের দিন অর্থাৎ ৯ এপ্রিল জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশটি আনুষ্ঠানিকভাবে বাতিল করার কারণেই আইনি ধারাবাহিকতা বজায় রাখতে এই পূর্ববর্তী তারিখ কার্যকর করা হয়েছে।

উল্লেখ্য, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ২০২৫ সালের ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪ এ এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই ‘সুপ্রিম কোর্ট সচিবালয়’ উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সেই উদ্বোধনী অনুষ্ঠানে তৎকালীন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ বিচার বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা ও গতিশীলতা আনার লক্ষ্যে এই বিশেষ সচিবালয়টি গঠন করা হয়েছিল। আইনি ও কাঠামোগত পরিবর্তনের কারণে প্রতিষ্ঠার কয়েক মাসের মাথায় এই সচিবালয় বিলুপ্ত ঘোষণা করা হলো।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

আনসার-ভিডিপি জননিরাপত্তার অতন্দ্র প্রহরী: রাষ্ট্রপতি

By দেশের আলোমে ২০, ২০২৬
বাংলাদেশ

আনসার-ভিডিপির ৬০ লাখ সদস্য নতুন বাংলাদেশের শক্তি: প্রধানমন্ত্রী

By দেশের আলোমে ২০, ২০২৬
বাংলাদেশ

ঈদে চিকিৎসেবা অব্যাহত রাখতে ১৮ দফা নির্দেশনা

By দেশের আলোমে ২০, ২০২৬
বাংলাদেশ

বিএসএফের আকস্মিক গুলি, পাল্টা জবাব দিল বিজিবি

By দেশের আলোমে ২০, ২০২৬
অর্থনীতি

এলএনজি আমদানিতে বিশ্বব্যাংকের ৩৫ কোটি ডলার ঋণ

By দেশের আলোমে ২০, ২০২৬
বিশ্ব

আদানি জালিয়াতি মামলা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্রের

By দেশের আলোমে ২০, ২০২৬
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে বড় মহাপরিকল্পনা সরকারের

By দেশের আলোমে ১৯, ২০২৬
Uncategorized

জুলাই–আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন: তথ্যমন্ত্রী

By দেশের আলোমে ১৯, ২০২৬
বাংলাদেশ

এক অর্থে সেইভাবে র‍্যাব থাকছে না : তথ্য উপদেষ্টা

By দেশের আলোমে ১৯, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | ১৯ মে ২০২৬

দৈনিক দেশের আলো | ১৮ মে ২০২৬

দৈনিক দেশের আলো | ১৭ মে ২০২৬

দৈনিক দেশের আলো | ১৬ মে ২০২৬

দৈনিক দেশের আলো | ১৫ মে ২০২৬

গুরুত্বপূর্ণ সংবাদ

ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ

By দেশের আলোএপ্রিল ৩, ২০২৬

টিকা নিলে সুস্থ থাকবে শিশু: এমপি কালাম

খাল খনন কর্মসূচি অব্যাহত থাকবে: প্রশাসক সাখাওয়াত

সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সম্মিলিত ইসলামী ব্যাংক: চিকিৎসার প্রয়োজনে উত্তোলন ১০ লাখ

Demo
আলোচিত

ববি ছাত্রদলে জমজ চমক না’গঞ্জের হাসান-হোসেন

মে ৪, ২০২৬৩৪৪ Views

না’গঞ্জ ছাত্রদলের কমিটি শীঘ্রই

মে ৫, ২০২৬৩১ Views

জাতির ভরসাস্থল দেশনায়ক তারেক রহমান – আনিসুল ইসলাম সানি

মার্চ ১৬, ২০২৬৩০ Views

সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ

মার্চ ২৩, ২০২৬১৬ Views

আনিসুল ইসলাম সানির সাথে ১৮নং ওয়ার্ড জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ

মে ৭, ২০২৬১১ Views

নিরাপত্তাহীনতায় ঢাকা-না’গঞ্জ লিংক রোড

মে ৪, ২০২৬১১ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন