Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ

টাইফুনের আশঙ্কায় এশিয়ান গেমসের উদ্বোধনীতে ফাঁকা গ্যালারি

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী
  • একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
  • টাইফুনের আশঙ্কায় এশিয়ান গেমসের উদ্বোধনীতে ফাঁকা গ্যালারি
  • সুবিধাবঞ্চিত শিশুদের সৃজনশীলতা ফুটিয়ে তুলতে উৎসব
  • গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল ব্যবস্থায় আনার তাগিদ অর্থমন্ত্রীর
  • প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকিতে বাংলাদেশসহ ৮ দেশ
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

গ্যাস ও বিদ্যুতের ত্রিমুখী সংকট, ভোগান্তি বাসাবাড়ি থেকে শিল্পে

দেশের আলোসেপ্টেম্বর ৭, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
গ্যাস ও বিদ্যুৎ সংকট শীর্ষক প্রতিবেদনে একটি হাইব্রিড ইনফোগ্রাফিক্স

দেশের আলো ডেস্ক

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ঘাটতি, কয়লা সংকট এবং একাধিক তাপবিদ্যুৎকেন্দ্রে যান্ত্রিক ত্রুটি— এই তিন দিকের চাপে দেশের গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি আবারও নাজুক হয়ে পড়েছে। চাহিদার বিপরীতে উৎপাদন কমে যাওয়ায় বাসাবাড়ি থেকে শুরু করে শিল্পকারখানা পর্যন্ত সর্বত্রই ভোগান্তি বাড়ছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ১৫ হাজার ৭৯০ মেগাওয়াটের বিপরীতে উৎপাদন হয়েছে ১৩ হাজার ৬৬৮ মেগাওয়াট। ফলে ঘাটতি ছিল প্রায় ২ হাজার ১২২ মেগাওয়াট। এর আগের দিন শনিবার এই লোডশেডিং ছিল ২ হাজার ২০২ মেগাওয়াট।

খাতসংশ্লিষ্টরা জানান, এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণ এবং নির্ধারিত সময়ে কয়েকটি কার্গো না আসায় বর্তমানে দেশে গ্যাস সরবরাহ দৈনিক ২৩২ কোটি ঘনফুটে নেমে এসেছে। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে ১৬২ কোটি এবং এলএনজি টার্মিনাল থেকে ৭০ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। অথচ সরকারি হিসাবেই দেশে গ্যাসের চাহিদা প্রতিদিন ৩৮০ কোটি ঘনফুট এবং খাতসংশ্লিষ্টদের মতে প্রকৃত চাহিদা প্রায় ৫৫০ কোটি ঘনফুট। গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বর্তমানে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ৫ হাজার মেগাওয়াটের নিচে নেমে এসেছে।

অন্যদিকে, কয়লার অভাবে ১ হাজার ২৩৪ মেগাওয়াট সক্ষমতার রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে বর্তমানে উৎপাদন হচ্ছে মাত্র ৪৫৫ মেগাওয়াট। একই কারণে ১ হাজার ১৭০ মেগাওয়াট সক্ষমতার পটুয়াখালী তাপবিদ্যুৎকেন্দ্রেও প্রায় ১৫০ থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপন্ন হচ্ছে। এর বাইরে যান্ত্রিক ত্রুটির কারণে ১ হাজার ১৬৩ মেগাওয়াট সক্ষমতার পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কমে ৫৭০ মেগাওয়াটে নেমেছে এবং বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদনও ব্যাহত হচ্ছে।

ভারতের আদানি পাওয়ার থেকে দৈনিক ১ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা থাকলেও, অতিবৃষ্টি ও বন্যার কারণে কয়লা পরিবহন ব্যাহত হওয়ায় বর্তমানে প্রতিষ্ঠানটি ১ হাজার থেকে ১ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারছে বলে পিডিবিকে জানিয়েছে।

এই ত্রিমুখী সংকট কাটিয়ে ওঠার বিষয়ে পেট্রোবাংলার পরিচালক প্রকৌশলী মো. শোয়েব আশা প্রকাশ করে বলেন, আগামী ১৩-১৪ সেপ্টেম্বর থেকে এলএনজি সরবরাহ বাড়িয়ে দৈনিক গড়ে ৯৫ থেকে ১০০ কোটি ঘনফুটে নেওয়া হবে। চলতি মাসে সাতটি এলএনজি কার্গো সরবরাহের নিশ্চয়তা পাওয়া গেছে।

একইভাবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম জানান, রামপালের কয়লা সংকট চলতি সপ্তাহের মধ্যেই কেটে যাবে এবং পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ইউনিটগুলোর রক্ষণাবেক্ষণ কাজ পর্যায়ক্রমে শেষ করা হবে। আবহাওয়ার উন্নতি হলে আদানি পাওয়ার থেকেও সরবরাহ বাড়বে।

সাম্প্রতিক সময়ে গরম কিছুটা কম থাকায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা গত মাসের ১৭ হাজার মেগাওয়াট থেকে কমে বর্তমানে ১৫ হাজার মেগাওয়াটের ঘরে অবস্থান করছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশাবাদী, আগামী সপ্তাহের শুরু থেকেই এলএনজি সরবরাহ বৃদ্ধি এবং কয়লা ও যান্ত্রিক সমস্যার সমাধান হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
অর্থনীতি

সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
বাংলাদেশ

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
বাংলাদেশ

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
বাংলাদেশ

তরুণদের দক্ষতা বাড়াতে অভিন্ন প্রশিক্ষণ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

By দেশের আলোসেপ্টেম্বর ১৮, ২০২৬
রাজনীতি

দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি

By দেশের আলোসেপ্টেম্বর ১৮, ২০২৬
বাংলাদেশ

আহত অসচ্ছল শিক্ষার্থীদের পাশে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

By দেশের আলোসেপ্টেম্বর ১৮, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

বুধবার সংসদে সরকারি দলের সভা

মার্চ ৯, ২০২৬

কোনো পরীক্ষাতেই নকলের সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

এপ্রিল ৪, ২০২৬

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে

এপ্রিল ৯, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন