Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ

টাইফুনের আশঙ্কায় এশিয়ান গেমসের উদ্বোধনীতে ফাঁকা গ্যালারি

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী
  • একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
  • টাইফুনের আশঙ্কায় এশিয়ান গেমসের উদ্বোধনীতে ফাঁকা গ্যালারি
  • সুবিধাবঞ্চিত শিশুদের সৃজনশীলতা ফুটিয়ে তুলতে উৎসব
  • গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল ব্যবস্থায় আনার তাগিদ অর্থমন্ত্রীর
  • প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকিতে বাংলাদেশসহ ৮ দেশ
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

আহত অসচ্ছল শিক্ষার্থীদের পাশে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

দেশের আলোসেপ্টেম্বর ১৮, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

নিজস্ব সংবাদদাতা

দুর্ঘটনায় গুরুতর আহত ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও সমমান পর্যায়ে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। এ জন্য যোগ্য শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি শাখা থেকে ১৬ সেপ্টেম্বর জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ৩১ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ‘ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম’-এর মাধ্যমে আবেদন করা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০’ অনুযায়ী এ অনুদান দেওয়া হবে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময়কাল বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর অথবা এর আগের এক বছরের মধ্যে হতে হবে। একজন শিক্ষার্থী এ অনুদানের জন্য একবারই আবেদন করতে পারবেন।

আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীকে পূর্ববর্তী শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে। এসএসসি ও এইচএসসি বা সমমান পর্যায়ে জিপিএ-৫-এর ক্ষেত্রে ন্যূনতম ৩.৫০ এবং স্নাতক ও সমমান পর্যায়ে জিপিএ-৪-এর ক্ষেত্রে ন্যূনতম ৩.০০ পাওয়ার প্রমাণপত্র আপলোড করতে হবে।

দারিদ্র্যের প্রমাণ হিসেবে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১৩ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে পিতা, মাতা বা অভিভাবকের বেতন গ্রেডসংক্রান্ত অফিসপ্রধানের প্রত্যয়নপত্র দিতে হবে। অন্যদের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানের দেওয়া ‘পিতা, মাতা বা অভিভাবক দরিদ্র’ মর্মে প্রত্যয়নপত্র জমা দিতে হবে। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় দুই লাখ টাকার কম হতে হবে।

গুরুতর আহত হওয়ার প্রমাণ হিসেবে জেলা পর্যায়ে সিভিল সার্জন, সরকারি হাসপাতালের চিকিৎসক অথবা উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক গুরুতর আহত মর্মে প্রত্যয়নযুক্ত চিকিৎসা সনদের কপি আপলোড করতে হবে।

আবেদনের সঙ্গে ট্রাস্ট নির্ধারিত ফরমে শিক্ষা প্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধানের প্রত্যয়ন, জন্মনিবন্ধন সনদ, পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি, শিক্ষার্থীর ছবি, স্বাক্ষর ও ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্যসহ প্রয়োজনীয় কাগজপত্রের স্পষ্ট কপি আপলোড করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া আবেদন গ্রহণযোগ্য হবে না।

পুরো আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে। এ জন্য কোনো হার্ড কপি পাঠানোর প্রয়োজন নেই। অনুদানের অর্থ পাওয়ার জন্য শিক্ষার্থী, পিতা বা মাতার নিজস্ব সচল অনলাইন ব্যাংক হিসাবের পূর্ণাঙ্গ নম্বর ও ব্যবহৃত মোবাইল নম্বর দিতে হবে। একই সঙ্গে চেকের ভেতরের পাতার কপি অথবা ব্যাংক স্টেটমেন্ট আপলোড করা বাধ্যতামূলক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষার্থী কিংবা তার পিতা-মাতার ব্যাংক হিসাব ছাড়া অন্য কারও হিসাব নম্বর গ্রহণ করা হবে না। তবে পিতা-মাতার মৃত্যু বা অন্য কোনো কারণে শিক্ষার্থী সম্পূর্ণভাবে যার ওপর নির্ভরশীল, সেই অভিভাবকের ব্যাংক হিসাব বিবেচনা করা হবে। সচল ও সঠিক ব্যাংক হিসাবের তথ্য না দিলে অর্থ পাঠানোর ক্ষেত্রে সমস্যা হলে পুনরায় অর্থ পাঠানো সম্ভব হবে না।

আবেদন করতে হবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের নির্ধারিত ‘ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম’-এর মাধ্যমে। অনলাইন আবেদনে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নাম খুঁজে পাওয়া না গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান বা বিভাগীয় প্রধানকে প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে ইআইআইএন ও অন্যান্য তথ্য উল্লেখ করে ব্যবস্থাপনা পরিচালক, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বরাবর আবেদন করতে হবে। আবেদন ডাকযোগে অথবা ই-মেইলে পাঠানো যাবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. ফরিদ আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে যোগ্য শিক্ষার্থীদের বিষয়টি অবহিত করার জন্য উপজেলা মাধ্যমিক বা থানা শিক্ষা অফিসসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
বাংলাদেশ

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
বাংলাদেশ

তরুণদের দক্ষতা বাড়াতে অভিন্ন প্রশিক্ষণ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
বাংলাদেশ

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ১৮, ২০২৬
বাংলাদেশ

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ১৮, ২০২৬
বাংলাদেশ

কথায় নয়, কাজে বিশ্বাসী : এসপি হাবিবুর রহমান

By দেশের আলোসেপ্টেম্বর ১৮, ২০২৬
বাংলাদেশ

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়: আইনমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ১৭, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

বুধবার সংসদে সরকারি দলের সভা

মার্চ ৯, ২০২৬

কোনো পরীক্ষাতেই নকলের সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

এপ্রিল ৪, ২০২৬

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে

এপ্রিল ৯, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন