Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ফ্যামিলি-কৃষক কার্ডে দারিদ্র্য কমার আশা বিশ্বব্যাংক-আইএমএফের

    ফ্যাসিবাদের আমলে দুর্নীতি-স্বজনপ্রীতিতে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত: রাষ্ট্রপতি

    বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • ফ্যামিলি-কৃষক কার্ডে দারিদ্র্য কমার আশা বিশ্বব্যাংক-আইএমএফের
    • ফ্যাসিবাদের আমলে দুর্নীতি-স্বজনপ্রীতিতে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত: রাষ্ট্রপতি
    • বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
    • কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির
    • প্রধানমন্ত্রীর নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. ইউনূস
    • জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    দেশের আলো - Daily Desher Alo Advertisement
    বাংলাদেশ

    ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা অর্থমন্ত্রীর

    দেশের আলোজুন ১২, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads

    নিজস্ব প্রতিবেদক

    আগামী অর্থবছরে প্রবাসীদের সুবিধা সহজ করতে বিশেষ ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

    বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় তিনি এ পরিকল্পনার কথা জানান।

    নতুন এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা একক প্ল্যাটফর্মে প্রবাসীকল্যাণ সেবা, ব্যাংকিং সুবিধা, বীমা ও জরুরি সহায়তা পাবেন। ব্যাংক পেমেন্ট গেটওয়ের সঙ্গে সংযুক্ত এই কার্ড থেকে দেশে অর্থ পাঠানো ও পরিবারের নির্ধারিত সীমার মধ্যে অর্থ ব্যবহারের সুযোগও থাকবে।

    অর্থমন্ত্রী বলেন, রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বৈধ চ্যানেলে আড়াই শতাংশ নগদ প্রণোদনা অব্যাহত থাকবে। তিনি জানান, গত মার্চে রেমিট্যান্স ৩৭৫ কোটি ডলারে পৌঁছায়, যা একক মাসে সর্বোচ্চ।

    বিকল্প শ্রমবাজার সম্প্রসারণেও উদ্যোগ নেওয়া হয়েছে। রাশিয়া, পর্তুগাল, রোমানিয়া, ব্রাজিল, গ্রিস, সার্বিয়া ও নর্থ মেসেডোনিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির প্রক্রিয়া চলছে। পাশাপাশি মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

    বিদেশে শ্রমবাজারের চাহিদার সঙ্গে মিলিয়ে দক্ষতা উন্নয়ন কর্মসূচিও জোরদার করা হচ্ছে। চাহিদাভিত্তিক প্রশিক্ষণ, নতুন পাঠ্যক্রম এবং সনদ ব্যবস্থার মান নিয়ন্ত্রণে কাজ চলছে বলে জানান অর্থমন্ত্রী।

    এর আগে (বুধবার, ১০ জুন) সংসদে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, প্রবাসীদের আবাসন সুবিধা দিতে ‘প্রবাসী সিটি’ গঠনের পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে পূর্বাচলে প্রকল্প শুরু করে পরে তা জেলা পর্যায়ে সম্প্রসারণের লক্ষ্য রয়েছে।

    তিনি আরও বলেন, প্রবাসীদের জন্য গুলশানে আন্তর্জাতিক মানের বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রমও বাড়ানো হয়েছে।

    প্রবাসীদের অভিযোগ ও সেবা সহজ করতে কল সেন্টার, আইনি সহায়তা চুক্তি এবং সেফ হোম কার্যক্রমও সম্প্রসারণ করা হয়েছে বলে প্রতিমন্ত্রী জানান।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বাংলাদেশ

    ফ্যামিলি-কৃষক কার্ডে দারিদ্র্য কমার আশা বিশ্বব্যাংক-আইএমএফের

    By দেশের আলোঅক্টোবর ১৬, ২০২৬
    বাংলাদেশ

    ফ্যাসিবাদের আমলে দুর্নীতি-স্বজনপ্রীতিতে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত: রাষ্ট্রপতি

    By দেশের আলোঅক্টোবর ১৬, ২০২৬
    বাংলাদেশ

    বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

    By দেশের আলোঅক্টোবর ১৬, ২০২৬
    বাংলাদেশ

    কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

    By দেশের আলোঅক্টোবর ১৬, ২০২৬
    বাংলাদেশ

    প্রধানমন্ত্রীর নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. ইউনূস

    By দেশের আলোঅক্টোবর ১৫, ২০২৬
    বাংলাদেশ

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    By দেশের আলোঅক্টোবর ১৫, ২০২৬
    বাংলাদেশ

    দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

    By দেশের আলোঅক্টোবর ১৪, ২০২৬
    বাংলাদেশ

    ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটির পরামর্শ রাষ্ট্রপতির

    By দেশের আলোঅক্টোবর ১৪, ২০২৬
    বাংলাদেশ

    সচবিালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    By zamanঅক্টোবর ১৪, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    পর্যটন খাতে ১ হাজার ৪৯৮ আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি

    শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Demo
    আলোচিত

    কুরবানির বর্জ্য অপসারণ পরিস্থিতি ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

    মে ২৯, ২০২৬

    জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশ

    জুন ২, ২০২৬

    সাফল্যে পুরস্কার ও ব্যর্থতায় শাস্তি নীতি : স্বরাষ্ট্রমন্ত্রী

    জুন ৭, ২০২৬

    দিল্লির বৈঠকে সীমান্তে শান্তির অঙ্গীকার

    জুন ১২, ২০২৬

    আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা

    জুন ২০, ২০২৬

    প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আজ জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা

    জুলাই ৪, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন