Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    প্রবাসী কার্ডে ৩ শতাংশ রেমিট্যান্স প্রণোদনার পরিকল্পনা

    দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

    ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • প্রবাসী কার্ডে ৩ শতাংশ রেমিট্যান্স প্রণোদনার পরিকল্পনা
    • দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির
    • ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
    • ৬০ বছরের রেকর্ড ভেঙে লিটনের ইতিহাস
    • আচরণে ফ্যাসিবাদের ছাপ যেন না থাকে: রিজভী
    • বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে পৌঁছানোর শঙ্কা
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    দেশের আলো - Daily Desher Alo Advertisement
    অর্থনীতি

    বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে পৌঁছানোর শঙ্কা

    আইএমএফের পূর্বাভাস
    দেশের আলোঅক্টোবর ১৩, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    ২০২৬ সালে বৈশ্বিক মূল্যস্ফীতি ৪.৭ শতাংশ

    নিজস্ব প্রতিবেদক

    বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বাড়তে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বৈশ্বিক মূল্যস্ফীতি বেড়ে ৪ দশমিক ৭ শতাংশে পৌঁছাতে পারে। তবে ২০২৭ সালে তা কমে ৪ দশমিক ১ শতাংশে নামার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাসও কমিয়েছে সংস্থাটি।

    মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রকাশিত আইএমএফের সর্বশেষ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ১ শতাংশ। ২০২৭ সালে তা বেড়ে ৩ দশমিক ৪ শতাংশে পৌঁছাতে পারে। তবে প্রবৃদ্ধি ধরে রাখার সক্ষমতা সব দেশের ক্ষেত্রে সমান নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগের সুবিধা পাওয়া দেশগুলো তুলনামূলক ভালো অবস্থানে থাকলেও জ্বালানি আমদানিনির্ভর ও প্রযুক্তি খাতে পিছিয়ে থাকা দেশগুলো বেশি চাপে পড়তে পারে।

    প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব এখনো বিশ্ব অর্থনীতিতে পুরোপুরি প্রতিফলিত হয়নি। বিকল্প জ্বালানি সরবরাহ, সরবরাহব্যবস্থায় পরিবর্তন, জরুরি মজুত ব্যবহার এবং জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ পরিস্থিতির চাপ কিছুটা সামাল দিতে সহায়তা করছে। পাশাপাশি এআই খাতে বিনিয়োগও কয়েকটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছে।

    তবে মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে কিংবা জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। এতে জ্বালানির দাম বাড়ার পাশাপাশি উৎপাদন ও আমদানি ব্যয় বৃদ্ধি পেতে পারে। এর প্রভাব পড়তে পারে পণ্য ও সেবার দামে, বাড়তে পারে মূল্যস্ফীতির চাপ।

    বিশেষ করে নিম্ন আয়ের ও ঝুঁকিপূর্ণ দেশগুলো জ্বালানি ও খাদ্যের বাড়তি দামের কারণে বেশি চাপে পড়তে পারে। এতে মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি সরকারের জন্য ভর্তুকি ও সামাজিক সুরক্ষা কর্মসূচির ব্যয় সামাল দেওয়াও কঠিন হয়ে উঠতে পারে।

    বিশ্ব অর্থনীতির ঝুঁকি হিসেবে প্রতিবেদনে জ্বালানি অবকাঠামোয় হামলা, সাইবার আক্রমণ, চরম আবহাওয়া, বাণিজ্যবিরোধ ও শুল্কসংক্রান্ত অনিশ্চয়তার কথাও তুলে ধরা হয়েছে। এসব কারণে আন্তর্জাতিক বাণিজ্যের প্রবৃদ্ধি ২০২৬ সালে ধীর হতে পারে। ২০২৭ সালে পরিস্থিতি স্থিতিশীল হওয়ার সম্ভাবনা থাকলেও অনিশ্চয়তা পুরোপুরি কাটবে না।

    এদিকে সরকারি ঋণ ও ব্যয়ের চাপ বাড়ায় অর্থনৈতিক সংকট মোকাবিলায় অনেক দেশের সরকারের হাতে থাকা আর্থিক সুযোগও সীমিত হয়ে আসছে। বয়স্ক জনগোষ্ঠীর জন্য ব্যয়, জলবায়ু পরিবর্তন ও নিরাপত্তাসংক্রান্ত চাহিদা এই চাপ আরও বাড়াচ্ছে।

    বাংলাদেশের জন্যও বৈশ্বিক পরিস্থিতি গুরুত্বপূর্ণ। আইএমএফ ২০২৬-২৭ অর্থবছরে দেশের প্রবৃদ্ধির পূর্বাভাস ৪ দশমিক ৩ শতাংশ থেকে কমিয়ে ৩ দশমিক ২ শতাংশ করেছে। বিশ্ববাজারে জ্বালানি ও খাদ্যের দাম বাড়লে আমদানি ব্যয় এবং মূল্যস্ফীতির ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। তবে এর প্রকৃত প্রভাব নির্ভর করবে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি, দেশের আমদানি ব্যয় এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক অবস্থার ওপর।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    অর্থনীতি

    টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

    By দেশের আলোঅক্টোবর ১২, ২০২৬
    অর্থনীতি

    অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা

    By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
    অর্থনীতি

    নভেম্বরে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর

    By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
    অর্থনীতি

    আইএমএফের ৪৫০ কোটি ডলারের নতুন ঋণ, চুক্তি হতে পারে ডিসেম্বরে

    By দেশের আলোঅক্টোবর ৯, ২০২৬
    অর্থনীতি

    ১৫ বছরের জন্য নিউমুরিং টার্মিনাল পাচ্ছে ডিপি ওয়ার্ল্ড

    By দেশের আলোঅক্টোবর ৮, ২০২৬
    অর্থনীতি

    বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএম সেবা চালু

    By দেশের আলোঅক্টোবর ৭, ২০২৬
    অর্থনীতি

    নিরাপদ বিনিয়োগে সঞ্চয়পত্রে ঝুঁকছেন বিনিয়োগকারীরা

    By দেশের আলোঅক্টোবর ৬, ২০২৬
    অর্থনীতি

    খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

    By দেশের আলোঅক্টোবর ৫, ২০২৬
    অর্থনীতি

    অক্টোবরে বেতনের সঙ্গে প্রায় ৩ মাসের বকেয়াও পাবেন সরকারি চাকরিজীবীরা

    By দেশের আলোঅক্টোবর ৪, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    অধ্যাদেশ চাপে সংসদে দুই বেলা অধিবেশন

    By দেশের আলোএপ্রিল ৭, ২০২৬

    ঐক্যবদ্ধ অসাম্প্রদায়িক সমাজ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

    দেশে ভোটার সংখ্যা বেড়ে ১২ কোটি ৮৩ লাখ

    ভূমি সেবাকে জনবান্ধব করার তাগিদ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

    Demo
    আলোচিত

    মাদকে সয়লাব রূপালী আবাসিক এলাকা

    এপ্রিল ২২, ২০২৬

    চাষাঢ়ায় অনলাইন জুয়ার এজেন্টসহ আটক ২

    মে ৫, ২০২৬

    প্রয়োজনীয় যাচাই ছাড়া নামজারি নয়: জেলা প্রশাসক

    মে ২০, ২০২৬

    ইমেজ সংকট এড়াতে হার্ডলাইনে জেলা পুলিশ

    জুন ১২, ২০২৬

    নারায়ণগঞ্জ কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

    জুলাই ১, ২০২৬

    সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক খুন

    আগস্ট ২৫, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন