Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ডিপসিকের নতুন এআই মডেল উন্মোচন

বাবা-মায়ের সুরক্ষায় সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধন: আইনমন্ত্রী

আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ডিপসিকের নতুন এআই মডেল উন্মোচন
  • বাবা-মায়ের সুরক্ষায় সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধন: আইনমন্ত্রী
  • আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
  • ধর্ষণ ও নারী নির্যাতনমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার রিজভীর
  • ভেনিস উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা
  • রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
অর্থনীতি

কমছে রপ্তানি, বাড়ছে রিজার্ভের চাপ

দেশের আলোএপ্রিল ৪, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
আমদানি রপ্তানির প্রতীকী ছবি।
বাণিজ্য ডেস্ক

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানির সরবরাহ সংকট ও মূল্যবৃদ্ধির চাপের মধ্যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নতুন করে চাপে পড়ছে। এমন সময়ে পণ্য রপ্তানিতে টানা আট মাস ধরে নেতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে, যার মধ্যে সদ্যসমাপ্ত মার্চ মাসে সবচেয়ে বড় পতন হয়েছে, প্রায় ১৮ শতাংশ।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা গেছে, মার্চ মাসে পণ্য রপ্তানি হয়েছে প্রায় ৩৪৮ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের ৪২৪ কোটি ৮৬ লাখ ডলারের তুলনায় ১৮ দশমিক ৭ শতাংশ কম। এনবিআরের প্রাথমিক হিসাবে এ পরিমাণ কিছুটা কম, ৩৩৯ কোটি ৬০ লাখ ডলার।

রপ্তানির এই বড় পতনের পেছনে দেশের শীর্ষ পাঁচ খাত—তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, প্রক্রিয়াজাত কৃষিপণ্য, হোম টেক্সটাইল এবং পাট ও পাটজাত পণ্য—সব কটির রপ্তানি কমে যাওয়াকে প্রধান কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ছোট খাতগুলোর বেশিরভাগেও একই প্রবণতা লক্ষ্য করা গেছে।

রপ্তানিকারকরা বলছেন, পবিত্র ঈদুল ফিতরের কারণে মার্চে শিল্পকারখানায় কর্মদিবস ৮ থেকে ১০ দিন কম ছিল। ফলে উৎপাদন ও রপ্তানি উভয়ই কমেছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বাজারে ক্রয়াদেশ কমে যাওয়ার প্রভাবও এখন স্পষ্ট হচ্ছে।

শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক মার্চে ২৮১ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ শতাংশ কম। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে এ খাতের রপ্তানি দাঁড়িয়েছে ২ হাজার ৮৫৮ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ৫১ শতাংশ কম।

চামড়া ও চামড়াজাত পণ্য, প্রক্রিয়াজাত কৃষিপণ্য, হোম টেক্সটাইল এবং পাট খাতেও একই চিত্র দেখা গেছে। মার্চে এসব খাতে রপ্তানি কমেছে ৭ শতাংশ থেকে ২০ শতাংশের বেশি পর্যন্ত।

তবে রপ্তানির এই দুরবস্থার মধ্যে স্বস্তির খবর হলো প্রবাসী আয়। মার্চ মাসে রেমিট্যান্স এসেছে প্রায় ৩৭৫ কোটি ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ এবং আগের বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে জ্বালানির দাম আরও বাড়তে পারে, যা উৎপাদন খরচ ও পরিবহন ব্যয় বাড়িয়ে রপ্তানি খাতকে আরও চাপে ফেলবে। একই সঙ্গে প্রবাসী আয়েও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে, কারণ দেশের মোট রেমিট্যান্সের বড় অংশই আসে মধ্যপ্রাচ্য থেকে।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান র‍্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন, বৈশ্বিক অর্থনীতির গতি কমে যাওয়ায় রপ্তানিযোগ্য পণ্যের চাহিদা হ্রাস পাচ্ছে। এই পরিস্থিতিতে ছোট ও মাঝারি রপ্তানিকারকদের টিকিয়ে রাখতে সহায়তা প্রয়োজন।

তিনি মনে করেন, বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের রাজস্ব আহরণ বাড়ানো, ব্যয় সংকোচন এবং স্বল্প ব্যয়ে অর্থায়নের উদ্যোগ নেওয়া জরুরি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

অর্থনীতি

নতুন পে স্কেলে অনলাইনেই হবে বেতন নির্ধারণ, দিতে হবে যেসব তথ্য

By দেশের আলোসেপ্টেম্বর ১২, ২০২৬
অর্থনীতি

দুটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল বাংলাদেশ ব্যাংক

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
অর্থনীতি

বাংলা কিউআরে দ্রুত বাড়ছে লেনদেন, সপ্তাহে ৭০০ কোটি

By দেশের আলোসেপ্টেম্বর ১০, ২০২৬
অর্থনীতি

৩ দেশ থেকে ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার

By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬
অর্থনীতি

সুগন্ধি চাল রফতানির কোটা অর্ধেক করল সরকার

By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬
অর্থনীতি

ব্যাংক নিয়োগে মেধা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ

By দেশের আলোসেপ্টেম্বর ৭, ২০২৬
অর্থনীতি

আগস্টে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ

By দেশের আলোসেপ্টেম্বর ৭, ২০২৬
অর্থনীতি

ডিজিটাল লেনদেনে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

By দেশের আলোসেপ্টেম্বর ৬, ২০২৬
অর্থনীতি

সেপ্টেম্বরে দেশে আসছে আড়াই লাখ টন সার

By দেশের আলোসেপ্টেম্বর ৫, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত, যুদ্ধময় বিশ্বে শান্তি কামনা

মার্চ ২১, ২০২৬

সংবিধান মেনেই জুলাই সনদ বাস্তবায়ন: স্বরাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ৬, ২০২৬

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু অসুস্থ, আনা হচ্ছে ঢাকায়

এপ্রিল ১১, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন