Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘মাইকেল’ বায়োপিকের আয় এক বিলিয়ন ডলার ছাড়াল

দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ‘ভেন্টাস’র ট্রায়াল সফল

জেন-জি বিক্ষোভে উত্তাল নেপাল, বালেন্দ্রের পদত্যাগ দাবি

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ‘মাইকেল’ বায়োপিকের আয় এক বিলিয়ন ডলার ছাড়াল
  • দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ‘ভেন্টাস’র ট্রায়াল সফল
  • জেন-জি বিক্ষোভে উত্তাল নেপাল, বালেন্দ্রের পদত্যাগ দাবি
  • পে স্কেল নিয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী
  • ‘ফার্মের মুরগিরাই রাস্তায় নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী’
  • ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগে বিস্ফোরণ, দগ্ধ ৪
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

প্রতিহিংসা নয়, দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

তরুণদের শক্তিকে ইতিবাচক কাজে ব্যবহারে গুরুত্ব
দেশের আলোজুন ১৬, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর বক্তব্য রাখার ছবি।

নিজস্ব প্রতিবেদক

প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে দেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হারানো অতীত প্রতিশোধের মাধ্যমে ফিরে পাওয়া সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেছেন, প্রতিশোধ নয়, দেশের ভবিষ্যৎ নির্মাণই হওয়া উচিত সবার লক্ষ্য।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। এ সময় তিনি সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে দেশ পরিচালনায় গণমাধ্যমকর্মীদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় নিজের জীবনের কঠিন অভিজ্ঞতার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, অতীতে তাঁর ওপর যে শারীরিক ও মানসিক নির্যাতন হয়েছে, প্রতিশোধ নিলেও তা ফিরে পাওয়া সম্ভব নয়। তাই প্রতিহিংসার মানসিকতা পরিহার করে দেশের জন্য কী করা যায়, সেটিই সবার ভাবা উচিত বলে মন্তব্য করেন তিনি।

তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার এই বার্তা যেন দলীয় নেতাকর্মীদের কাছেও পৌঁছে দেওয়া হয়।

১৬ জুনকে বাংলাদেশের সংবাদপত্রের কালো দিবস হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের এই দিনে মাত্র চারটি পত্রিকা রেখে অন্য সংবাদপত্রের প্রকাশনা বাতিল করা হয়েছিল। একই সময়ে রাজনৈতিক দলগুলোর কার্যক্রমও বন্ধ করে বাকশাল প্রতিষ্ঠা করা হয় বলে তিনি উল্লেখ করেন।

তারেক রহমান বলেন, পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে বহুদলীয় গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করেন। বর্তমান সরকারও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।

সরকার একা সব কাজ করতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সঠিক পথ দেখাতে এবং ভুলত্রুটি তুলে ধরতে সংবাদমাধ্যমের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা প্রয়োজন।

সভায় যুবসমাজের বর্তমান পরিস্থিতি এবং মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তরুণদের শক্তিকে ইতিবাচক কাজে ব্যবহারের জন্য খেলাধুলা, সংস্কৃতি চর্চা ও বিজ্ঞানভিত্তিক কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

দেশজুড়ে খেলার মাঠের সংকটের কথা তুলে ধরে তিনি জানান, তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে সরকার ‘নতুন কুঁড়ি’ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা চালু করেছে। সম্প্রতি একটি শিক্ষা বিভাগীয় আয়োজনে দলমত নির্বিশেষে প্রায় ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এমন উদ্যোগগুলো সংবাদমাধ্যমে আরও গুরুত্ব পাওয়া উচিত ছিল।

সমাজে নৈতিক মূল্যবোধের অবক্ষয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। জীবন্ত মানুষকে পিটিয়ে হত্যার মতো ঘটনা মোবাইলে ধারণ করাকে অস্বাভাবিক মানসিকতার প্রকাশ উল্লেখ করে তিনি স্কুল পর্যায় থেকেই সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর ওপর জোর দেন। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে তথ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রচণ্ড চাপের মধ্যে থাকার কথা জানিয়ে তারেক রহমান বলেন, সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি হলেও রাষ্ট্রের সম্পদ ও সক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। কাজের চাপ বোঝাতে গিয়ে তিনি তাঁর বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি মন্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, দিনের সময় আরও বেশি হলে দেশের জন্য আরও ভালোভাবে কাজ করা সম্ভব হতো।

মতবিনিময় সভার আগে প্রধানমন্ত্রী বিএনপি বিটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে দুপুরের খাবারে অংশ নেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং প্রেস সচিব সালেহ শিবলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে রাজনৈতিক বিরোধের বাইরে গিয়ে রাষ্ট্র নির্মাণ, গণমাধ্যমের ভূমিকা এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক পথে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব। সরকারের সামনে এখন এসব অঙ্গীকার বাস্তবায়নই বড় পরীক্ষা হিসেবে বিবেচিত হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিনোদন

‘মাইকেল’ বায়োপিকের আয় এক বিলিয়ন ডলার ছাড়াল

By দেশের আলোজুলাই ১৪, ২০২৬
স্বাস্থ্য

দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ‘ভেন্টাস’র ট্রায়াল সফল

By দেশের আলোজুলাই ১৪, ২০২৬
বিশ্ব

জেন-জি বিক্ষোভে উত্তাল নেপাল, বালেন্দ্রের পদত্যাগ দাবি

By দেশের আলোজুলাই ১৪, ২০২৬
অর্থনীতি

পে স্কেল নিয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী

By দেশের আলোজুলাই ১৪, ২০২৬
রাজনীতি

‘ফার্মের মুরগিরাই রাস্তায় নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী’

By দেশের আলোজুলাই ১৪, ২০২৬
নারায়ণগঞ্জ

ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগে বিস্ফোরণ, দগ্ধ ৪

By দেশের আলোজুলাই ১৪, ২০২৬
বাংলাদেশ

সরকারের প্রধান লক্ষ্য দক্ষ মানবসম্পদ: প্রধানমন্ত্রী

By দেশের আলোজুলাই ১৪, ২০২৬
বাংলাদেশ

জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোজুলাই ১২, ২০২৬
বিনোদন

বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে টেইলর-ট্রাভিস

By দেশের আলোজুলাই ১২, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৯ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১৭ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

খেলোয়াড়দের কোন রাজনৈতিক দলের সদস্য না হতে প্রধানমন্ত্রীর আহ্বান

মার্চ ৩০, ২০২৬

সংরক্ষিত নারী আসনের তফসিল ৮ এপ্রিল, ভোট ১২ মে

এপ্রিল ৬, ২০২৬

আজ নুসুক কার্ড বিতরণ শুরু, আন্তর্জাতিক মানের ডিজিটাল সেবা

এপ্রিল ১৩, ২০২৬

জনগণের অর্থের সুরক্ষা নিশ্চিত করতে হবে : মির্জা ফখরুল

মে ১৪, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন