Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার

বার্থ ট্যুরিজম’ বন্ধে কঠোর অবস্থানে ট্রাম্প

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার
  • বার্থ ট্যুরিজম’ বন্ধে কঠোর অবস্থানে ট্রাম্প
  • বিশ্বে প্রথমবার অনুমোদন পেল এমআরএনএ ফ্লু টিকা
  • সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন কারাগারে
  • বাংলাদেশি টাকায় মেটানো যাবে বিদেশ ভ্রমণের খরচ
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
Thursday, August 13, 2026
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
অর্থনীতি

জিডিপির গতি মন্থর, শিল্পে ঋণাত্মক প্রবৃদ্ধি

দেশের আলোJuly 20, 2026
Facebook Twitter Email WhatsApp Threads

দেশের অর্থনীতিতে ধীরগতির স্পষ্ট ইঙ্গিত মিলেছে। শিল্প খাত প্রথমবারের মতো ঋণাত্মক প্রবৃদ্ধিতে যাওয়ায় সামগ্রিক জিডিপি প্রবৃদ্ধিও উল্লেখযোগ্যভাবে কমেছে। উৎপাদন, বিনিয়োগ ও সেবাখাতের মন্থর গতির প্রভাব পড়েছে অর্থনীতির সামগ্রিক চিত্রে।

সোমবার (২০ জুলাই) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ত্রৈমাসিক (জানুয়ারি-মার্চ) জিডিপি প্রতিবেদনে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি নেমে এসেছে ২ দশমিক ২২ শতাংশে। আগের অর্থবছরের একই সময়ে এ হার ছিল ৪ দশমিক ৫৩ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের শুরু থেকেই প্রবৃদ্ধির গতি ধারাবাহিকভাবে কমছে। প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সংশোধিত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৯৬ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) তা কমে ৩ দশমিক ৩ শতাংশে দাঁড়ায়। আর তৃতীয় প্রান্তিকে আরও কমে ২ দশমিক ২২ শতাংশে নেমে আসে। ফলে জুলাই থেকে মার্চ পর্যন্ত প্রথম তিন প্রান্তিক মিলিয়ে গড় প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৩৬ শতাংশ।

সবচেয়ে উদ্বেগজনক চিত্র দেখা গেছে শিল্প খাতে। প্রথম প্রান্তিকে এ খাতের প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৮২ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে তা কমে ১ দশমিক ২৭ শতাংশে নেমে আসে। আর তৃতীয় প্রান্তিকে প্রথমবারের মতো ঋণাত্মক শূন্য দশমিক ২৮ শতাংশ প্রবৃদ্ধি রেকর্ড করেছে শিল্প খাত। এক বছর আগে একই সময়ে এ খাতের প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৩৩ শতাংশ।

শুধু শিল্প নয়, কৃষি ও সেবা খাতেও প্রবৃদ্ধির গতি কমেছে। তৃতীয় প্রান্তিকে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৭৪ শতাংশ, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ দশমিক ৬১ শতাংশ। অন্যদিকে সেবা খাতের প্রবৃদ্ধি ৭ দশমিক ৩২ শতাংশ থেকে কমে ৩ দশমিক ৫২ শতাংশে নেমেছে।

বিবিএসের হিসাব অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে চলতি মূল্যে দেশের জিডিপির আকার দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৯ হাজার ১০৫ কোটি টাকা। আগের বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৪ লাখ ১৯ হাজার ১৭৪ কোটি টাকা। অর্থনীতির আকার বাড়লেও উৎপাদনের গতি কমে যাওয়ায় প্রবৃদ্ধির হার নিম্নমুখী হয়েছে।

সাময়িক প্রাক্কলনে বিবিএস জানিয়েছে, পুরো ২০২৫-২৬ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ১৪ শতাংশ হতে পারে। তবে আন্তর্জাতিক সংস্থাগুলোর পূর্বাভাস আরও কম। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের প্রবৃদ্ধি ৩ দশমিক ৭ শতাংশ হবে বলে ধারণা দিয়েছে।

এডিবির মতে, দুর্বল রপ্তানি, বেসরকারি বিনিয়োগে স্থবিরতা, উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানির উচ্চ ব্যয় এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা দেশের অর্থনীতির ওপর চাপ তৈরি করছে।

সর্বশেষ ত্রৈমাসিকের এই চিত্র ইঙ্গিত দিচ্ছে, প্রবৃদ্ধির গতি ফেরাতে শিল্প খাতকে দ্রুত পুনরুজ্জীবিত করা জরুরি। উৎপাদন ব্যয় কমানো, জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, বেসরকারি বিনিয়োগ বাড়ানো এবং অভ্যন্তরীণ চাহিদা শক্তিশালী করাই হতে পারে অর্থনীতির গতি ফেরানোর প্রধান উপায়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

অর্থনীতি

বাংলাদেশি টাকায় মেটানো যাবে বিদেশ ভ্রমণের খরচ

By দেশের আলোAugust 9, 2026
অর্থনীতি

নতুন পে-স্কেল নিয়ে তোড়জোড়, মন্ত্রিসভায় উঠছে প্রস্তাব

By দেশের আলোAugust 8, 2026
অর্থনীতি

জাতীয় বাজেটে বিডার ৮২ শতাংশ সুপারিশ প্রতিফলিত: বিডা চেয়ারম্যান

By দেশের আলোAugust 6, 2026
অর্থনীতি

বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে কেন্দ্রীয় ব্যাংক

By দেশের আলোAugust 4, 2026
অর্থনীতি

চলতি অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স বেড়েছে ২৩.৪ শতাংশ

By দেশের আলোAugust 3, 2026
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন

By দেশের আলোAugust 2, 2026
অর্থনীতি

বন্ধ ফ্যাক্টরি চালুতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

By দেশের আলোAugust 1, 2026
অর্থনীতি

প্রায় দুই বছর পর নীতি সুদহার কমালো বাংলাদেশ ব্যাংক

By দেশের আলোJuly 31, 2026
অর্থনীতি

প্রবাসী আয়ে গতি: ২৫ দিনে ২৮ হাজার কোটি

By দেশের আলোJuly 26, 2026

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোMay 26, 2026

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

June 1, 2026

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

June 30, 2026

চীনের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ

March 9, 2026

অনলাইন ও অফলাইন ক্লাস সম্পর্কিত নির্দেশনা আজ

April 5, 2026

পহেলা বৈশাখে ১০ জেলায় ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

April 9, 2026

নতুন সংগ্রামে নামার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

May 9, 2026
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© 2026 দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন