Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ইয়ামালের চমক নাকি এমবাপ্পের দাপট—ব্যালন ডি’অর কার?

ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর, ভোট সাত ধাপে

ছয় বছর পর পূর্ণাঙ্গ কনসার্টে ফিরলেন সেলিন ডিওন

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ইয়ামালের চমক নাকি এমবাপ্পের দাপট—ব্যালন ডি’অর কার?
  • ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর, ভোট সাত ধাপে
  • ছয় বছর পর পূর্ণাঙ্গ কনসার্টে ফিরলেন সেলিন ডিওন
  • মঙ্গলবার থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় মঙ্গলবার
  • মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

খেলোয়াড়দের কোন রাজনৈতিক দলের সদস্য না হতে প্রধানমন্ত্রীর আহ্বান

দেশের আলোমার্চ ৩০, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
তারেক রহমানের ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পেশাদার খেলোয়াড় হিসেবে দেশের প্রতিনিধিত্বই হওয়া উচিত তাদের প্রধান লক্ষ্য।

রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ‘ক্রীড়া কার্ড’ ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, খেলোয়াড়দের উচিত ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দেশকে বিশ্বদরবারে তুলে ধরা। দেশপ্রেম, ঐকান্তিক ইচ্ছা এবং টিম স্পিরিট থাকলে সাফল্যের পথে কোনো বাধাই টিকে থাকতে পারবে না।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে ক্রীড়া শুধু বিনোদন নয়, বরং একটি স্বীকৃত পেশা। বাংলাদেশেও ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ শুরু করেছে। জাতীয় নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ক্রীড়াখাতকে এগিয়ে নিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

খেলাধুলায় পরাজয়কে সাফল্যের অংশ উল্লেখ করে তিনি বলেন, ব্যর্থতা থেকেই শেখার সুযোগ তৈরি হয়, যা ভবিষ্যৎ সাফল্যের ভিত্তি গড়ে দেয়।

সরকার খেলোয়াড়দের জন্য নির্দিষ্ট নীতিমালার আওতায় বেতন কাঠামো চালুর কাজ শুরু করেছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, খেলোয়াড়রা যেন আর্থিক অনিশ্চয়তা ছাড়াই তাদের পছন্দের খেলাকে পেশা হিসেবে গ্রহণ করতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ।

তিনি জানান, দেশের ইতিহাসে প্রথমবারের মতো ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করা হচ্ছে। একইসঙ্গে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের জীবনমান উন্নয়নে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।

আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচি চালু হওয়ার কথাও জানান তিনি। এর ধারাবাহিকতায় ‘ক্রীড়া কার্ড’ কার্যক্রম শুরু হলো বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

প্রতিবন্ধী ক্রীড়াবিদদেরও এই সুবিধার আওতায় আনার কথা জানিয়ে তিনি বলেন, ‘সবার জন্য ক্রীড়া’—এই লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি আর্চারি, বক্সিং, জিমন্যাস্টিকস, অ্যাথলেটিক্স, সাঁতার, কাবাডি, টেবিল টেনিসসহ বিভিন্ন খেলায় সম্ভাবনা রয়েছে। এসব খেলায় সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানো হলে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য আসবে।

তিনি জানান, খেলাধুলাকে উৎসাহিত করতে শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি নতুনভাবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করা হবে, যার মাধ্যমে দেশব্যাপী ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ল্যাপটপে বাটন চাপার মাধ্যমে সোনালী ব্যাংকের অনলাইন সিস্টেমে ক্রীড়াবিদদের মোবাইলে এক লাখ টাকা করে ভাতা প্রদান করেন। এ সময় ১২৯ জন ক্রীড়াবিদের হাতে ‘ক্রীড়া কার্ড’ তুলে দেন এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারীদের সম্মাননা জানান।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী খেলোয়াড়দের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর, ভোট সাত ধাপে

By দেশের আলোসেপ্টেম্বর ১৪, ২০২৬
বাংলাদেশ

মঙ্গলবার থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১৪, ২০২৬
বাংলাদেশ

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় মঙ্গলবার

By দেশের আলোসেপ্টেম্বর ১৪, ২০২৬
বাংলাদেশ

মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

By দেশের আলোসেপ্টেম্বর ১৪, ২০২৬
স্বাস্থ্য

লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু পেয়েছে টিকা

By দেশের আলোসেপ্টেম্বর ১৪, ২০২৬
বাংলাদেশ

কৃষি উৎপাদন বাড়িয়ে আমদানি কমানোর তাগিদ প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১৪, ২০২৬
বাংলাদেশ

স্থানীয় সরকার শক্তিশালী করলেই গণতন্ত্র সুসংহত হবে: রাষ্ট্রপতি

By দেশের আলোসেপ্টেম্বর ১৩, ২০২৬
বাংলাদেশ

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ১৩, ২০২৬
বাংলাদেশ

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১৩, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

ধৈর্যের পুরস্কার /রিভার্স জেলা পরিষদের নতুন প্রশাসক মামুন মাহমুদ

মার্চ ১৫, ২০২৬

‘বেটার বাংলাদেশ’ গড়তে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

এপ্রিল ৫, ২০২৬

সংরক্ষিত নারী আসন: বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

এপ্রিল ১০, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন