Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

জুলাই সনদের আলোচনা শেষ করে ডিসেম্বরেই সংসদে রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী

কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • জুলাই সনদের আলোচনা শেষ করে ডিসেম্বরেই সংসদে রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী
  • কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
  • জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী
  • কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী
  • একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
  • টাইফুনের আশঙ্কায় এশিয়ান গেমসের উদ্বোধনীতে ফাঁকা গ্যালারি
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
রাজনীতি

জুলাই সনদের আলোচনা শেষ করে ডিসেম্বরেই সংসদে রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
ডিসেম্বরের মধ্যে জুলাই সনদের রিপোর্ট জমা

নিজস্ব সংবাদদাতা

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংবিধান সংশোধনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে ডিসেম্বরের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জুলাই সনদ ও সংবিধান সংশোধন নিয়ে গঠিত বিশেষ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান। বৈঠকে সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের মতামত নেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামতও নেওয়া হবে।

বিশেষ কমিটির বৈঠকে সনদে স্বাক্ষরকারী ২৬টি রাজনৈতিক দলের মধ্যে ১৫টি দলের প্রতিনিধিরা অংশ নেন। কয়েকটি দল লিখিতভাবে তাদের মতামতও দিয়েছে। যারা বৈঠকে অংশ নেয়নি বা সনদে স্বাক্ষর করেনি, তাদেরও মতামত দেওয়ার সুযোগ থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদ প্রণয়নের আগে ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। সনদের বাইরে নতুন কোনো প্রস্তাব এলে তা পরামর্শ হিসেবে বিবেচনা করা হবে। তবে পুরোনো সুপারিশগুলো নতুন করে যুক্ত করতে গেলে পুরো প্রক্রিয়া জটিল হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

সংবিধান সংশোধনের বিষয়ে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ এবং ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠনের প্রস্তাব নিয়েও আলোচনা হচ্ছে। উচ্চকক্ষের সদস্যসংখ্যা সংসদীয় আসনের ভিত্তিতে হবে, নাকি মোট ভোটের অনুপাতে হবে—এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের আইনগত ক্ষমতা জাতীয় সংসদেরই থাকবে। ভবিষ্যতে জনগণের ম্যান্ডেট ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজন হলে সংবিধানে আরও পরিবর্তন আনা যেতে পারে।

বৈঠকে অর্থবছর পরিবর্তনের একটি প্রস্তাব নিয়েও আলোচনা হয়। বর্তমানে ৩০ জুন অর্থবছর শেষ হওয়ার কারণে বছরের শেষ দিকে কাজের চাপ বাড়ে এবং বর্ষাকালে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সমস্যা তৈরি হয়। এ কারণে ১ এপ্রিল থেকে ৩০ মার্চ পর্যন্ত অর্থবছর করার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এ পরিবর্তনের জন্য সংবিধান ও সংশ্লিষ্ট আইনে সংশোধন প্রয়োজন হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বিলম্ব করা হচ্ছে—এমন অভিযোগ সঠিক নয়। সংবিধান সংশোধনের জন্য ১৮তম সংশোধনী বিলের খসড়া তৈরির কাজও চলছে। সংসদীয় কার্যক্রম ও আইন মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

রাজনীতি

একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে চায়: আমানউল্লাহ আমান

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
রাজনীতি

দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি

By দেশের আলোসেপ্টেম্বর ১৮, ২০২৬
রাজনীতি

দিল্লিতে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল

By দেশের আলোসেপ্টেম্বর ১৮, ২০২৬
রাজনীতি

শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ষড়যন্ত্রের জাল বুনছে: রিজভী

By দেশের আলোসেপ্টেম্বর ১৭, ২০২৬
রাজনীতি

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চাইলে হাসিনাকে ফেরত দিতে হবে: তথ্য উপদেষ্টা

By দেশের আলোসেপ্টেম্বর ১৫, ২০২৬
রাজনীতি

‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন জানান’

By দেশের আলোসেপ্টেম্বর ১৩, ২০২৬
রাজনীতি

ধর্ষণ ও নারী নির্যাতনমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার রিজভীর

By দেশের আলোসেপ্টেম্বর ১২, ২০২৬
রাজনীতি

দ্বিতীয় দফায় লংমার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
রাজনীতি

শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন: শফিকুর রহমান

By দেশের আলোসেপ্টেম্বর ১০, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

বুধবার সংসদে সরকারি দলের সভা

মার্চ ৯, ২০২৬

কোনো পরীক্ষাতেই নকলের সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

এপ্রিল ৪, ২০২৬

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে

এপ্রিল ৯, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন